উচ্চমাধ্যমিকে বড়ই ইচ্ছে ছিল জেলায় ব়্যাঙ্ক করার। কিন্তু ১ নম্বরের জন্য সেরা হওয়া হয়নি। কোথাও না কোথাও মনের কোণে আজ সেটা নাড়া দেয় সৃষ্টিকে। তবে, মাগ আর্টস করে এবং তাতে রেকর্ড বুকে নাম তুলে এখন বেজায় খুশি সৃষ্টি। তার শিল্পকর্মকে সকলে চাক্ষুষ করছে, সকলে বাহবা দিচ্ছে- এটা ভেবে খুবই আনন্দিত সে।