কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:03 PM (IST) Aug 02
Abhishek Sharma News: ভারতের টি-২০ দলের তারকা ওপেনার অভিষেক শর্মা এখন পাঞ্জাবের জেলা ক্রিকেট টুর্নামেন্টে (Punjab Inter-District Men's Senior One-Day Tournament) খেলছেন। এই ওয়ান-ডে ক্রিকেট টুর্নামেন্টে রবিবার বিস্ফোরক ব্যাটিং করলেন অভিষেক। তাঁর এই ইনিংস নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।
09:32 PM (IST) Aug 02
রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' ছবিটি মুক্তির আগে একটি বিশেষ স্ক্রিনিংয়ের দাবি জানিয়েছে শ্রী রামলীলা মহাসঙ্ঘ। তাদের আশঙ্কা, ছবিটিতে হিন্দু ভাবাবেগে আঘাত করার মতো কিছু থাকতে পারে। নির্মাতারা এই দাবি না মানলে দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
08:57 PM (IST) Aug 02
Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! উত্তরবঙ্গে কমলা সতর্কতা, দক্ষিণের সাত জেলায় হলুদ সতর্কতা জারি। কবে কমবে দুর্যোগ, জেনে নিন জেলাভিত্তিক পূর্ণাঙ্গ পূর্বাভাস।
08:36 PM (IST) Aug 02
Former Bangladesh Prime Minister Sheikh Hasina: ২০২৪ সালের ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা ছেড়ে নয়াদিল্লিতে এসে আশ্রয় নেন। এখনও ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে তিনি ঢাকা ফিরতে পারেন।
08:30 PM (IST) Aug 02
পশ্চিমবঙ্গ DA: পুজোর মাসে প্রায় ডবল টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা, ২০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার..এছাড়াও সপ্তম বেতন কমিশন নিয়ে নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত। তবে থেকে কার্যকর হবে 7th Pay Commission? জেনে নিন বিস্তারিত…
08:21 PM (IST) Aug 02
রবিবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করেছেন যে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাশকে 'অবৈধভাবে' গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মতে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে একজোট করার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। এদিকে, দুটি মামলায় জামিন পেয়েছেন চিন্ময়।
07:48 PM (IST) Aug 02
ককরোচ জনতা পার্টির (CJP) কর্মী অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শুধু ক্ষমা না চেয়ে পড়ুয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিতে। তাঁর দাবি, ২০ জুলাইয়ের পুলিশি বর্বরতার জন্য আগে সরকারকে ক্ষমা চাইতে হবে।
07:21 PM (IST) Aug 02
সুরাটের এক আরটিআই কর্মী ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক অবস্থা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তাঁর প্রশ্ন, একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের বেতনে কীভাবে ছেলে আমেরিকায় পড়াশোনা করতে পারে?
07:09 PM (IST) Aug 02
Mountaineer Nirmal Purja: নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জা তুষারধসের কবলে পড়ার পর উদ্বেগ তৈরি হয়েছিল। সারা বিশ্বের পর্বতারোহীরা প্রার্থনা করছিলেন। কিন্তু সবার প্রার্থনাই বিফলে গেল। আশঙ্কা সত্যি করে নির্মলের দেহ উদ্ধার হল।
06:51 PM (IST) Aug 02
প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে অভিন্ন দেওয়ানি বিধিকে (UCC) সমর্থন জানালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, যেকোনো সভ্য দেশে এটি জরুরি এবং তিনি গত ৪০ বছর ধরে এর জন্য লড়াই করছেন
06:24 PM (IST) Aug 02
Dilip Ghosh warning BJP workers: তোলাবাজি নিয়ে এবার সরব মন্ত্রী দিলীপ ঘোষ! দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘জ়িরো টলারেন্স’ নীতি মনে রাখতে হবে সবাইকে। জানুন বিস্তারিত।
05:44 PM (IST) Aug 02
Militant hideout: জঙ্গি সন্দেহে গ্রেফতার হামিম মণ্ডল হাওড়ার পিলখানায় একটি বাড়ি ভাড়া নিয়ে গোপনে একটি কারখানা চালাত বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, ওই কারখানাটি সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
05:04 PM (IST) Aug 02
ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় পাকিস্তান আবারও বিচলিত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একটি সংবাদ সম্মেলনে ধর্মীয় প্রসঙ্গ ব্যবহার করে দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করে অত্যন্ত বিতর্কিত একটি বিবৃতি দিয়েছেন।
04:49 PM (IST) Aug 02
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে? কত টাকা পাবেন, কী ভাবে স্ট্যাটাস চেক করবেন, কেন টাকা আটকাতে পারে— সব তথ্য জেনে নিন এক জায়গায়।
04:29 PM (IST) Aug 02
Columbus Crew vs Inter Miami: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) হয়ে খেলার পর এবার মেজর লিগ সকারে (Major League Soccer) ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। এই কিংবদন্তি ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিরুদ্ধে খেলতে নামলেন। তবে এই ম্যাচে মেসির দল প্রত্যাশিত ফল পেল না।
03:53 PM (IST) Aug 02
TMC Split: মমতার বাড়ির কাছেই কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে শশী পাঁজা! প্রায় দু’ঘণ্টার বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা, তৃণমূল ছাড়ছেন কি প্রাক্তন মন্ত্রী? জানুন বিস্তারিত।
03:26 PM (IST) Aug 02
Lovlina Borgohain: এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) মহিলাদের বক্সিংয়ে রুপো পেয়েছেন অসমের তারকা বক্সার লাভলিনা বর্গোহাঁই। এই বক্সার এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে সোনা জিততে পারেননি। তবে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।
01:55 PM (IST) Aug 02
Indian Share Market: টানা চার মাস ভারতীয় শেয়ার বাজার থেকে সরে থাকার পর, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) জুলাই মাসে প্রায় ২০,২০০ কোটি টাকার নিট বিনিয়োগ করেছেন। এই প্রত্যাবর্তন ভারতীয় সংস্থাগুলির শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল এবং আকর্ষণীয় মূল্যায়নের কারণে হয়েছে, যদিও ২০২৬ সালের সামগ্রিক বহির্গমন এখনও বেশি।
01:37 PM (IST) Aug 02
Jasprit Bumrah Ruled Out: শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্য়ি হল। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলের কাছে। বাঁ হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা।
01:22 PM (IST) Aug 02
Hardik Pandya: ক্রিকেট মাঠে এখনও ফেরেননি। চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে। সেই সময়েই সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমলায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরেপুজো দিতে যান তিনি।
12:40 PM (IST) Aug 02
বাংলাদেশ সেনাবাহিনী নাইখংছড়িতে গোপনে একটি নতুন সেনানিবাস নির্মাণ করছে। প্রয়োজনীয় কাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। এই এলাকাটি বাংলাদেশ-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত এবং এখানে সশস্ত্র রোহিঙ্গা যোদ্ধাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
11:47 AM (IST) Aug 02
একটি বহুজাতিক কোম্পানির অ্যাসোসিয়েট অপারেটরকে সুরাট নগরের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বাবার ঝুলন্ত অবস্থা দেখার সময় তাঁর সাত বছর বয়সি ছেলে মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করেছিল এবং সেই সময় তাঁর স্ত্রী তাঁকে নামানোর জন্য চিৎকার করছিলেন।
11:17 AM (IST) Aug 02
আপনি যদি ফিক্সড ডিপোজিট (FD)-এ বিনিয়োগ করার কথা ভেবে থাকেন বা ইতিমধ্যেই বিনিয়োগ করে থাকেন, তবে এই খবরটি আপনার জন্য উপকারী। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এফডি-তে সুদ দেওয়ার নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। নতুন নিয়মগুলি ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।
10:20 AM (IST) Aug 02
যেহেতু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পরীক্ষামূলকভাবে পলিমার নোট চালু করার প্রস্তুতি নিচ্ছে, অনেকেই ভাবছেন প্রচলিত কাগজের নোটগুলোর কী হবে। আসলে, পুরনো নোটগুলো শুধু পুড়িয়ে ফেলা বা ফেলে দেওয়া হয় না।
10:08 AM (IST) Aug 02
Howrah News: বর্ধমান থেকে হাওড়া যততত্র ঘোরাঘুরি করে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার ছক। পুলিশের জালে জইশ জঙ্গি গ্রেফতার হতেই তদন্ত উঠে এলো চাঞ্চল্য়কর তথ্য়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
09:37 AM (IST) Aug 02
FCRA Bill: সংসদের অধিবেশনে এফসিআরএ বিল পেশ করা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, দিল্লিতে পুলিশের উপর হিংসার ঘটনাকে হাতিয়ার করে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে শাসকদল। এর মধ্যেই 'অযোধ্যা স্কিট' বিতর্কে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়েছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
09:32 AM (IST) Aug 02
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তিনি দাবি করেন, একটি চুক্তির শর্তাবলী নিয়ে সমঝোতা হয়েছে। তিনি জানান, প্রস্তাবিত চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
09:09 AM (IST) Aug 02
Annapurna Bhandar Update: অগাস্ট মাসের 2 তারিখ হয়ে গেলেও এখনও অ্য়াকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? এই মাসে তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন আর কারা পাবেন না তা জানিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি।
08:31 AM (IST) Aug 02
Glasgow Commonwealth Games 2026: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার লাভলিনা বর্গোহাঁই চলতি কমনওয়েলথ গেমসে মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো পেলেন। শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) এমা-সু গ্রিনট্রির (Emma-Sue Greentree) বিরুদ্ধে লড়াইয়ে অল্পের জন্য হেরে যাওয়ায় কমনওয়েলথ গেমসে লাভলিনার সোনা জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল।
08:31 AM (IST) Aug 02
Commonwealth Games 2026 India: শনিবার রাতে গ্লাসগোয় (Glasgow) ভারতের অ্যাথলেটিক্সের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন গুলবীর সিং (Gulveer Singh)। তিনি চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়লেন।