Keshab Chandra Sen: ব্রাহ্ম কেশব কেন হয়েছিলেন 'পরমহংসের শিষ্য', যা অনেকেরই অজানা

Keshab Chandra Sen: ব্রাহ্ম কেশব কেন হয়েছিলেন 'পরমহংসের শিষ্য', যা অনেকেরই অজানা

Published : Nov 20, 2021, 05:49 PM ISTUpdated : Apr 26, 2022, 10:15 AM IST

১৮৯৬ সালে ম‍্যাক্সমূলার Nineteenth Century পত্রিকায় “A Real Mahatman” নামে একটি প্রবন্ধ লেখেন। সেখানে কেশবচন্দ্র সেনকে তিনি 'পরমহংসদেবের শিষ‍্য' বলে অভিহিত করেন। 

১৮৯৬ সালে ম‍্যাক্সমূলার Nineteenth Century পত্রিকায় “A Real Mahatman” নামে একটি প্রবন্ধ লেখেন। সেখানে কেশবচন্দ্র সেনকে তিনি 'পরমহংসদেবের শিষ‍্য' বলে অভিহিত করেন। অন্যদিকে শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র প্রসঙ্গে একজায়গায় বলছেন,  “দেখ, কেশব এত পণ্ডিত মানুষ। ইংরাজিতে লেকচার দেয়। কত লোকে তাকে মানে। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসে, শুধু গায়ে আসে। সাধুদর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসে। একেবারে অভিমানশূন্য।” কলকাতার অভিজাত পরিবারের সন্তান কেশবচন্দ্র সেন ১৮৩৮ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহন করেন৷ বাবা প্যারীমোহন সেন, মা সরলা সুন্দরী দেবী। পিতামহ দেওয়ান রামকমল সেন ছিলেন রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম ভারতীয় সেক্রেটারি। বুঝতেই পারছেন পারিবারিক দাপট। ব্রাহ্ম কেশব বদলে গেলেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। কী এমন ঘটল যে  মনেপ্রাণে ব্রাহ্ম কেশব হঠাৎ করে পরমহংসের শিষ্য হয়ে গেলেন। যদিও কেশবচন্দ্র একা নন সেযুগে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ব্রাহ্ম রামচন্দ্র দত্ত থেকে সুরেশ মিত্রর মত ধনী মানুষ শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত হয়ে ওঠেন। শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য নরেনন্দ্রনাথেরও প্রথম জীবনে ব্রাহ্মমন্দিরে আনাগোনা ছিল। কিন্তু কেশবচন্দ্র ছিলেন সবার থেকে আলাদা। ব্রাহ্ম সমাজে যেমন ছিলেন দেবেন ঠাকুরের স্নেহধন্য ঠিক তেমনি রামকৃষ্ণ বলয়েও কেশব ছিলেন মধ্যমণি। ১৮৮৪ সালে ৮ জানুয়ারি প্রয়াত হন কেশবচন্দ্র সেন। আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের তিরোভাব ঘটে তার আড়াই বছর পরে ১৬ অগাস্ট, ১৮৮৬ সালে।
 

13:17CJP Protest Today: আজও বিক্ষোভে ফের উত্তাল দিল্লি! কী বার্তা আরশোলাদের আইনজীবীর?
11:07CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
25:10গণতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে মবক্রেসি, পুলিশের প্রশংসায় বিজেপির সম্বিত পাত্র
06:49আরাশোলাদের বিক্ষোভে আইন ভাঙা বিদেশিকে চ্যাংদোলা করে তুলে গ্রেফতার পুলিশের
09:59দিল্লিতে কঠোর হাতে ময়দানে প্রশাসন, বাম কর্মী-সমর্থকদেরও তুলে নিয়ে গেল পুলিশ
06:56Abhijeet Dipke: দিল্লিতে বিমানের ভিতরেই আটক অভিজিৎ দীপকে, বচসা পুলিশের সঙ্গে
05:36জ্ঞানেশ কুমারের পদত্যাগ নয়, CJP আন্দোলনের আসল কারণ ফাঁস নিতিন নবীনে
03:35'জারি হয়েছে ১৬৩ ধারা, জমায়েত করলেই অ্যাকশন'- কড়া বার্তা দিল্লি পুলিশের
08:03Delhi Protest: জ্ঞানেশকাণ্ডে উত্তাল দিল্লি, সকাল থেকেই ককরোচদের আটক করছে পুলিশ
09:54Dhruv Rathee CJP: সিজেপি-র মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীকে হুঙ্কার! জার্মানি থেকে বেঙ্গালুরুতে এসে কী বললেন ধ্রুভ রাঠি?