ভারত-বাংলা সীমান্তে গ্রেনেড ফেটে জখম ৪ শিশু, তদন্তে পুলিশ

ভারত-বাংলা সীমান্তে গ্রেনেড ফেটে জখম ৪ শিশু, তদন্তে পুলিশ

Published : May 20, 2022, 06:05 PM IST

বল ভেবে গ্রেনেড নিয়ে খেলা। আর তা ফেটে জখম হল ৪ শিশু। ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার গোয়ালপোছ এলাকায়। ঘটনাস্থলের একদম কাছেই বিএসএফ ক্যাম্প। বিশাল আওয়াজ শুনে সেখানে থেকে জওয়ানরা ছুটে আসেন। 

বল ভেবে গ্রেনেড নিয়ে খেলা। আর তা ফেটে জখম হল ৪ শিশু। ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার গোয়ালপোছ এলাকায়। ঘটনাস্থলের একদম কাছেই বিএসএফ ক্যাম্প। বিশাল আওয়াজ শুনে সেখানে থেকে জওয়ানরা ছুটে আসেন। জানা যায় স্টান গ্রেনেড ফেটে এই ঘটনা। স্টান গ্রেনেড সাধারণত কম ধ্বংসাত্মক এবং কম প্রাণঘাতী হয়। এটা সাধারণত অনেকটা টিয়ারগ্যাসের মতো। তবে, এর বিস্ফোরণের মাত্রা টিয়ার গ্যাসের থেকে বেশি। স্টান গ্রেনেড হওয়ায় চার শিশুই প্রাণে বেঁচে গিয়েছে বলে মনে করছে পুলিশ। তবে, চারজনেরই মুখের ত্বক এক্কেবারে ঝলসে গিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ। আসেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফাটা গ্রেনেডের অংশ পরীক্ষা করে দেখা যায় যে এগুলি মধ্যপ্রদেশে তৈরি। জানা যায় বিএসএফ জওয়ানরা এগুলো ব্যবহার করে। স্থানীয় বিএসএফ ক্যাম্প থেকেও জানানো হয় যে কয়েক মাস আগে তারা সীমান্তে গরু পাচারকারীদের রুখতে এই স্টান গ্রেনেড ব্যবহার করেছিলেন। সেখান থেকে কোনও ভাবে একটি স্টান গ্রেনেড অসুরক্ষিত অবস্থায় থেকে গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান দুলালচন্দ্র মণ্ডল জানিয়েছেন, ওই চার শিশু মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। আর সেখানেই তারা ওই স্টান গ্রেনেড পেয়েছিল। পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন স্টান গ্রেনেড ফেটে এই ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে এি গ্রেনেড কোথায় থেকে এসেছিল। চিকিৎসার জন্য চার শিশুকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ