Virat Kohli : পরপর ২ ওডিআই ম্যাচে শতরান বিরাটের, দেশের মাটিতে ২০ শতরান কোহলির

Virat Kohli : পরপর ২ ওডিআই ম্যাচে শতরান বিরাটের, দেশের মাটিতে ২০ শতরান কোহলির

Published : Jan 11, 2023, 12:13 PM IST

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, ফের ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। গত বছরের শেষটা যেখানে করেছিলেন, নতুন বছরের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন বিরাট। । শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও ১১৩ রানই করলেন তিনি।

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, ফের ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। গত বছরের শেষটা যেখানে করেছিলেন, নতুন বছরের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে তিনি করেছিলেন ১১৩ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও ১১৩ রানই করলেন তিনি। বিরাটের এই অসাধারণই ইনিংস দেখে দর্শকরা উচ্ছ্বসিত। 

পরপর ২ ম্যাচে শতরান করার পাশাপাশি একাধিক নজিরও গড়লেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৯টি শতরান হয়ে গেল বিরাটের। দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৯৯ ইনিংস খেলে তিনি ২০-তম শতরান করলেন। কোনও একটি দেশে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকার শীর্ষে বিরাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ১৬০ ইনিংস খেলে ২০টি শতরান করেন। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮০ বলে শতরান পূর্ণ করেন বিরাট। তিনি ৮৭ বলে ১১৩ রান করে আউট হয়ে যান। বিরাটের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।

06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
11:12IND vs PAK: কে জিতবে আজকের হাই-ভোল্টেজ ম্যাচ? ভারতের ব্যাটিং-এ কাঁপছে কলম্বোর গ্যালারি
07:50IND vs PAK: জিতবে কে? ভারত না পাকিস্তান? দুই দেশের সমর্থকদের লড়াইয়ে উত্তাল কলম্বো, দেখুন
09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
Read more