Published : Jul 25, 2026, 08:52 AM ISTUpdated : Jul 26, 2026, 12:41 AM IST

Ajker Bangla News Live: Mohun Bagan vs East Bengal - ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Mohun Bagan vs East Bengal

12:41 AM (IST) Jul 26

Mohun Bagan vs East Bengal - ওপেন ফুটবল খেলেই ইস্টবেঙ্গল বধ মোহনবাগানের! ডার্বি জিতে কোচ বললেন, "আমি ছেলেদের খেলায় তৃপ্ত"

Mohun Bagan vs East Bengal: বিশেষ করে মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বাগান ব্রিগেড। শুধু তাই নয়, দুটি উইংকেও ভালোভাবে ব্যবহার করে তারা। কিয়ান নাসিরির মাইনাস থেকেই আসে গোলটি। আর সবথেকে বড় বিষয়, মাঝমাঠের দখল নিয়ে যেভাবে আক্রমণ তৈরি করে মোহনবাগান, ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গলের আক্রমণও রুখে দেয়।

Read Full Story

10:38 PM (IST) Jul 25

Dharmendra Pradhan Resigns - ছাত্র আন্দোলনের কাছে নতিস্বীকার সরকারের! ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নেপথ্যের পাঁচ কারণ

Dharmendra Pradhan Resigns: পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কার্যত, নজিরবিহীন। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার নেপথ্যে পাঁচ কারণ কী কী? প্রথমত আন্দোলনের তীব্রতা।

Read Full Story

10:36 PM (IST) Jul 25

East Bengal vs Mohun Bagan Super Giant - দল নিয়ে খুশি, ফল নিয়ে নয়, বার্তা হাবাসের

Durand Cup 2026: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির মাধ্যমে ডুরান্ড কাপের ১৩৫-তম আসর শুরু হল। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। এই ম্যাচে দেখা গেল, দুই দলই এখনও তৈরি নয়।

Read Full Story

05:50 PM (IST) Jul 25

CJP Protest - সব দাবি মানল সরকার, আন্দোলনের সমাপ্তি ঘোষণা আরশোলাদের, সমর্থকদের বাড়ি ফেরার বার্তা

'ককরোচ জনতা পার্টি' যন্তর মন্তরে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে। দিল্লির যন্তর মন্তরে সমবেত সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আজ সন্ধ্যায় সরকার ও সিজেপি-র এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।

Read Full Story

04:48 PM (IST) Jul 25

East Bengal vs Mohun Bagan - শুরু হচ্ছে কলকাতা ডার্বি, ২ দলের প্রথম একাদশে কারা আছেন?

Kolkata Derby: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2026)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দুই দলের সমর্থকরা। ভরে উঠছে গ্যালারি। দুই দলের ফুটবলাররাও বড় ম্যাচের জন্য তৈরি হচ্ছেন।

Read Full Story

04:37 PM (IST) Jul 25

Dharmendra Pradhan - 'তাঁর যাত্রা ছাত্রকল্যাণেরই সাক্ষ্য বহন করে' ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পর সরকারের প্রথম প্রতিক্রিয়া

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর শনিবার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে তাদের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের শিক্ষাক্ষেত্রে প্রধানের অবদানের প্রশংসা করেছেন এবং তাঁর জনজীবনকে জনসেবা ও ছাত্রকল্যাণের প্রতি আজীবন নিবেদিত থাকার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

Read Full Story

04:30 PM (IST) Jul 25

Breaking News - গ্রেফতার কুণাল ঘোষ! পুলিসের হাতে আটক তৃণমূল নেতা

Breaking News: গ্রেফতার কুণাল ঘোষ! পুলিসের হাতে আটক তৃণমূল নেতা

Read Full Story

04:16 PM (IST) Jul 25

Dharmendra Pradhan - ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই চর্চায় সুকান্ত মজুমদার! কে হবেন পরবর্তী শিক্ষামন্ত্রী?

PM Modi's Next Move On Education: নিট বিতর্কে ককরোচ জনতা পার্টির চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি পদ থেকে অবহতি নিতেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কে হতে পারেন পরবর্তী শিক্ষামন্ত্রী? কাকে শিক্ষার দায়িত্ব দেবেন মোদী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:52 PM (IST) Jul 25

Sonam Wangchuk - 'এটি গণতন্ত্রের জয়', ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

সোনম ওয়াংচুক লিখেছেন, “এটি গণতন্ত্রের বিজয়। এটি সরাসরি গণতন্ত্রের বিজয়, সরাসরি রাজপথ থেকে আসা বিজয়। এটি শান্তি, ধৈর্য এবং নিরন্তর সংগ্রামেরও বিজয়।” তিনি বলেন, গণতন্ত্রে জনগণের কণ্ঠস্বরই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যখন মানুষ শান্তিপূর্ণভাবে তাঁদের মতামত প্রকাশ করে, তখন এর প্রভাব দৃশ্যমান হয়।

Read Full Story

03:25 PM (IST) Jul 25

Suvendu Adhikari On Sebashray - 'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', বিধানসভায় অভিষেককে তোপ CM শুভেন্দুর

Suvendu Adhikari On Sebashray: সেবাশ্রয় নিয়ে ভুঁড়ি-ভুঁড়ি অভিযোগের মাঝে এবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

02:47 PM (IST) Jul 25

Annapurna Bhandar - প্রয়োজন নেই তবুও ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, প্রকৃত উপভোক্তা বাছাইয়ে বিধায়কদের বিশেষ বার্তা শুভেন্দুর

Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনায় আবেদনের পরও মিলছে না টাকা। আবার যারা টাকা পাওয়ার যোগ্যই নয় তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে টাকা! এই পাওয়া না পাওয়া তরজার মাঝে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিধানসভা কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story

02:41 PM (IST) Jul 25

Breaking News - "দেশের ছাত্রছাত্রীদের স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানলাম" অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Breaking News: "দেশের ছাত্রছাত্রীদের স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানলাম" অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

Read Full Story

02:08 PM (IST) Jul 25

Vozinha - প্রস্তাব ছিল তাবড় তাবড় ক্লাবের, শেষ পর্যন্ত কোথায় খেলবে ভোজিনহা

Vozinha: ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করলেন কেপ ভার্দের তারকা অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে নায়কোচিত পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জনের পর ভোজিনহাকে দলে পেতে আগ্রহী দেখিয়েছিল দুনিয়ার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব

Read Full Story

02:05 PM (IST) Jul 25

Argentina - 'লোকজন আমাদের হিংসা করে,' বিশ্বকাপের পর সমালোচকদের পাল্টা আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Argentina President Javier Milei: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফাইনালের পরেও এ বিষয়ে বিতর্ক চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই। তিনি সমালোচকদের জবাব দিলেন।

Read Full Story

01:53 PM (IST) Jul 25

Viral Video - রেলস্টেশনে মহানন্দে ঘুরে বেড়াচ্ছে কুমির, ভিডিও দেখলে চমকে উঠবেন

রেল স্টেশনে লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দূর থেকে কেউ একজন চিৎকার করে উঠল, "ওই... কুমির!" তাদের দৃষ্টি রেললাইনের দিকে গেল। সেখানে একটি ৫ ফুট লম্বা কুমিরকে অলসভাবে ঘুরে বেড়াতে দেখা গেল। কিছু লোক ভয়ে পিছিয়ে গেল, আর অন্যরা সঙ্গে সঙ্গে তাদের মোবাইল ফোন বের করে এর ভিডিও করতে শুরু করল।

Read Full Story

01:23 PM (IST) Jul 25

Weather Update - দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কেমন থাকবে আবহাওয়া?

পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

Read Full Story

01:17 PM (IST) Jul 25

8th Pay Commission - অষ্টম বেতন কমিশন নিয়ে দিল্লিতে নতুন বৈঠকের ডাক! কী কী বিষয় নিয়ে হবে আলোচনা

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৭ ও ১০ আগস্ট দিল্লিতে নতুন বৈঠকের ঘোষণা করেছে। যে সংগঠনগুলি ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে, তারা ৩১ জুলাইয়ের মধ্যে সাক্ষাতের জন্য আবেদন করতে পারবে।

Read Full Story

01:15 PM (IST) Jul 25

Rohit Sharma - রোহিত শর্মার অবসরের জল্পনা, মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি

Rohit Sharma Retirement: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি।

Read Full Story

12:59 PM (IST) Jul 25

Starship Flight 13 - মহাকাশে ২০ স্যাটেলাইট স্থাপন স্টারশিপের, ভারত মহাসাগরে বুস্টারের ল্যাল্ডিং

স্পেসএক্স বিশ্বের বৃহত্তম রকেট স্টারশিপের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সময় ভোর ৪:২১ মিনিটে টেক্সাসের স্টারবেস (বোকা চিকা) থেকে রকেটটি ওড়ে। এই মিশনে ২০টি নতুন স্টারলিঙ্ক ভার্সন ৩ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। মিশনটির লক্ষ্য ছিল নতুন প্রযুক্তি পরীক্ষা করা, স্যাটেলাইট স্থাপন করা এবং ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুতি।

Read Full Story

12:01 PM (IST) Jul 25

CWG 2026 - কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, ঝান্ডু কুমারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Commonwealth Games 2026: এবারের কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেন অলিম্পিক্সে (Olympics) পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এবার সরকারিভাবে প্রথম পদক পেলেন প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার (Jhandu Kumar)।

Read Full Story

11:53 AM (IST) Jul 25

CJP Protest News - মঞ্চে উঠে উর্দি পরেই ইস্তফা! সাসপেন্ডেড কনস্টেবলের কাণ্ডে তোলপাড় দিল্লি

CJP Protest News: দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভের মঞ্চে উঠে উর্দি পরেই চাকরি থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরাখণ্ড পুলিশের কনস্টেবল শের সিং। কিন্তু পরে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, ওই কনস্টেবল আগে থেকেই সাসপেন্ড ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলাও রয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

11:50 AM (IST) Jul 25

Bhopal Rape - পুলিশকর্মীর কিশোরী মেয়েকে ধর্ষণ কনস্টেবলের, ঘরের বাইরে দিল পাহারায় সহকর্মী

নিজের মেয়ের জন্মদিনের পার্টির কথা বলে ভোপালের একটি বাড়িতে নিয়ে গিয়ে ১৭ বছর বয়সি এক দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই কনস্টেবলের এক সহকর্মী তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে বাড়ির বাইরে পাহারায় ছিলেন।

Read Full Story

11:29 AM (IST) Jul 25

Gold Price Today Kolkata - শনিবার আরও বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহ শেষে শনিবার থেকে আরও কিছুটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের আরও বাড়ল চাপ! ২৫ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:10 AM (IST) Jul 25

Abhijeet Dipke - টাইফয়েডে আক্রান্ত ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে, আন্দোলন জারি রাখার আবেদন

ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে। গত পাঁচ দিন ধরে চলা এই প্রতিবাদে সরকারের বিরুদ্ধে তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। সিজেপি সভাপতি অভিজিৎ দীপকে এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে, তিনি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন যে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছেন।

Read Full Story

11:01 AM (IST) Jul 25

FCRA New Amendment Bill - বিদেশি তহবিল নিয়ন্ত্রণে এফসিআরএ সংশোধনী বিল কেন্দ্রের, ধর্মসঙ্কটে এনজিও-রা!

FCRA New Amendment Bill: বৈদেশিক অর্থায়ন এবং এনজিও পরিচালনায় এইসিআরএ আইনে বড় বদল আনছে ভারত সরকার। আর তাতেই যেন তেড়েফুড়ে উঠেছে বিভিন্ন এনজিও গোষ্ঠীগুলি। কিন্তু কেন? কী এই এফসিআরএ আইন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:34 AM (IST) Jul 25

CJP Protest - যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মোহন ভাগবত, কী বললেন আরএসএস প্রধান?

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ চলছে। আর এ নিয়ে প্রথমবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি জোর দিয়ে বলেছেন যে আজকের তরুণ প্রজন্ম বিপথগামী বা লক্ষ্যহীন নয়। তাদের বোঝার জন্য তিনি কোনও কিছু চাপিয়ে দেওয়ার পরিবর্তে অর্থবহ আলোচনার আহ্বান জানিয়েছেন।

Read Full Story

10:12 AM (IST) Jul 25

CJP Protest Update - নিটের প্রতিবাদের আড়ালে সরকার ফেলে দেওয়ার ছক! কেন এত সক্রিয় ককরোচ জনতা পার্টি?

CJP Protest Update: দেশজুড়ে নিট বিতর্কে অব্যাহত ককরোচ জনতা পার্টির আন্দোলন। কী কী দাবি জানিয়ে তারা এই আন্দোলন করছেন? এর আগে চাকরি বাতিল সহ একাধিক ঘটনায় কেন তাদের দেখা যায়নি? কী বলছে ককরোচ জনতা পার্টির মুখপাত্র? জানুন আরও বিশদে…

Read Full Story

10:02 AM (IST) Jul 25

যন্তর মন্তরে ভিড়ের মধ্যে মিশেছিল ২৫০০ দুর্ধর্ষ অপরাধী, ধরে দিল ফেসিয়াল রিকগনিশন সিস্টেম

ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে দিল্লি পুলিশ ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (এফআরএস) ব্যবহার করে এখনও পর্যন্ত ২৫০০ জনেরও বেশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিকে শনাক্ত করেছে। পুলিশ সূত্র অনুযায়ী, এই ধরনের ব্যক্তিরা ভিড়ের মধ্যে অনুপ্রবেশ করে পুলিশকে টার্গেট করছে। তারা ধারাল অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে।

Read Full Story

09:33 AM (IST) Jul 25

Liquor shops - ২ ঘণ্টা আগেই বন্ধ করতে হবে মদের দোকান, নির্দেশ রাজ্য সরকারের

সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত দিল্লির মদের দোকানগুলোকে রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যন্তর মন্তরে চলমান ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Full Story

09:30 AM (IST) Jul 25

PM Modi set world record - মোদীর সেলফি ভিডিও গড়ল বিশ্ব রেকর্ড, ৩০৩ মিলিয়ন ভিউজ রাতারাতি বাড়ল ফলোয়ার্স

PM Modi set world record প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা জানাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি ৩০ কোটিরও বেশি ভিউজে বিশ্ব রেকর্ড গড়ে এবং তাঁর ফলোয়ার সংখ্যা রাতারাতি ১০ লক্ষ বৃদ্ধি পায়।

Read Full Story

08:53 AM (IST) Jul 25

NEET Controversy: নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা, টানা পাঁচদিন অচল সংসদ

NEET Controversy: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে জট কিছুতেই কাটছে না। ককরোচ জনতা পার্টি (CJP) নিজেদের দাবিতে অনড় থাকলেও, সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাঁর ইস্তফা নেওয়ার কোনও প্রশ্নই নেই। সরকারি সূত্রের খবর, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার বদলে সরকার মানুষের দেওয়া রায় মেনে কাজ করতে চায়।

08:52 AM (IST) Jul 25

Sonam Wangchuk Ends Strike: সোনম ওয়াংচুক কেন তাঁর অনশন ভাঙলেন? সামনে এসেছে আসল কারণ

Sonam Wangchuk Ends Strike: ২৬ দিনের অনশন শেষ করার সিদ্ধান্তের বিষয়ে প্রশ্নের জবাবে সমাজকর্মী সোনম ওয়াংচুক বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়ার পরেই তিনি অনশন শেষ করেছেন। তিনি ব্যাখ্যা করেন যে, দিল্লিতে বিক্ষোভকারী ছাত্র ও সমর্থকদের ওপর পুলিশের বড় ধরনের দমনপীড়নের আশঙ্কা ছিল তাঁর। এই আশঙ্কাই তাঁকে হিংসা রোধ করতে এবং ছাত্রদের রক্ষা করতে অনশন শেষ করতে প্ররোচিত করেছে।


More Trending News