MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • BJP News: শমীক-দিলীপ আঁতাত! রাজ্য বিজেপিতে কি দেখা যাবে নতুন সমীকরণ

BJP News: শমীক-দিলীপ আঁতাত! রাজ্য বিজেপিতে কি দেখা যাবে নতুন সমীকরণ

বিজেপির দুই আদি নেতা শমীক ভট্টাচার্য আর দিলীপ ঘোষ। তাই শমীকের জমানায় গেরুয়া শিবিরে দিলীপের অবস্থা কী হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 05 2025, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন বৃহস্পতিবার। কিন্তু মাত্র দুই দিনেই সক্রিয় হয়েছে বিজেপির একাধিক লবি। যারমধ্যে রয়েছে শুভেন্দু আর সুকান্তর লবিও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : SOCIAL MEDIA

বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনও এই বিত্ত থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন। কিন্তু নিজের অবস্থান সম্পর্কে সম্প্রতি তিনি বোমা ফাটিয়েছেন।

Related Articles

Related image1
বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দৌড়ে তিন মহিলা নেত্রী, উত্তর ছেড়ে দক্ষিণে চোখ মোদী-শাহর
Related image2
শমীকের রাজত্বেও দিলীপ ঘোষ ব্রাত্য? ডাক পেলেন রাজ্য বিজেপির সভাপতির সংবর্ধনায়
310
Image Credit : Asianet News

নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেন তাঁর অনুগামীদের মতে দলে যদি দিলীপ ঘোষ প্রাপ্য সম্মান না পেলে দল ছাড়তে দ্বিধা বোধ করবেন না।

410
Image Credit : Asianet News

ইতিমধ্যেই নতুন দল গঠন করছেন দিলীপ ঘোষ, এমনটাই জল্পনা গোটা রাজ্য জুড়়ে। হিন্দু সেনা নাম হবে সেই দলের। যদিও দিলীপ এখনও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

510
Image Credit : ANI

দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন - এমন জল্পনাও দানা বাধছেন। কারণ দিলীপ ঘোষ ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, 'কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।'

610
Image Credit : ANI

অন্যদিকে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আর শমীক আর দিলীপ দুজনেই বিজেপির আদি নেতা। তাদের মধ্য়ে তালমিলও যথেষ্ট ভাল বলে মনে করেন বিজেপির নেতারা। তাতেই জল্পনা উস্কে দিচ্ছেন দলের মধ্যে দিলীপের সক্রিয় হওয়া নিয়ে।

710
Image Credit : Asianet News

অন্যদিকে সুকান্ত মজুমদারের লবির অনুমান শমীক জমানায় তাঁদের ডাপপালা ছাঁটা হতে পারে। আর শুভেন্দ অধিকারীর ঘনিষ্টদের অনুমান বিরোধী দলনেতার মত উগ্র হিন্দুত্বের পথে হাঁটবেন না শমীক। তিনি কিছুটা মধ্যে লয়ে চলবেন।

810
Image Credit : Asianet News

দিলীপ ঘোষ দলের কোনও পদে নেই। তিনি সাংসদ বা বিধায়ক নন। কিন্তু তারপরেও তাঁর জনপ্রিয়তা রাজ্যের অন্যান্য বিজেপি নেতাদের থেকে অনেক বেশি বলেও মনে করেন দলের একটা বড় অংশ। আর দিলীপের এই জনপ্রিয়তাকেও কাজে লাগাতে মরিয়া চেষ্টা করবেন শমীক।

910
Image Credit : Getty

শমীক দীর্ঘ দিনের বিজেপির মুখপাত্র। একাধিক ভোটে দাঁড়ালেও তাঁকে সেই অর্থে জননেতা বলা যায় না। তিনি দলের বাগ্নী নেতা হিসেবেই পরিচিত। তাই দিলীপের মত জননেতাকে তিনি দলে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ফিরিয়ে আনতে পারেন বলেও মনে করছেন বিজেপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

1010
Image Credit : others

বিজেপির অন্দরের খবর রাজ্য সভাপতি হয়েই শমীর ভট্টাচার্য আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করেছেন। আর তাতে দিলীপের একটা বড় ভূমিকা থাকতে পারে বলেও অনুমান বিজেপির পুরনো নেতাদের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Government Holiday - জুলাই মাসে অতিরিক্ত ২ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
Recommended image2
Bank Holiday In Muharram: মহরম উপলক্ষে একটানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! মিলবে না এই পরিষেবাগুলি
Recommended image3
West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Recommended image4
রাজ্যে আসছে কড়া 'গুন্ডা দমন' আইন! কী আছে এই বিলে? রইল ৮টি গুরুত্বপূর্ণ তথ্য
Recommended image5
Salary Hike: শিক্ষকদের জন্য বড় সুখবর! জুলাই থেকেই বেতনে বাড়তি ২,০০০ টাকা, জানুন কারা পাবেন
Related Stories
Recommended image1
বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দৌড়ে তিন মহিলা নেত্রী, উত্তর ছেড়ে দক্ষিণে চোখ মোদী-শাহর
Recommended image2
শমীকের রাজত্বেও দিলীপ ঘোষ ব্রাত্য? ডাক পেলেন রাজ্য বিজেপির সভাপতির সংবর্ধনায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved