MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Yuva Shakti: পুজোর আগেই পোর্টাল চালু! বেকার ভাতার ৩০০০ ও ২০০০ টাকা কবে ঢুকবে? বড় আপডেট

Yuva Shakti: পুজোর আগেই পোর্টাল চালু! বেকার ভাতার ৩০০০ ও ২০০০ টাকা কবে ঢুকবে? বড় আপডেট

বাজেটে শিক্ষিত ও কর্মহীন যুবকদের জন্য ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 07 2026, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : social media

বাজেটে শিক্ষিত ও কর্মহীন যুবকদের জন্য ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকে এই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছনো শুরু হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : social media

স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের প্রশ্ন, কবে থেকে আবেদন শুরু হবে? কবে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? কারণ, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।

36
Image Credit : social media

বিজেপি সরকার এই বেকার ভাতার নাম দিয়েছে ভরসা কর্মসূচি প্রকল্প। যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা পাওয়া যেতে। অন্যদিকে, বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক-যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

46
Image Credit : AI PHOTO

এই প্রকল্পে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে তিন হাজার টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। সূত্রের খবর, পয়লা অক্টোবর থেকেই 'ভরসা কর্মসূচি' প্রকল্প চালু হবে। অক্টোবর থেকেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে।

56
Image Credit : Asianet News

অক্টোবরে আবেদন শুরু হলে নভেম্বর থেকে টাকা পেতে শুরু করবেন কর্মহীন গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটরা। তবে 'যুবশক্তি ভরসা কার্ড'-র কোনও পোর্টাল এখনও চালু হয়নি। পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে অনলাইন পোর্টাল।

66
Image Credit : Asianet News

প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব থাকবে রাজ্যের যুবকল্যাণ দফতরের হাতে। যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তাঁদের পাশে থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই মিলবে অন্নপূর্ণার টাকা! সামনে এলো সরকারের নতুন আপডেট
Recommended image2
Ajker Bangla News Live: Annapurna Bhandar - অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই মিলবে অন্নপূর্ণার টাকা! সামনে এলো সরকারের নতুন আপডেট
Recommended image3
Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Recommended image4
WB Municipal Election: পুরভোট শুরুর আগেই VVPAT সংকট! আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন
Recommended image5
WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved