MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather: আজ বিকেল থেকেই খেল দেখাবে ঝড়-বৃষ্টি! হু হু করে বইবে ঝোড়ো হাওয়া?

Kolkata Weather: আজ বিকেল থেকেই খেল দেখাবে ঝড়-বৃষ্টি! হু হু করে বইবে ঝোড়ো হাওয়া?

পশ্চিমবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর জেরে তাপমাত্রা কমতে পারে এবং বেশ কয়েকদিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 06 2026, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে তীব্র কালবৈশাখী এবং বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানছে, যা ঝড়-বৃষ্টির জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে স্থানীয়ভাবে জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

লাগাতার মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলির জন্য কমলা সতর্কতা রয়েছে।

Related Articles

Related image1
Kolkata Weather Update: রাজ্য জুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি
Related image2
Weather Kolkata: গরমের অস্বস্তি ও দাপটের পরে সপ্তাহান্তে স্বস্তির পূর্বাভাস! জারি ঝড়বৃষ্টির সতর্কতা
37
Image Credit : istock

খারাপ আবহাওয়ার জন্য আবহাওয়া দফতর মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে সমুদ্রে যেতে বারণ করেছে। বঙ্গোপসাগর থেকে আসা জোরালো জলীয় বাষ্প আর অনুকূল হাওয়ার জেরেই এই পরিস্থিতি। বৃহস্পতিবারের পর বৃষ্টি কমলেও, তাপমাত্রা কমার পর ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

47
Image Credit : X

কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ও বইতে পারে। কতদিন এরম পরিস্থিতি থাকবে? হাওয়া অফিস বলছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়ও উঠতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাই কম-বেশি ভিজবে।

57
Image Credit : Getty

আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কোনো কোনো জেলায় সর্বোচ্চ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

67
Image Credit : Gemini AI

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড় উঠতে পারে। এরপর বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে কোথাও কোথাও।

77
Image Credit : Gemini AI

সোমবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে। সাথে দাপট দেখাতে পারে কালবৈশাখী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
Kolkata Weather Update: রাজ্য জুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি
Recommended image2
Weather Kolkata: গরমের অস্বস্তি ও দাপটের পরে সপ্তাহান্তে স্বস্তির পূর্বাভাস! জারি ঝড়বৃষ্টির সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved