ডুবল লঞ্চ- ট্রলার, নামখানায় বুলবুলের দাপটে ভেসে গেল আস্ত জেটি, দেখুন ভিডিও

ডুবল লঞ্চ- ট্রলার, নামখানায় বুলবুলের দাপটে ভেসে গেল আস্ত জেটি, দেখুন ভিডিও

Published : Nov 10, 2019, 07:16 PM IST
  • নামখানায় বুলবুলের ধ্বংসলীলা
  • ঝড়ের দাপটে ডুবে গেল লঞ্চ এবং ট্রলার

ডুবে গেল একটি করে লঞ্চ এবং ট্রলার। ভেসে গেল আস্ত জেটি, অন্যটি ভেঙে পড়ল নদীর মধ্যে। নোঙর ছিঁড়ে ভেসে গেল সরকারি ভেসেলও। ঘূর্ণিঝড় বুলবুল কতটা শক্তিশালী ছিল দক্ষিণ চব্বিশ পরগণার নামখানার এই ঘটনাগুলিই তার প্রমাণ। নামখানা জেটি ঘাটে রবিবার সকালেও বুলবুলের ধ্বংসলীলার ছব স্পষ্ট। নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে দু'টি জেটি ছিল। কাকদ্বীপের দিক থেকে বকখালির দিকে যাওয়ার জন্য এই জেটিই একসময় ছিল এলাকার সাধারণ মানুষের অন্যতম ভরসা। কিন্তু মাস কয়েক আগে এই নদীর উপরে সেতু চালু হওয়ায় এই জেটির গুরুত্ব কমলেও, বর্তমানে এই নামখানা এলাকা থেকে বেণুবন, ঘোড়ামারা- সহ অন্যান্য বেশ কয়েকটি দ্বীপে যাওয়ার জন্য মানুষ এই জেটির ব্যবহার করতেন। কিন্তু শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এই জেটি দু' টির মধ্যে একটি সম্পূর্ণ জলের তোড়ে ভেসে যায়। অন্য জেটিটি ভেঙে নদীর মধ্যে ঝুঁকে পড়ে। ফলে এই দু' টি জেটিই বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।   

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সাড়ে আটটা থেকে ন'টার মধ্যে এই ঘটনার ঘটে। ঘূর্ণিঝড়ের দাপটে জেটি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও নদীতে  নোঙর করা একটি করে ট্রলার এবং লঞ্চ ডুবে গিয়েছে বলেও দাবি করেন স্থানীয় এক মৎস্যজীবী। ঝড়ের দাপট থেকে কোনওক্রমে রক্ষা পায় বাকি ট্রলারগুলি। তীব্র হাওয়ার বেগে নোঙর করে রাখা একটি ভেসেলও বেশ ভেসে বেশ কিছুটা দূরে চলে যায়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ