Published : Sep 17, 2026, 08:42 AM ISTUpdated : Sep 17, 2026, 10:51 PM IST

Ajker Bangla News Live: TMC Conflict - কেউ পাচ্ছেনা জোড়াফুল প্রতীক! কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে বেছে নিতে হচ্ছে নতুন সিম্বল

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:50 PM (IST) Sep 17

TMC Conflict - কেউ পাচ্ছেনা জোড়াফুল প্রতীক! কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূলকে বেছে নিতে হচ্ছে নতুন সিম্বল

TMC Conflict: তৃণমূলের সেই প্রতীক নিয়ে দ্বন্দ্বে আপাতত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে আঁকা সেই জোড়াফুল সিম্বলটি আপাতত কারও হাতেই রইল না। বৃহস্পতিবার রাতে, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, তৃণমূলের জোড়াফুল প্রতীক আপাতত কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না।

Read Full Story

10:05 PM (IST) Sep 17

Abhishek Sharma Fastest Century - মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন অভিষেক শর্মা

Abhishek Sharma Fastest Century: অভিষেক শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। এই তরুণ ওপেনার রোহিত শর্মার রেকর্ড ভেঙে ম্যাঞ্চেস্টার সিটির তারকা আর্লিং হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন।

Read Full Story

10:02 PM (IST) Sep 17

Vishwakarma Puja 2026 - বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি ওড়ানো হয়? পিছনে আছে চমকে দেওয়া ইতিহাস ও বিজ্ঞান

বিশ্বকর্মা পুজো আসলেই বাঙালির মনে একটাই ছবি ভাসে - সকাল থেকে কারখানায় পুজো, দুপুরে খিচুড়ি ভোগ আর বিকেল হলেই ছাদে ছাদে "ভো-কাট্টা" চিৎকার। কিন্তু যন্ত্রের দেবতা বিশ্বকর্মার সাথে ঘুড়ির সম্পর্কটা কোথায়? কেন এই দিনেই ঘুড়ি ওড়ানোর রেওয়াজ?

Read Full Story

09:48 PM (IST) Sep 17

আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? অজান্তেই শরীরে ঢুকছে মারাত্মক রাসায়নিক!

বর্ষাকালে জামাকাপড়ে পোকা ধরা, স্যাঁতসেঁতে গন্ধ হওয়া আটকাতে আলমারিতে ন্যাপথালিন বল রাখেন না এমন বাঙালি বাড়ি খুব কমই আছে। আলমারি খুললেই একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসে, আর আমরা ভাবি জামাকাপড় সুরক্ষিত আছে। কিন্তু এই সুরক্ষার আড়ালেই লুকিয়ে আছে এক নীরব ঘাতক। চিকিৎসকরা বলছেন, ন্যাপথালিন বল মোটেই নিরাপদ নয়।

Read Full Story

09:05 PM (IST) Sep 17

WB Health Scheme - সরকারি কর্মচারীদের সুখবর, ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা! কবে থেকে চালু?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসার ক্ষেত্রে বড় পরিবর্তন। রাজ্য সরকারের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এত দিন এই সীমা ছিল ২ লক্ষ টাকা। অর্থ দফতরের মেডিক্যাল সেল বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

Read Full Story

08:28 PM (IST) Sep 17

Swachhata Hi Seva - বিদেশ মন্ত্রকে 'স্বচ্ছতা হি সেবা ২০২৬' কর্মসূচির সূচনা

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে বিদেশ মন্ত্রকের সদর দফতরে 'স্বচ্ছতা হি সেবা ২০২৬' কর্মসূচির সূচনা করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। মন্ত্রকের আধিকারিকদের নিয়ে তিনি পরিচ্ছন্নতার শপথ নেন, গাছ লাগান এবং 'শ্রমদান'-এ অংশ নেন।
Read Full Story

08:24 PM (IST) Sep 17

Abhishek Sharma 30 Balls Century - ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

Abhishek Sharma 30 Balls Century: Abhishek Sharma 30 Balls Century: টি-২০ ক্রিকেটে ইতিহাস লিখলেন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক।

Read Full Story

08:06 PM (IST) Sep 17

খুনের অভিযোগে FIR, ২০ দিন পর জীবিত উদ্ধার মহিলা! Instagram ভিডিওতেই মিলল হদিশ

খুন করে দেহ গুম করে দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল, সেই মহিলাকেই প্রায় ২০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। ঝাড়খণ্ডের ওই মহিলার Instagram অ্যাকাউন্টে আপলোড করা ভিডিও এবং মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাঁর সন্ধান পায় পুলিশ। পরে তাঁকে নিরাপদে উদ্ধার করে ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Read Full Story

07:53 PM (IST) Sep 17

Brazil in Kolkata - যুবভারতী নিয়ে সন্তুষ্ট! রিপোর্ট দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, দলে আছেন ভিনিসিয়াস জুনিয়র

Brazil in Kolkata: এবার সেই যুবভারতীর মাঠ নিয়েই সন্তোষজনক রিপোর্ট দিল সিবিএফ। এক্ষেত্রে পরামর্শ মেনে মাঠের নিয়মিত পরিচর্যা করে চলেছেন যুবভারতীর গ্রাউন্ড স্টাফরা। তার ফলে, মাঠের সামগ্রিক মানের ব্যাপক উন্নতি হয়েছে। যেভাবে মাঠের দ্রুত উন্নতি হচ্ছে তাতে ব্রাজিল খুশি।

Read Full Story

07:43 PM (IST) Sep 17

Iran War - ইরানে যুদ্ধ শেষের পথে, দাবি ট্রাম্পের; মক্কা হামলায় সাফাই ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের যুদ্ধ একেবারে শেষ পর্যায়ে। অন্যদিকে, মক্কায় হামলার চেষ্টার ঘটনায় হুথিদের পাশেই দাঁড়িয়েছে ইরান। রিপোর্ট অনুযায়ী, হুথিদের হামলা ঠেকাতে আকাশপথে প্রতিরক্ষার জন্য পাকিস্তান, ব্রিটেন, ফ্রান্স এবং মিশরের সাহায্য চেয়েছে সৌদি আরব।

Read Full Story

07:32 PM (IST) Sep 17

Asian Games - এশিয়ান গেমসে কখনও পদক জেতেনি যে সব দেশেরা

এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪৬টি জাতীয় অলিম্পিক কমিটির মধ্যে ৪৩টি দেশ বা অঞ্চল অন্তত একটি পদক জিতেছে। কিন্তু এখনও পর্যন্ত তিনটি দেশ রয়েছে, যাদের ঝুলিতে আসেনি কোনও পদকই। জানেন, কোন তিন দেশ এখনও এশিয়ান গেমসের পদকের অপেক্ষায়? গ্যালারিতে একে একে জেনে নিন।

Read Full Story

07:05 PM (IST) Sep 17

Layoff - গুগল মিটে ৫ মিনিট! ৮০ ভারতীয় কর্মীকে ছাঁটাই করল মার্কিন সংস্থা

মাত্র পাঁচ মিনিটের একটি Google Meet বৈঠক। আর সেই বৈঠকেই একসঙ্গে চাকরি হারালেন প্রায় ৮০ জন ভারতীয় কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল ব্যাঙ্কিং সংস্থা Bluevine-এর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সংস্থাটির ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমের এক প্রাক্তন কর্মী। ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, গোটা ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমকে ছাঁটাই করা হয়েছে।

Read Full Story

06:45 PM (IST) Sep 17

Meloni Wishes PM Modi - মাই ফ্রেন্ড সম্বোধনে মোদীকে জন্মদিনে মেলোডিয়াস শুভেচ্ছা মেলোনির, ইতালির প্রধানমন্ত্রী বললেন বড় কথা

Meloni Wishes PM Modi:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিন সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে মোদীকে সোজাসুজি "আমার বন্ধু" বলে সম্বোধন করেন তিনি।

Read Full Story

06:25 PM (IST) Sep 17

বাংলায় কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ১৯ সেপ্টেম্বরের পর ঠিক কী হবে? আবহাওয়ার আপডেট

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের সম্ভাবনা। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের আশপাশে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।

Read Full Story

05:23 PM (IST) Sep 17

ভারতীয় যুদ্ধজাহাজকে ধাক্কা পাকিস্তানি নৌযানের, ইচ্ছাকৃত? উঠছে চিনা কৌশলের প্রসঙ্গ

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ PNS Hunain-এর সংঘর্ষ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দাবি করা হয়েছে, এটি ‘দুর্ঘটনা নয়’, বরং সামুদ্রিক ক্ষেত্রে চাপ তৈরির একটি কৌশল হতে পারে।

Read Full Story

05:18 PM (IST) Sep 17

India on Russian Oil - ১০০% শুল্ক চাপাবে আমেরিকা? রাশিয়া থেকেই তেল কিনবে ভারত! স্পষ্ট অবস্থান জানাল নয়াদিল্লি

India on Russian Oil: এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “১৪০ কোটি ভারতীয়র জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ভারত সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে প্রয়োজন অনুযায়ী, অপরিশোধিত তেল এবং শক্তি সম্পদ ক্রয় করার বিষয়টি অব্যাহত রাখবে ভারত।”

Read Full Story

04:23 PM (IST) Sep 17

Maoist Arrest - আর নয় হামলাবাজি! দেশবিরোধী মাওবাদী মুক্ত হচ্ছে ভারত, এবার পাকড়াও কুখ্যাত আকাশ

Maoist Arrest: বৃহস্পতিবার ভোরে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গেছে, অসীমের শ্বশুরবাড়ি থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ (Maoist Leader Arrest)। অন্যদিকে, আকাশের গ্রেফতারির খবর ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

03:39 PM (IST) Sep 17

WB Weather Update - ঘূর্ণাবর্তের মেঘ জমছে আকাশে! বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আজ বিকেলের আবহাওয়া আপডেট

WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির যে গুজব ছড়িয়েছে।

Read Full Story

03:23 PM (IST) Sep 17

আটলান্টিকে হ্যারিকেনের খরা! সেপ্টেম্বরে এখনও একটিও বড় ঝড় নেই, নেপথ্যে কি ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত?

২০২৬-এর শান্ত আটলান্টিককে শুধু ‘ঝড়হীন বছর’ হিসেবে দেখলেই হবে না। এর পিছনে থাকা বায়ুমণ্ডলীয় ও সমুদ্রগত পরিবর্তনগুলিও গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই পরিবর্তনগুলি কী ভাবে হ্যারিকেনের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে, এখন সেটাই নজরে রাখছেন আবহবিদেরা

Read Full Story

03:18 PM (IST) Sep 17

Suvendu Adhikari - মোদীর জন্মদিনে অন্নপূর্ণা ভাণ্ডারে কল্পতরু শুভেন্দু! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের অনুষ্ঠান থেকে এ যেন কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গবাসীকে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক আর্থিক প্রকল্প নিয়ে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:11 PM (IST) Sep 17

Tata Sons-এর চেয়ারম্যান পদে আরও ৫ বছর চন্দ্রশেখরন, IPO নিয়ে কী সিদ্ধান্ত?

টাটা সন্সের চেয়ারম্যান পদে আরও পাঁচ বছরের জন্য এন চন্দ্রশেখরনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সংস্থার বোর্ড। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে টাটা গোষ্ঠীর হোল্ডিং সংস্থার নেতৃত্বে আরও পাঁচ বছর থাকবেন এন চন্দ্রশেখরন।

Read Full Story

02:42 PM (IST) Sep 17

TMC Symbol Dispute - তৃণমূলের নাম ও প্রতীক কার? বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন

তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে এই লড়াই চলছে। বৃহস্পতিবার ঋতব্রতর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে কমিশন।
Read Full Story

02:41 PM (IST) Sep 17

ব্রিকস সম্মেলনে তারেক না যাওয়াতেই ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছে, অভিযোগ BNP-র

বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোথাও তিন ঘণ্টা, কোথাও আবার ৮-১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতির প্রভাব পড়েছে শিল্প, ব্যবসা থেকে শুরু করে হাসপাতাল পরিষেবাতেও। এর মধ্যেই ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Read Full Story

02:22 PM (IST) Sep 17

Asian Games Cricket - কোনও ম্যাচ না খেলেই বিদায় চিন, সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

Asian Games Cricket: টুর্নামেন্টের ফরম্যাট আর নিয়মটাই এমন যে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এশিয়াডে বাইশ গজের খেলায় যোগ দিতে এসে কোনও বল না খেলেই সোজা দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে চিনের মহিলা দলকে। আর মাঠে না নেমেই সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

Read Full Story

12:04 PM (IST) Sep 17

WB Rain - পুজোর আগে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি! বেলা গড়াতেই দক্ষিণের একাধিক জেলায় আকাশ কালো করে মেঘের গর্জন

WB Rain: সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা গডা়তেই আকাশ কালো করে মেঘ। বিশ্বকর্মা পুজোর আগেই তুমুল বৃষ্টিতে ভিজল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:02 AM (IST) Sep 17

Vishwakarma Puja - বিশ্বকর্মা পুজোর বাজারে বেহাল দশা, ফল-ফুল, শাকসবজির দামে বেচাকেনা তলানিতে

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর আগে সবজির বাজার দরে আগুন। লোহালক্কড়ের দেবতার আরাধনায় বাজার করতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলফুল থেকে শাকসবজি। কেমন দাম ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

10:37 AM (IST) Sep 17

US Russia Sanctions - ইউক্রেনের পাশে আমেরিকা, রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞার বিল পাশ

ইউক্রেনকে সাহায্য করতে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা চাপানোর বিল পাশ করল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। পুতিনের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ। বিলটি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হচ্ছে।
Read Full Story

10:37 AM (IST) Sep 17

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে অনেকটা কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ১৭ সেপ্টেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

09:59 AM (IST) Sep 17

জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা উধাও, ভাইয়ের সই জালের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী

ভাইয়ের সই জাল করে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের অভিযোগে কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পবন ভীমসরিয়া। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। অভিযোগ, পুলিশের খাতায় এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। যদিও পবনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

Read Full Story

09:42 AM (IST) Sep 17

PM Modi Birthday - মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাজনাথের, 'বিকশিত ভারত'-এর পথে দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, মোদীর নেতৃত্বেই 'বিকশিত ভারত'-এর দিকে এগোচ্ছে দেশ। বারাণসীতে আয়োজিত হল রক্তদান শিবিরও।
Read Full Story

09:30 AM (IST) Sep 17

XI Jingping News - ব্রিকসের মাঝেই স্ট্রোক আক্রান্ত হন জিংপিং! গুরুতর অসুস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও

XI Jingping News: ভারতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিং পিং! সত্যিই কী তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন? এই বিষয়ে কী জানালেন চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:43 AM (IST) Sep 17

Weather Update: আজ থেকে ভোল বদল, কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, রইল আবহাওয়ার আপডেট

বাংলার ভাদ্র মাস শেষ। তা সত্ত্বেও এখনও কমছে না বৃষ্টি। মাঝে ২ দিন চড়া রোদ থাকলেও ফের আজ থেকে ভোল বদল হবে আবহাওয়ার। কমলা সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রইল আবহাওয়ার আপডেট।

08:42 AM (IST) Sep 17

Nabanna Holiday: বাড়ল ছুটির তালিকা, সেপ্টেম্বরের শেষ দিকে মিলবে অতিরিক্ত ছুটি, ঘোষণা নবান্নে

ফের বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার মিলবে অতিরিক্ত ছুটি। চলতি সেপ্টেম্বরেই মিলবে আরও একদিন বাড়তি ছুটি। পুজোর আগে সুখবর এল রাজ্য সরকারি কর্মীদের জন্য। এবার বিশ্বকর্মা পুজোর পর মিলবে আরও একটি ছুটি।

08:42 AM (IST) Sep 17

Annapurna Yojana: জুড়ল আরও ১০ লক্ষ উপভোক্তার নাম, 'অন্নপূর্ণা দিবস'-এ টাকা যাবে কতজনের অ্যাকাউন্টে?

১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। তা আগেই জানিয়েছিল সরকার। আজ মোদির জন্মদিনে পালিত হবে অন্নপূর্ণা দিবস। আজ এই বিশেষ দিনেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের টাকা।


More Trending News