সাবেকিয়ানাই অলঙ্কার শেঠপুকুর সর্বজনীনের

Published : Sep 18, 2019, 10:27 AM ISTUpdated : Sep 23, 2019, 03:00 PM IST
সাবেকিয়ানাই অলঙ্কার শেঠপুকুর সর্বজনীনের

সংক্ষিপ্ত

বারাসতের অন্যতম  পুজো শেঠপুকুর সর্বজনীন পুজো সমিতি সাবেকিয়ানাই প্রধান আকর্ষণ এই পুজোর এবার ৬৫ বছরে পা দিচ্ছে পুজো  সাজো সাজো রব পুজো ঘিরে  


আর মাত্র কয়েকদিন। তারপরেই উমা সপরিবারে আসছেন মর্তে। শরতের আকাশ আর কাশফুল তারই বার্তা দিচ্ছে। দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মাস কয়েক আগে থেকেই। যত সময় এগোচ্ছে ততোই বাড়ছে ব্যস্ততা। নাওয়া খাওয়ার সময় নেই শেঠপুকুর সর্বজনীন পুজো সমিতির কর্মরর্তাদেরও। বারাসতের অন্যতম দ্রষ্টব্য পুজো এই শেঠপুকুর সর্বজনীন। দেখতে দেখতে ৬৫ বছরে পা দিল এই পুজো। প্রতিবারের মত এবারও সাবেকিয়ানাই এই পুজোর মূল আকর্ষণ।

বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে মাঠ জুড়ে।  তার আগে রীতি মেনে হয়েছে খুঁটি পুজো। মূর্তি তৈরির কাজও চলছে জোর কদমে। প্রস্তুতি ঘিরে একেবারে সাজো সাজো রব চারদিকে। পুজোর কটাদিন সকলকে তাক লাগিয়ে দিতে একেবারে তৈরি বারাসতের শেঠপুকুর সর্বজনীন পুজো সমিতি তা বলাই যায়। এবার তাদের প্যান্ডেল তৈরি হচ্ছে নেপালের এক মন্দিরের আদলে। গত বছর দুর্গোর আদলে তৈরি মণ্ডপ ভিড় টেনেছিল। এবারও জনজোয়ার আছড়ে পড়বে বলেই আশা উদ্যোক্তাদের। পুজোর বাজেট রাখা হয়েছে ১৪ লক্ষ। 

 


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক