116

বাঙালির প্রিয় বসন্ত উৎসব একেবারে দোরগোড়ায়। জোরকদমে চলছে সাজ এবং ছবি তোলার প্রস্তুতি।
216
কিন্তু, শুকনো আবির মেখেই কি ‘রাঙিয়ে দিয়ে যাও’ শেষ?
316
লাল গুলালের পরেও বাকি থেকে যায় ‘বালাম পিচকারি’। যা আপাদমস্তক ভিজিয়ে একশা করে দেবে পরনের জামাকাপড়।
416
তারপরেই আসন্ন অন্তর্বাসের প্রস্ফুটন। তাই, এইবেলা ভেবেচিন্তে তৈরি হোন।
516
রং খেলার দিনে জামাকাপড়ের অন্দরের প্রস্তুতি কেমন হবে?
616
স্টাইলিস্টরা বলছেন, যদি আপনি সাদা জামা পরেন, তাহলে ভেতরে সাদা অন্তর্বাস পরাটা যথেষ্ট বিপদসংকুল।
716
জামাকাপড় রঙের দাগে ভিজে উঠলে স্পষ্ট হয়ে উঠবে ভেতরের অধোবস্ত্র।
816
তাই, চেষ্টা করতে পারেন, ন্যুড শেডের ব্রা বা প্যান্টি পরার। এতে শরীরের রঙের সঙ্গেই মিশে যাবে অন্তর্বাসের রং।
916
তবে, যেহেতু এটা হোলি, তাই আপনি সাহস করে রঙিন অন্তর্বাস পরে রঙের দিনে একটু বেশি প্রাণবন্ত হয়ে উঠতেই পারেন।
1016
প্যাডেড ব্রা ছাড়া জলকেলির দিনে অন্য কোনও অপশন ভাববেনই না।
1116
তবে, বুকের ওপর বোঝা চাপাতে না চাইলে চেষ্টা করুন হালকা প্যাডেড পরার।
1216
দোলের সময় সিমলেস ব্রা এবং সিমলেস প্যান্টি পরুন, এতে আপনার জামা ভিজে গেলেও ব্রা বা প্যান্টির লাইন ফুটে উঠবে না।
1316
ভেজা সিন্থেটিক অন্তর্বাস আপনার ত্বককে একেবারেই আরাম দেবে না।
1416
সুতির অন্তর্বাস পরুন এবং সম্ভব হলে পুরনো। যা আরামও দেবে, আবার দাগ লাগলে আপনার মন খারাপও হবে না।
1516
যদি ব্রা পরেও জামা ভিজে যাওয়া নিয়ে একটু দুশ্চিন্তা থাকে, তাহলে অবশ্যই পরুন হালকা ক্যামিসোল।
1616
জামার অন্দরে সাহস করে পরে ফেলতে পারেন কারুকাজ করা ব্রালেট-ও।
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News