LIVE NOW
Published : Feb 01, 2026, 06:01 AM ISTUpdated : Feb 02, 2026, 12:04 AM IST

Union Budget 2026 Live Updates: Pakistan Cricket Team T20 World Cup - ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়, আইসিসি জানেইনা?

সংক্ষিপ্ত

Union Budget 2026-27 Live Updates:  রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। কোন কোন জিনিসের দাম বাড়ল?, দাম কমল কোন জিনিসের? আজকে কী ভাষণ দিলেন অর্থমন্ত্রী? এই লাইভ ব্লগে পড়ুন বাজেট ভাষণ থেকে শুরু করে সব Major Updates, বড় ঘোষণা ও সেক্টর-ভিত্তিক পরিবর্তন—যার প্রভাব পড়বে আয়কর, GST, চাকরি, কৃষি, রেলওয়ে, পরিকাঠামো, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে।

12:04 AM (IST) Feb 02

Pakistan Cricket Team T20 World Cup - ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট! সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়, আইসিসি জানেইনা?

Pakistan Cricket Team T20 World Cup: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারিভাবে এই বিষয়ে কিছু না জানা পর্যন্ত, কোনও মন্তব্য করবে না আইসিসি। 

Read Full Story

10:49 PM (IST) Feb 01

'মমতাই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন', বাজেট প্রতিক্রিয়ায় জানালেন কুণাল ঘোষ

বঙ্গবিরোধী বিমাতৃসুলভ বাজেট। বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী সেটা এই বাজেট আরো একবার প্রমাণ করলো। বাজেট নিয়ে এমনটাই বলেন টিএমসি নেতা কুণলা ঘোষ।

 

Read Full Story

09:38 PM (IST) Feb 01

Pakistan Cricket Team T20 World Cup - জল্পনাই সত্যি হল! টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

Pakistan Cricket Team T20 World Cup: সরাসরি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। জল্পনা অবশ্য আগে থেকেই চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

Read Full Story

09:11 PM (IST) Feb 01

টাকা পুড়িয়ে ধোঁয়া ওড়ানোর দিন শেষ! সিগারেট থেকে বিড়ি 'পাপ পণ্য'র দাম কতটা বাড়লো দেখুন

Price Hike: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিগারেট ও তামাকজাত পণ্যগুলিকে 'পাপ পণ্য' বলে চিহ্নিত করেছে। আর সেই কারণে আবগারি শুল্ক আরোপ করেছে। যার কারণে এক ধাক্কায় বেড়েগেছে সিগারেট ও তামাকজাত পণ্য়ের দাম। জানুন কত হল দাম।

 

Read Full Story

08:48 PM (IST) Feb 01

IND vs PAK U19 - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান বধ ভারতের, ৫৮ রানে জয় টিম ইন্ডিয়ার

IND vs PAK U19: জিম্বাবোয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে রবিবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই ৫৮ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

Read Full Story

07:59 PM (IST) Feb 01

IND vs PAK U19 - নতুন ইতিহাস লিখলেন তরুণ বৈভব, ভেঙে দিলেন শুভমান গিল এবং উন্মুক্ত চাঁদের রেকর্ড

IND vs PAK U19: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন। 

Read Full Story

07:45 PM (IST) Feb 01

Rahul Vs Nirmala - 'যুক্তি দিয়ে বলুন শুনব'! রাহুলকে রীতিমত ধুয়ে দিলেন নির্মলা সীতারামন

Rahul Vs Nirmala: কেন্দ্রীয় বাজেট নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, রাজনৈতিক সমালোচনা স্বাগত, তবে তা তথ্যের উপর ভিত্তি করে হওয়া উচিত। সীতারামন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে একে সমর্থন করেন।

 

Read Full Story

06:48 PM (IST) Feb 01

Union Budget 2026 - স্কুল-কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে

Union Budget 2026: এই প্রথম দেশের কোনও সরকার নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করল। তা হল ‘কন্টেন্ট ক্রিয়েশন'। এই মুহূর্তে গোটা দেশে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত। 

 

Read Full Story

06:33 PM (IST) Feb 01

Union Budget 2026 - নির্মলার বাজেটে নারীদের ক্ষমতায়ন, প্রস্তাব She MARTS ও ছাত্রী হোস্টেলের

Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুগান্তকারী ঘোষণা। নারী শিক্ষা ও ক্ষমতায়ন বাড়াতে দেশের প্রতিটি জেলায় ছাত্রী হোস্টেল এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ 'She MARTS স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

Read Full Story

06:12 PM (IST) Feb 01

দেশের আয়-ব্যয়ের হিসেব করেন! জানেন কি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অ্যাকাউন্টে কত টাকা আছে?

Nirmala Sitharaman's Salary and Net Worth: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন! তাঁর মোট সম্পত্তির পরিমাণই বা কত! জেনে নিন দেশের অর্থমন্ত্রী প্রতি মাসে কত বেতন পান। 

Read Full Story

06:08 PM (IST) Feb 01

সামনে ৬ রাজ্যে নির্বাচন, তার আগে প্রায় ২৬ শতংশ বরাদ্দ বাড়ল নির্বাচন কমিশনের

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২৫.৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেট বরাদ্দ ২০২৫/২৬ সালের ৩০৪.৯৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২৬/২৭ সালের জন্য ৩৮২.২২ কোটি টাকা করা হয়েছে।

Read Full Story

05:46 PM (IST) Feb 01

প্রতিরক্ষা বাজেট দেশকে আরও শক্তিশালী করবে, মোদী ও নির্মলাকে ধন্যবাদ রাজনাথের

Rajnath Singh: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। মোদীকে ধন্যবাদ জানিয়ে সিং প্রতিরক্ষা খাতে রেকর্ড ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।

 

Read Full Story

05:45 PM (IST) Feb 01

Alcaraz Beats Djokovic - জকোভিচের ২৫ অধরাই, সার্বিয়ান স্বপ্নভঙ্গ করে ২২ বছরে চারে চারের কীর্তি আলকারাজের

নোভাক জকোভিচের ২৫টি গ্র্যান্ডস্লামের জয়ের স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। দারুণভাবে কামব্য়াক করে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩,৭-৫ হারিয়ে কেরিয়ার গ্র্যান্ডস্লাম জিতলেন আলকারাজ।

Read Full Story

05:25 PM (IST) Feb 01

Iran-US Tension - 'একটা ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে' ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের খামেইনির

মধ্যপ্রাচ্য বর্তমানে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করে দিয়েছেন যে, যদি তারা তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ না করে তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে।

Read Full Story

05:06 PM (IST) Feb 01

Union Budget 2026 Share Market - বাজেট পেশের দিনই শেয়ার বাজারের ১০ টি স্টকে পতন! চিন্তায় বিনিয়োগকারীরা

Union Budget 2026 Share Market: কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরেই ভারতীয় শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। 

Read Full Story

04:58 PM (IST) Feb 01

SIR নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা, চাপ বাড়ছে ECI-এর ওপর

Mamata Banerjee: SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার হতে পারে মামলার শুনানি। কাল, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে ভারতের নির্বাচন কমিশনের।

 

Read Full Story

04:09 PM (IST) Feb 01

PM Modi's reaction - 'দেশের সংস্কার এক্সপ্রেসকে নতুন গতি দেবে', নরেন্দ্র মোদীর বাজেট প্রতিক্রিয়া

Union Budget 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বাজেটকে 'বিকশিত ভারত ২০৪৭'-এর শক্তিশালী ভিত্তি বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাজেট দেশের সংস্কার, পরিকাঠামো এবং নাগরিকদের ক্ষমতা বৃদ্ধিতে নতুন গতি আনবে।

 

Read Full Story

04:07 PM (IST) Feb 01

বাংলাদেশকে আর্থিক সাহায্য় অর্ধেক করল ভারত, ভুটান পাবে ২,২৮৯ কোটি টাকা

২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ভারত তার বৈদেশিক উন্নয়ন সহায়তায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং বাংলাদেশের জন্য বরাদ্দ সাহায্য অর্ধেকে কমিয়ে দিয়েছে। 

Read Full Story

03:52 PM (IST) Feb 01

Mamata Banerjee on Union Budget 2026 হাম্পটি ডাম্পটি বাজেট বলে কটাক্ষ মমতার, কাকে বললেন চোরের মায়ের বড় গলা

Union Budget 2026 নিয়ে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার জন্য কিছুই নেই দাবি করে নির্মলা সীতারামনের বাজেটকে 'হাম্পটি ডাম্পটি' ও দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী।

 

Read Full Story

03:41 PM (IST) Feb 01

কেন্দ্রীয় বাজেট ২০২৬ - ক্রীড়া উন্নতিতে 'খেলো ইন্ডিয়া,' ঘোষণা অর্থমন্ত্রীর

Union Budget 2026: রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে নানা বিষয়ের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে দেশে খেলার উন্নতির উপরেও জোর দেওয়া হয়েছে।

Read Full Story

03:40 PM (IST) Feb 01

Budget 2026 - ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেওয়ার চেষ্টা কেন্দ্রের! মহিলাদের দেওয়া হবে এত টাকা?

বাজেট ২০২৬-এ লাখপতি দিদি নিয়ে ঘোষণা: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ২০২৬-এ অনেক বড় ঘোষণা করেছেন। এবারের বাজেট কৃষক থেকে শুরু করে যুবক এবং সাধারণ মানুষের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। একই সঙ্গে নারী ও লাখপতি দিদিদের জন্য অনেক বড় ঘোষণা করা হয়েছে।

Read Full Story

03:31 PM (IST) Feb 01

Union Budget 2026 - নির্মালার কোপে কলকাতা মেট্রো! জানুন কত বরাদ্দ হল তিনটি রুটের জন্য

Kolkata Metro: কলকাতা মেট্রোর বরাদ্দতেও কোপ ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারম। যার কারণে মেট্রোর গতিতে কোপ পড়তে পারে বলেও আশঙ্কা করছে যাত্রীরা। দেশের সবথেকে প্রাচীন মেট্রো লাইনেই বরাদ্দ মাত্র ৫০০ কোটি টাকা।

 

Read Full Story

03:11 PM (IST) Feb 01

Union Budget 2026 Car Price - কেন্দ্রীয় বাজেটের পর দাম কমতে চলছে একাধিক ইভি মডেলের? ব্যাপক ছাড়ের সম্ভাবনা

Union Budget 2026 Car Price: লিথিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর মূল শুল্ক হ্রাস করার প্রস্তাব পেশ করা হয়েছে এই বাজেটে। তার ফলে, একদিকে যেমন মোবাইল ফোনের ব্যাটারির দাম কমবে।

Read Full Story

03:09 PM (IST) Feb 01

Budget 2026 Textile - বস্ত্রশিল্পে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, নির্মলার ঘোষণায় বাংলাদেশের মাজা ভেঙে যাবে

 বাংলাদেশের তুলনায় ভারতের বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার রেশম উৎপাদন, যন্ত্রপাতির সহায়তা, হস্তচালিত তাঁত ও হস্তশিল্প কর্মসূচি এবং বস্ত্র খাতে দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

Read Full Story

02:55 PM (IST) Feb 01

নির্মলার রেকর্ড ভাঙা বাজেট নিয়ে 'রা' কাড়লেন না রাহুল গান্ধী, কেন মৌনি বিরোধী দলনেতা?

Rahul Gandhi's reaction: কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেন রাহুল গান্ধী, সোমবার সংসদে বলবেন বলে জানান। কংগ্রেস এই বাজেটকে 'নিষ্প্রভ' বলেছে। অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারের অর্থনৈতিক সাফল্য তুলে ধরেছেন।

 

Read Full Story

02:28 PM (IST) Feb 01

Union Budget 2026 - বাজেটে বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা, হেঁটে হেঁটে ঘোরা যাবে লোথাল-হস্তিনাপুর

Union Budget 2026-এ ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে অভিজ্ঞতাভিত্তিক সাংস্কৃতিক গন্তব্যে পরিণত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর সাথে অ্যাস্ট্রোফিজিক্সের জন্য টেলিস্কোপ এবং স্কুল-কলেজে এভিজিসি ল্যাব তৈরির ঘোষণা করা হয়েছে।

 

Read Full Story

02:14 PM (IST) Feb 01

কেন্দ্রীয় বাজেট ২০২৬ - ১ এপ্রিল চালু হচ্ছে নতুন আয়কর আইন, ঘোষণা অর্থমন্ত্রীর

Finance Minister Nirmala Sitharaman: রবিবার নবমবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটেও আয়কর (Income Tax) সংক্রান্ত ঘোষণার দিকে সারা দেশের নজর ছিল। আয়করের বিষয়ে নতুন ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

Read Full Story

02:12 PM (IST) Feb 01

Budget 2026 Archaelogical Sites - দেশের যে ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে প্রাণবন্ত করে সাংস্কৃতিক হাব করছে মোদী সরকার, বড় ঘোষণা নির্মলার বাজেটে

Budget 2026-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছে। পর্যটন বাড়াতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে।

 

Read Full Story

02:11 PM (IST) Feb 01

Union Budget 2026 - অ্যালকোহল ও তামাকজাত পন্যের কর ব্যবস্থায় কী পরিবর্তন এসেছে?

২০২৬-২৭ সালের বাজেটের আগেই কেন্দ্র তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সিগারেট, পান মশলা এবং গুটখাকে ৪০ শতাংশ জিএসটি স্ল্যাবে আনা হয়েছে এবং সিগারেটের উপর নতুন আবগারি শুল্ক আরোপ করা হয়েছে।

Read Full Story

02:02 PM (IST) Feb 01

Budget 2026 Defence - এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট, সীমান্ত সুরক্ষায় সরকার কত খরচ করবে?

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং এই খাতের জন্য ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। এটি গত বছরের ৬.৮১ লক্ষ কোটি টাকার তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি।

Read Full Story

01:32 PM (IST) Feb 01

Budget 2026 Tourism - অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজমে জোর, ১০ হাজার ট্যুরিস্ট গাইড IIM থেকে ট্রেনিং পাবে

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় তাঁর নবম বাজেট পেশ করেন। এতে তিনি পর্যটন শিল্পে কর্মসংস্থানের বিষয়ে একটি বড় ঘোষণা করেন।

Read Full Story

01:21 PM (IST) Feb 01

Share Market after Budget - বাজেট পেশের পরেই বাজারে ধস! বিনিয়োগকারীদের ক্ষতি হল ১৬ লক্ষ কোটি টাকা

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরেই ভারতীয় শেয়ার বাজারে তীব্র পতন ঘটে, যেখানে সেনসেক্স ও নিফটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই পতনের প্রধান কারণ হিসেবে ফিউচার ও অপশন লেনদেনে সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স (STT) বৃদ্ধির প্রস্তাবকে চিহ্নিত করা হয়েছে।

Read Full Story

01:03 PM (IST) Feb 01

Union Budget 2026 - ক্যানসারের ওষুধের দাম কমানোর ঘোষণা, সস্তা হচ্ছে আর কোন কোন ওষুধ?

১৭ ধরণের ক্যান্সার এবং অন্যান্য সাতটি গুরুতর রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের দাম কমানো হবে। এই পদক্ষেপের লক্ষ্য জীবন রক্ষাকারী থেরাপির অ্যাক্সেস উন্নত করা, পরিবারের উপর আর্থিক বোঝা কমানো এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা

Read Full Story

01:00 PM (IST) Feb 01

Cigarettes Price Hike - রবিবার থেকেই বাড়ছে সিগারেটের দাম, জেনে নিন কোনটা কত হবে

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট এবং তামাকজাত পণ্যের দাম আরও বাড়বে। কেন্দ্রীয় সরকার একটি নতুন আবগারি শুল্ক কাঠামো (Excise Duty Structure) চালু করেছে, যা ধূমপায়ীদের পকেটে আরও বেশি চাপ ফেলবে।

Read Full Story

12:52 PM (IST) Feb 01

What Became Cheaper and Dearer on Budget 2026 - কেন্দ্রীয় বাজেটে দাম বাড়ল মদের! কী কী জিনিসের দাম কমল দেখে নিন এক নজরে

Union Budget 2026: কেন্দ্রীয় বাজেটে দাম বাড়ল মদের! কী কী জিনিসের দাম কমল দেখে নিন এক নজরে

Read Full Story

12:47 PM (IST) Feb 01

Union Budget 2026 - বাজেটে MSME খাতের নতুন দিগন্ত! উদ্যোক্তাদের মিলবে সরাসরি সুবিধা

সাধারণ বাজেটে, অর্থমন্ত্রী MSME খাতের উপর বিশেষ জোর দিয়েছেন, যা মুক্ত বাণিজ্য চুক্তির ইঙ্গিত দেয়। এই খাতের উন্নয়নের জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা উৎপাদক ও রপ্তানিকারকদের উপকৃত করবে এবং তাদের বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে।

Read Full Story

12:47 PM (IST) Feb 01

Budget News - বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর্থিক বরাদ্দ, সোশ্যাল মিডিয়ায় বড় পদক্ষেপ নির্মলার

Union Budget 2026 Update: রবিবার কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নতুন কী কী বরাদ্দ হল বাজেটে? কোন জিনিসের দাম কতটা কমল? কোন খাতে বাড়ল বরাদ্দ? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:46 PM (IST) Feb 01

কেন্দ্রীয় বাজেট ২০২৬ - নির্বাচনের বছরে পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা নির্মলার?

Union Budget 2026: নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে বাজেটের দিকে সবার নজর ছিল।

Read Full Story

12:29 PM (IST) Feb 01

Budget 2026 - কৃষিকাজে AI-র ব্যবহার, বাজেটে 'ভারত বিস্তার' টুলের ঘোষণা নির্মলার

নির্মলা সীতারামন তাঁর বক্তৃতায় কৃষি বৈচিত্র্য এবং গ্রামীণ জীবিকা শক্তিশালী করার উপর সরকারের মনোযোগের কথা তুলে ধরেন। বিভিন্ন অঞ্চলের কৃষকদের সহায়তার উপর জোর দিয়ে তিনি উচ্চ-মূল্যের ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা জানান।

Read Full Story

12:25 PM (IST) Feb 01

Budget 2026 - ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুখবর দিয়ে বাজেটে যে ঘোষণা নির্মলা সীতারামনের

Budget 2026-এ দেশের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর। অ্যানিমেশন ও গেমিংসহ অনলাইন কনটেন্ট থেকে আয় করা নির্মাতাদের জন্য বাজেটে বিশেষ ঘোষণা করা হয়েছে।

Read Full Story

More Trending News