জখম গরু দেখে মনে হয়েছিল বাঘ পড়েছে, রাতের আধার কাটতেই খাঁচাবন্দি ভয়ঙ্কর শিকারি

জখম গরু দেখে মনে হয়েছিল বাঘ পড়েছে, রাতের আধার কাটতেই খাঁচাবন্দি ভয়ঙ্কর শিকারি

Published : Aug 31, 2020, 12:54 PM IST
  • দীর্ঘদিন ধরেই চলছিল উৎপাত
  • মাঝে মাঝেই গায়েব হচ্ছিল মুরগি
  • এরমধ্যে একদিন গরুর পা-তে আঘাতের চিহ্ন মেলে
  • এরপরই খাঁচা পাতে গ্রামবাসীরা

রাতের অন্ধকারে মাঝে মাঝেই গায়েব হয়ে যাচ্ছে মুরগি, হাঁস। এমনকী বাড়ির গরু এবং বাছুরের গায়েও মিলছিল ক্ষতচিহ্ন। যেন কোনও বড় জন্তু মাংস খুবলে নিয়ে চলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বড় বড় পায়ের ছাপ। আতঙ্ক ছড়ায় কোলাঘাটের একটি গ্রামে। অবশেষে, গ্রামবাসীরা আলোচনা করে ফাঁদ পাতা হয়। এরপর ২৬ জুন দেখা যায় খাঁচার ভিতরে বিশালাকারের একটি বাঘরোল। খবর যায় বনদফতরে। বাঘরোল দেখতে ছুটে আসেন গ্রামের মানুষ। আশপাশের গ্রাম থেকেও মানুষ এসে ভিড় জমাতে থাকে। গ্রামবাসীরা জানান, গ্রামের এর আগেও বাঘরোলের উৎপাত হয়েছে। কিন্তু সে সময় কোনও বাঘরোল ধরা পড়েনি। আশপাশে চাষের ক্ষেতে এখনও অনেক বাঘরোল রয়েছে। সাধারণত এরা পুকুর বা ডোবা থেকে মাছ ধরে খায়। গরমের কারণে পুকুরের জল কমে গিয়েছে, মাছও সেভাবে নেই। ফলে খাবারের সন্ধানেই বাঘরোল গ্রামের মধ্যে হানা দিচ্ছিল বলে মনে করা হচ্ছে। বাঘরোলটিকে যাতে জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া যায় তার জন্য বনদফতরকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ