_1667062038254.jpeg)
গরমের সময় চুলের সমস্যায় ভোগেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। এই সময় কম বেশি সকলেই চুল নিয়ে নাস্তানাবুদ হয়ে যান। গরমে চুলের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ভেবে উঠতে পারেন না অনেকে। এবার রইল সমস্যার সমাধানের টোটকা। রইল গরমে চুলের চার গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধান।
তেলা স্ক্যাল্প- গরমে অনেকেই তেলা স্ক্যাল্পের সমস্যায় ভুগে থাকেন। এই সময় গরমে ঘামের কারণে অধিকাংশ সময় স্ক্যাল্প ভেজা থাকে। এর থেকে দুর্গন্ধ বের হয়। তাই গরমে সঠিক ভাবে চুল পরিষ্কার করা দরকার। এই সময় এক কিংবা দুদিন অন্তত শ্যাম্পু করুন। অবশ্যই কন্ডিশনার দিন। শ্যাম্পু করার পর ডিপ কন্ডিশন করুন চুলে। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। আর অবশ্যই সঠিক পণ্য ব্যবহার করবেন।
রুক্ষ্ম ভাব- গরমে অনেকের চুলেই দেখা দেয় রুক্ষ্ম ভাব। এই সময় নিষ্প্রাণ চুল খুবই সাধারণ বিষয়। এই কারণে ভালো করে যেমন শ্যাম্পু করবেন তেমনই ডিপ কন্ডিশনিং করুন। সঙ্গে গরমের সময় যতটা পারবেন কম হিট দিন। হিট দিলে একদিকে যেমন চুল রুক্ষ্ম হয়ে যায় তেমনই বাড়ে চুল পড়ার সমস্যা।
চুল পড়া- সারা বছর চুল পড়ার সমস্যা লেগে আছে। বিশেষ করে গরমে এই সমস্যা বেড়ে যায়। এই সময় সাময়িক আরাম পেতে অনেকেই ভিজে চুল বেঁধে ফেলেন। তেমনই গরমের অনকে খুব শক্ত করে চুল বাঁধেন। এতে আরাম লাগে ঠিকই কিন্তু শক্ত করে চুল বাঁধার কারণে চুল ছিঁড়ে যেতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস। চুল পড়া বন্ধ করতে যেমন শক্ত করে চুল বাঁধবেন না তেমনই ভেজা চুল বাঁধবেন না। সঙ্গে চুল ভালো রাখতে নির্দিষ্ট সময় অন্তত কাটিং করুন। তা না হলে বাড়তে থাকে ডগা ফাটার সমস্যা।
খুশকি- তেমনই অনেকে গরমে খুশকির সমস্যায় ভোগেন। সমস্যা থেকে বাঁচতে স্ক্যাল্প পাতিলেবুর রস লাগান। পাতিলেবুর রস তুলোয় করে স্ক্যাল্পে লাগান। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে এভাবে চুলের যত্ন নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই সকল প্যাক। এতে চুল ভালো থাকবে তেমনই এই উপায় দূর হবে চুলের যাবতীয় সমস্যা।
আরও পড়ুন
গর্ভাবস্থায় রক্তপাত কি স্বাভাবিক নাকি বিপদের লক্ষণ, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা
EPFO উচ্চমাধ্যমিক পাসের জন্য রয়েছে প্রচুর শূণ্যপদ, ৯২,০০০ টাকা পর্যন্ত মিলবে বেতন
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News