কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:26 PM (IST) Sep 05
Women's Asia Cup 2026: পুরুষদের মতোই মহিলাদের ক্রিকেটেও ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। কিন্তু শনিবার মহিলাদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের (India Women vs Pakistan Women) ম্যাচ পুরোপুরি একপেশে হল। শুরু থেকে শেষপর্যন্ত ভারতের আধিপত্য দেখা গেল। কোনওরকম লড়াই করতে পারল না পাকিস্তান।
09:38 PM (IST) Sep 05
PM Modi Metro Ride: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) দেশের বিভিন্ন শহরে মেট্রোরেলে চড়েছেন। শনিবার তিনি ফের মেট্রোরেলে চড়লেন। শ্রীরাম কলেজ অফ কমার্সে (Shri Ram College of Commerce) শিক্ষক দিবসের (Teachers Day 2026) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি মেট্রোতে (Delhi Metro) চড়ে গেলেন প্রধানমন্ত্রী।
07:46 PM (IST) Sep 05
Luis Enrique: স্পেনের (Spain) প্রাক্তন ফুটবলার লুইস এনরিকে প্রধান কোচ হওয়ার পর বদলে গিয়েছে পিএসজি (Paris Saint-Germain)। অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) এসেছে। আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল পিএসজি। কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হল।
06:37 PM (IST) Sep 05
Youth falls from flyover নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উঁচু উড়ালপুল থেকে সোজা রাস্তায় আছড়ে পড়লেন এক তরুণ বাইক চালক। ঘটনাটি ঘটল ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত রসুলগড় উড়ালপুলে (Flyover)।
06:32 PM (IST) Sep 05
ক্রিকেটে প্রথম বলটি করার জন্য ১০০ কিলোমিটার দৌড়ে নজির গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বোডোয়ানো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার লক্ষ্যে তিনি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে দৌড় শুরু করে সারে-র ওকিংয়ে ভ্যালি ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছে ম্যাচের প্রথম বলটি করেন।
06:27 PM (IST) Sep 05
শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হতে পারে। তিনি শিশুদের উপর মোবাইলের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে বলেন, এই সংস্কার না হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।
06:17 PM (IST) Sep 05
US Open 2026 News: দীর্ঘদিন পর একসঙ্গে মহিলাদের ডাবলসে খেলতে নামলেন দুই বোন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও ভেনাস উইলিয়ামস (Venus Williams)। তবে তাঁদের ইউএস ওপেন অভিযানে সাফল্য এল না। প্রথম রাউন্ডে অসাধারণ লড়াই করলেও, হেরে গিয়ে তাঁদের বিদায় নিতে হবে।
05:58 PM (IST) Sep 05
Miracle in Nepal: একেবারে অলৌকিক উদ্ধার। ধ্বংসস্তূপের নিচেই টানা ১১টি দিন আশা রেখে বেঁচেছিলেন! ছিল না আলো, জোটেনি খাবার। চারদিকে শুধুই পাঁক কাদা আর জমাট বাঁধা পলি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কাকে বলে, তা ফের একবার দেখাল প্রতিবেশী রাষ্ট্র নেপাল।
05:58 PM (IST) Sep 05
ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ফের জোরদার করতে আলোচনায় বসতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের সফরের মধ্যেই ইউক্রেনে হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
04:47 PM (IST) Sep 05
Teachers Day 2026 News: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী অঞ্চল বালুরঘাটেও শিক্ষক দিবস পালন করা হচ্ছে। এখানে পড়ুয়ারা যেমন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তেমনই বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও এক উদ্যোগ নিলেন শিক্ষক-শিক্ষিকারা।
04:44 PM (IST) Sep 05
ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসের দখল নিয়ে বিতর্কের মাঝে স্থিতাবস্থা জারি করল সিটি সিভিল কোর্ট। এর ফলে আপাতত ওই অফিসের দখল এবং লিজ সংক্রান্ত অধিকার তৃণমূলের হাতেই থাকছে। এই অফিস ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
04:26 PM (IST) Sep 05
শনিবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার এক পাকিস্তানি কমান্ডার নিহত হয়েছে। তার নাম ইয়াসির। সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় গোয়েন্দা-ভিত্তিক তল্লাশি অভিযান শুরু করার পরই এই গোলাগুলির ঘটনা ঘটে।
04:14 PM (IST) Sep 05
Child Death at Malda: মালদহ মেডিক্যাল কলেজে অগস্টে ৮৯ শিশুর মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ দলের রিপোর্টের পর বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। সরানো হল হাসপাতালের সুপারকে।
04:10 PM (IST) Sep 05
Cyclone Update: এই বছরের পুজো পুরোপুরি ভেস্তে দিতে পারে সাইক্লোন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোটা দুর্গাপুজোয়। কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়াবীদ..
03:29 PM (IST) Sep 05
Indian Super League 2026-27: চলতি মাসেই আইএসএল-এর নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ। আগামী মাসে শুরু হচ্ছে আইএসএল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) প্রস্তুতি শুরু করে দিয়েছে।
02:55 PM (IST) Sep 05
Nepal Flood: ধসের কারণে চৌলানি নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ। ফের বড় বন্যার আশঙ্কায় সতর্কতা জারি, দেখুন ধস ও নদীর ভয়াবহ পরিস্থিতির ভিডিও।
01:36 PM (IST) Sep 05
আলু চাষিদের এখন আর তাঁদের ফসলের দাম নিয়ে চিন্তা করতে হবে না। কৃষকদের আলুর ন্যায্য মূল্য এবং কোল্ড স্টোরেজের ভাড়ায় ভর্তুকি নিশ্চিত করতে একটি প্রকল্প চালু করা হয়েছে।
12:52 PM (IST) Sep 05
Train Cancel News: ফের ছুটির দিনে বাতিল একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ শাখার একাধিক রুটে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বাতিল বেশকিছু ট্রেন। সংক্ষিপ্র করা হবে কিছু ট্রেনের যাত্রাপথ। কোন ট্রেনগুলি বাতিল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
12:52 PM (IST) Sep 05
Durga Puja Power Shift: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বড় রদবদল কমিটিগুলিতে। শ্রীভূমি, সুরুচি সংঘ-সহ একাধিক পুজোয় দায়িত্বে এলেন বিজেপি নেতারা। জাঁকজমকে খামতি রাখতে নারাজ উদ্যোক্তারা।
11:58 AM (IST) Sep 05
জাতীয় শিক্ষক পুরস্কার জয়ীদের সঙ্গে খোলামেলা আড্ডায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'অরা' নিয়ে মজার কথাবার্তা থেকে শুরু করে স্ক্রিন আসক্তি, ড্রাগসের বিপদ— নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষকদের নতুন পদ্ধতিতে পড়ানোর পাশাপাশি পড়ুয়াদের শৈশব বাঁচিয়ে রাখারও পরামর্শ দেন তিনি।
11:48 AM (IST) Sep 05
টানা বৃষ্টির পর কয়েকদিন রোদ দেখা গেলেও ফের দুর্যোগের আশঙ্কা করছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রইল আপডেট।
11:42 AM (IST) Sep 05
স্করপিও গাড়িটির মালিক কাজের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির বাইরে পার্ক করা তাঁর গাড়িটির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। এরপর তিনি এমন একটি পরিকল্পনা করেন যা তার চারপাশের সবাইকে হতবাক করে দেয়। ভিডিওটি বিহারের এবং এতে দেখা ব্যক্তিটিই গাড়ির আসল মালিক কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
11:29 AM (IST) Sep 05
দুর্গাপুজোর মুখেই চিনির দাম বৃদ্ধিতে সংকটে পড়েছেন বসিরহাটের মিষ্টি ব্যবসায়ীরা। উৎসবের মরশুমে মিষ্টির চাহিদা তুঙ্গে থাকলেও, কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে চিন্তিত তাঁরা। দাম না বাড়িয়ে গ্রাহক ধরে রাখা, আবার দাম বাড়ালে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা— দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
11:13 AM (IST) Sep 05
Bangladesh News: মির্জা গালিব কাণ্ডের পর এবার নড়েচড়ে বসল বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য বিরাট নির্দেশিকা কমিশনের তরফে। কী বলা হয়েছে ওই নির্দেশিকায়? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:49 AM (IST) Sep 05
Climate Change: ২০২৬-এর আগস্ট পৃথিবী ও ভারতের ইতিহাসে সবচেয়ে উষ্ণ। IMD-এর তথ্য বলছে, ভারতে রাতের গড় তাপমাত্রাতেও ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে। উষ্ণতার তালিকায় কলকাতার অবস্থানও উদ্বেগজনক।
10:37 AM (IST) Sep 05
Kolkata Durga Puja: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর হাতে গোনা কয়েক দিন বাকি। শহর থেকে শহরতলি উমা আরাধনায় ব্যস্ততা তুঙ্গে। আর এবার পালা বদলের বাংলায় দুর্গাপুজো ঘিরে নতুন উন্মাদনা। কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:06 AM (IST) Sep 05
বিশ্বের প্রচলিত মানচিত্রে এবার বড় পরিবর্তনের পথে রাষ্ট্রপুঞ্জ। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ এমন একটি নতুন বিশ্ব মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে, যেখানে মহাদেশগুলির প্রকৃত আয়তনের তুলনামূলক চিত্র আরও নির্ভুলভাবে তুলে ধরা হবে। নতুন মানচিত্রে আফ্রিকাকে তুলনামূলকভাবে অনেক বড় এবং ইউরোপ ও উত্তর আমেরিকাকে ছোট দেখাবে।
10:06 AM (IST) Sep 05
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪۴ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। উদ্ধারকাজ পুরোদমে চললেও, বন্যাদুর্গত এলাকাগুলিতে পানীয় জল দূষিত হয়ে যাওয়ায় রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে।
10:04 AM (IST) Sep 05
Bank of Baroda Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদার সহযোগী সংস্থা, বরোদা গ্লোবাল শেয়ার্ড সার্ভিসেস লিমিটেড (বিজিএসএসএল), দেশজুড়ে ২,০৪৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
10:03 AM (IST) Sep 05
Suvendu Adhikari: শুক্রবার মালদহের বন্যা ও ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মূলত তিনটি সমস্যার কথা তুলে ধরেন—মানিকচক ও রতুয়ার নদী ভাঙন, DVC-র ছাড়া জলে বন্যা এবং নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়া।
09:46 AM (IST) Sep 05
MRM Portal: সাইবার প্রতারণায় টাকা খোয়া গেলে কীভাবে ফেরত পাবেন? MRM পোর্টালের মাধ্যমে রিফান্ডের আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় নথি ও ৫০ হাজার টাকার শর্ত জানুন।
09:41 AM (IST) Sep 05
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন যে খুব শীঘ্রই ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হতে পারে। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে পিকঅ্যাক্স মাউন্টেন (Pickaxe Mountain) নামে পরিচিত। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন যে, ওয়াশিংটন ওই জায়গায় কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
08:46 AM (IST) Sep 05
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে হড়পা বানের পর উদ্ধারকাজ শেষ। দীর্ঘ তল্লাশির পর দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও আর কোনও জীবিতের সন্ধান মেলেনি। সুড়ঙ্গ থেকে আরও এক জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
08:41 AM (IST) Sep 05
Free Recharge: আজকাল মোবাইল ফোন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। একারণে, মোবাইল রিচার্জ সম্পর্কিত যে কোনও বড় খবর দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের তিন মাসের বিনামূল্যে মোবাইল রিচার্জ দিচ্ছেন।
08:41 AM (IST) Sep 05
Suvendu Adhikari On West Bengal Tourism: রাজ্যের পর্যটন পরিকাঠামোকে নতুন করে সাজাতে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি জানান রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজাতে বাজেটে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন লজ সংস্কার জলপথ যোগাযোগ উন্নত করা সুন্দরবনের সুরক্ষা এবং কলকাতা শহরে ওয়াটার মেট্রো চালুর মতো একাধিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি।