এবছর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রেকর্ড

এবছর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রেকর্ড

Published : Jun 10, 2022, 03:46 PM IST

এবছর ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এখানেই শেষ নয়, উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রেকর্ড গড়ল বাংলার পরীক্ষার্থীরা। ১০ জনের তালিকায় রয়েছেন মোট ২৭২জন। এই বছর ৯৯.৬% নম্বর পেয়ে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার একক ভাবে প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার জেলার অদিসা দেব শর্মা।  wbbse.wb.gov.in ও wbresults.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবেন ছাত্র ছাত্রীরা।  আজ সকাল ১১টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জিত ভট্টাচর্য্য। তিনি ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনও ঘোষণা করেন। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। 

উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রেকর্ড। ১০ জনের তালিকায় ২৭২জন। যার মধ্যে ১৪৪ জন ছাত্র এবং ১২৮ জন ছাত্রী রয়েছে। এই বছর ৯৯.৬% নম্বর পেয়ে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার একক ভাবে প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার জেলার অদিসা দেব শর্মা। যার সর্বমোট নম্বর ৪৯৮। এবার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিকের। আজ সকাল ১১টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জিত ভট্টাচর্য্য। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন ছাত্র ছাত্রী। তাদের মধ্যে মোট পাস করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। অর্থাৎ পরীক্ষার্থীর ৮৮.৪৪% চলতি বছর পাস করে। যাদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর পাশে হার ৯০.১৯% এবং ছাত্রীদের পাশের হার ৮৬.৯৮%। পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, বাঁকুড়া, মালদা সহ ৭ জেলার পাশের হার ৯০ শতাংশের উপরে বলে জানান সংসদ সভাপতি। wbbse.wb.gov.in ও wbresults.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবেন ছাত্র ছাত্রীরা। পাশাপশি অনলাইনে মার্কশিট ডাউনলোড এই ওয়েবসাইট গুলি থেকেই করতে পারবেন তারা। এছাড়াও WB12<space>Roll number লিখে 56070 বা 5676750 নম্বরে এসএমএস করলে জানতে পারা যাবে ফল।  এই দিনই সাংবাদিক সম্মেলন করে তিনি ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেন। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। তবে আগামী বছরের পরীক্ষায় পুরনো নিয়ম পালন করা হবে বলেও জানান সংসদ সভাপতি। তিনি জানান ২০২৩ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই হবে। পুরনো পদ্ধতি মতে হোম স্কুলে হবে না। বাইরে গিয়েই ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ