মেয়ের হাতে মা দুর্গার নতুন রূপ, পুজোয় থাকছে সুপারি দিয়ে তৈরি মা দুর্গা

মেয়ের হাতে মা দুর্গার নতুন রূপ, পুজোয় থাকছে সুপারি দিয়ে তৈরি মা দুর্গা

Published : Oct 07, 2020, 08:47 PM ISTUpdated : Oct 07, 2020, 09:05 PM IST
  • পুজোর আগে এক ভিন্ন রূপে মা দুর্গা
  • এবার মা দুর্গা তৈরি হচ্ছে সুপারি দিয়ে
  • ১০ ইঞ্চির এই দুর্গার সঙ্গে আছে লক্ষী, সরস্বতী, গণেশ ও কার্তিক
  • এক নজরে দেখে নিন সেই দুর্গা মূর্তি

প্রতি বছরই পুজোয় আমরা ভিন্ন ধরনের দুর্গা দেখেই থাকে। এবার তেমনই এক দুর্গা প্রতিমা দেখা গেল কৃষ্ণগঞ্জে। সেখানে যেন মেয়ের হাতেই মা এক নতুন রূপ পেল, কারণ এই শিল্পী কোনও পুরুষ নন এক জন গৃহবধূ। আর তিনিই তৈরি করেছেন সুপারি দিয়ে এই প্রতিমা। আমাদের চোখের সামনে প্রকৃতির কত উপাদান এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যা নিয়ে আমরা কখনও ভাবি না। আর তেমনই একটি উপাদান এই সুপারি। সেই উপাদান দিয়েই এই সুন্দর মূর্তি তৈরি করলেন কৃষ্ণগঞ্জের বাসিন্দা পাপিয়া ঘোষ। এই মূর্তি বানাতে তাঁর প্রায় ২ কেজি সুপারি লেগেছে। চাল সহ প্রতিমার উচ্চতা এক ফুট চার ইঞ্চি। দুর্গা মূর্তির উচ্চতা ১০ ইঞ্চি। এছাড়াও আছে লক্ষী, সরস্বতী, কার্তিক ও গণেশ। লক্ষী এবং সরস্বতীর উচ্চতা ৭ ইঞ্চি এবং গণেশ, কার্তিক ও অসুরের উচ্চতা সাড়ে ৪ ইঞ্চি। পাপিয়া দেবী প্রতি বছরই কিছুনা কিছু নতুনত্ব জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। আর প্রতিমা বিক্রি করে সেই টাকায় তিনি সমাজসেবামূলক কাজ করেন। তাঁর এই কাজের জন্য তিনি সম্মানিতও হয়েছেন বহুবার। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ