কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
11:21 PM (IST) Sep 02
Durga Puja 2026: উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও অমিত শাহ। বুধবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। কে আসছেন এবং কবে আসছেন, তাদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।"
11:16 PM (IST) Sep 02
09:28 PM (IST) Sep 02
ICC Women's Champions Trophy: আগামী বছর ভারতে বসছে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী ১৪-২৮ ফেব্রুয়ারি, মুম্বই এবং ভাদোদরায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শ্রীলঙ্কার বদলে ভারতকে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে। মোট ৬টি দল খেলবে, লিগ পর্বের সেরা দুই দল ফাইনালে উঠবে।
09:16 PM (IST) Sep 02
India U-17 Football Team: ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় তারকা মেহরাজউদ্দিন ওয়াডু। ৪২ বছর বয়সী এই কোচ ইতিমধ্যেই গোয়ায় প্রস্তুতি শিবিরের দায়িত্ব নিয়েছেন। AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তৈরি হচ্ছে দল।
08:42 PM (IST) Sep 02
Eviction in Kolkata: কোনও এলাকায় বেআইনি উচ্ছেদ, সিল বা অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে আগাম পরিকল্পনা করে এবং পুরসভার সঙ্গে সমন্বয় রেখে পুলিশকর্মী মোতায়েন করলে মসৃণভাবে কাজ করা সম্ভব হবে। সেইসঙ্গে, কর্মীদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত কড়া যাবে।
08:21 PM (IST) Sep 02
Railway Revenue: ভারতের সবচেয়ে বড় গণপরিবহণ ব্যবস্থা হল রেল। রোজ লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু জানেন কি, দেশের কোন স্টেশনগুলো সবচেয়ে বেশি আয় করে? রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক দেশের সেরা ৫ ধনী স্টেশনের তালিকা।
07:59 PM (IST) Sep 02
E-commerce India: ইনফিসাম-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতের ই-কমার্স বাজার ৩৪৫ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। এই বৃদ্ধির পিছনে মূল চালিকাশক্তি হবে ছোট ও মাঝারি শহরের GenZ গ্রাহকরা। কুইক-কমার্স সেগমেন্টে ৪৪% মার্কেট শেয়ার নিয়ে এগিয়ে রয়েছে ব্লিঙ্কিট।
07:54 PM (IST) Sep 02
East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) ধারাবাহিকভাবে জয় পেয়ে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে কলকাতা ডার্বি হতে চলেছে। তার আগে ছন্দে লাল-হলুদ ব্রিগেড।
07:12 PM (IST) Sep 02
এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও হয়েছেন। তিনি রাম মন্দিরের প্রশাসনিক, আর্থিক এবং আইনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। অনুদান চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর ট্রাস্টটিকে পেশাদার এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্তটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
06:32 PM (IST) Sep 02
06:31 PM (IST) Sep 02
06:19 PM (IST) Sep 02
Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট মানেই নানা মুখরোচক খবর। দলে কোচ-ক্রিকেটারের ঝামেলা, ক্রিকেটারদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে নির্বাচকদের মতপার্থক্য নিত্য ঘটনা। এবার পাকিস্তানের ইংল্যান্ড সফর (Pakistan Tour of England, 2026) চলাকালীন ফের তামাশা শুরু হয়েছে।
05:22 PM (IST) Sep 02
আগামী ৪ সেপ্টেম্বর শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হবে। এই দিনে একটি বিরল গ্রহসারিও ঘটবে, যা চারটি রাশির জন্য শুভ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, এই দিনে সিংহ রাশিতে ত্রিগ্রাহী যোগ গঠিত হবে। সূর্য, কেতু এবং বুধ—এই তিনটি গ্রহই একসঙ্গে সিংহ রাশিতে উপস্থিত থাকবে।
04:38 PM (IST) Sep 02
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০২৬ সালের জুলাই থেকে মহার্ঘ ভাতা (DA) সংশোধনের অপেক্ষায় রয়েছেন, যা ৬০% থেকে বেড়ে ৬৩% হতে পারে। এদিকে, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অষ্টম বেতন কমিশন বিভিন্ন স্থানে বৈঠক করছে এবং ২০২৭।
04:02 PM (IST) Sep 02
Baby Girl: ইংরেজ আমলে শেষবার মহারাষ্ট্রের (Maharashtra) এক পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছিল। তারপর প্রায় ২০০ বছর এই পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়নি। এবার এই পরিবারে কন্যাসন্তানের জন্ম হওয়ায় বাঁধভাঙা খুশি দেখা যাচ্ছে। পরিবারের সবাই এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখছেন।
03:54 PM (IST) Sep 02
03:28 PM (IST) Sep 02
03:09 PM (IST) Sep 02
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ওব্রায়েনের পর বুধবার দুপুরে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। কী বলল পুলিশ? নতুন কোনও তথ্য উঠে এলো কী তদন্তে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:03 PM (IST) Sep 02
03:02 PM (IST) Sep 02
Annapurna Bhandar Update: গত ২৪ অগাস্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখনও অবধি অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে গেছে টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। তাদের মধ্যে মুসলিম সুবিধাভোগী রয়েছেন ১৯ লক্ষ ২০ হাজার জন।
02:51 PM (IST) Sep 02
Throwball Player Amardeep Kumar: ভারতে জনপ্রিয় নয় এমন খেলাগুলিতে সাফল্য পেলেও সরকারি স্বীকৃতি পাওয়া যায় না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার পরেও ক্রীড়াবিদদের দৈনিক জীবনযাপনের জন্য লড়াই করতে হয়। ঝাড়খণ্ডে (Jharkhand) ফের এই ঘটনা দেখা যাচ্ছে।
02:40 PM (IST) Sep 02
01:58 PM (IST) Sep 02
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিধস, বাড়ি ধসে পড়া এবং আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। প্রবল বর্ষণে দেরাদুন-মুসুরি জাতীয়সড়কেও যান চলাচল ব্যাহত হয়েছে।
01:19 PM (IST) Sep 02
Disha Salian Death Mystery: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মতোই তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। ২০২০ সালে মৃত্যু হয় দিশার। ছয় বছর পর নতুন করে সেই ঘটনার তদন্তের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সিবিআই (CBI) এই ঘটনার তদন্ত করবে।
12:53 PM (IST) Sep 02
ভয়াবহ বন্যার জন্য চিন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করল নেপাল। গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলির কাছ থেকে তারা জলবায়ু-সংক্রান্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে। নেপাল-চিন সীমান্তের কাছে বিশাল শিলা ও বরফের ধসের কারণে সৃষ্ট এই বন্যায় অন্তত ১,১২৭ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩,৯০০ জন নিখোঁজ রয়েছেন।
12:06 PM (IST) Sep 02
Enzo Fernandez Transfer News: আর্জেন্টিনার (Argentina) তারকা ফুটবলার এনজো ফার্নান্ডেজ দল বদলাবেন বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল। তাঁর চেলসি (Chelsea FC) ছাড়া নিয়ে নানা খবরও শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত দল ছাড়লেন এই তারকা। তিনি ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) যোগ দিলেন। একইসঙ্গে নতুন রেকর্ড গড়লেন তিনি।
11:51 AM (IST) Sep 02
Kolkata Weather Forecast: শহরজুড়ে সকাল থেকেই মেঘাছন্ন আকাশ বাতাস। ভোরবেলা ঝিরিঝিরি বৃষ্টি হলেও কাটেনি মেঘ। বুধবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:45 AM (IST) Sep 02
11:42 AM (IST) Sep 02
এই সমস্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিধানসভায় এই কর্মীদের মজুরি এবং মহার্ঘ ভাতা (DA) ১০ শতাংশ করে বাড়ানোর কথা জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বহু কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
11:36 AM (IST) Sep 02
10:56 AM (IST) Sep 02
10:57 AM (IST) Sep 02
গত সাত মাসে বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫,৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। তবে নিখোঁজ হওয়া ওই শিশুদের মধ্যে কতজন এখনও পরিবারের কাছে ফেরেনি, তার সঠিক হিসেব সরকারের কাছে নেই। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ উর রহমান এ কথা জানিয়েছেন।
10:38 AM (IST) Sep 02
Kolkata Municipal Vote 2026: শারদোৎসব শেষ হলেই বেজে যাবে রাজ্যজুড়ে পুরসভা ভোটের বাদ্যি? তেমনটাই কী বলছে রাজ্য নির্বাচন কমিশন? কবে নাগাদ ভোট হবে রাজ্যে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:25 AM (IST) Sep 02
নতুন সরকারের আমলে দুর্গাপুজোয় কতদিন ছুটি থাকবে স্কুল-কলেজে? ১৫ অক্টোবর মহাচতুর্থী থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। ২১ অক্টোবর দশমীর পরও ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি এবং ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি রয়েছে। পুজো ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ পাবেন পড়ুয়ারা।
10:07 AM (IST) Sep 02
নেপাল থেকে বন্যার জলের সঙ্গে বিহারে ভেসে আসা মাছ খাওয়া বিপজ্জনক হতে পারে। বাসিন্দাদের সতর্ক করল বিহার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষকে এসব মাছ ধরা, বিক্রি করা বা খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নেপালে আকস্মিক বন্যার পর ত্রিশূলী নদীর জল গণ্ডক ও কোশী নদীর মাধ্যমে বিহারে প্রবেশ করছে।
09:53 AM (IST) Sep 02
Mahanayak Uttam Kumar: পালাবদলের বাংলায় সবকিছুতেই চলছে বদল। এবার বিনোদন জগতেও বড় পদক্ষেপ রাজ্য সরকারের বাংলা এবং সিনে ইন্ড্রাস্ট্রির। মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ পালন নিয়ে বিশেষ উদ্যোগ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:34 AM (IST) Sep 02
ইরানের বিভিন্ন জায়গায় সারারাত ধরে হামলা চালাল আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে একটি শিশুও রয়েছে—এবং আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন।
09:05 AM (IST) Sep 02
8th Pay Commission: চূড়ান্ত না হলেও জানা গেল ঠিক কত টাকা বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? জেনে নিন কত টাকা বেতনে ঠিক কত বাড়ছে রইল বিশদে সমস্ত হিসাব।
08:43 AM (IST) Sep 02
নেপালে বন্যায় মৃত শত শত মানুষকে গণকবর দেওয়ার ঘটনায় একটি আবেগঘন এবং কঠিন প্রশ্ন উঠেছে: প্রথা মেনে দাহ না করে প্রশাসন কেন দেহ কবর দিচ্ছে? উত্তরটি হল শনাক্তকরণ। নেপাল সরকার এই কবর দেওয়াকে শেষকৃত্য হিসেবে দেখছে না। বরং, এটি একটি অস্থায়ী ব্যবস্থা। এর মাধ্যমে প্রশাসন নিশ্চিত করছে, ভবিষ্যতে পরিবারগুলি যেন তাদের প্রিয়জনকে শনাক্ত করে দাবি করতে পারে।
08:43 AM (IST) Sep 02
সেনার অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লুটের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে ঘটনাটি ঘটে। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তল্লাশি। অবশেষে মঙ্গলবার দুপুরে চুরি হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোথা থেকে এই অস্ত্র উদ্ধার হল, তা নিয়ে আপাতত মুখ খোলেননি সেনা কর্তৃপক্ষরা।