কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:17 PM (IST) Feb 04
IND vs SA Warm Up Match: নভি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে বুধবার, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
09:54 PM (IST) Feb 04
Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলে (Domkal) তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যে চিকিৎসা কেন্দ্রে এই শিশুর মৃত্যু হয়েছে, সেখানে বিক্ষোভ দেখিয়েছেন পরিজনরা।
08:17 PM (IST) Feb 04
2026 Under-19 Men's Cricket World Cup: পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সফলতম দল ভারত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এই পারফরম্যান্স বজায় থাকলে ষষ্ঠ খেতাব আসতে চলেছে।
07:13 PM (IST) Feb 04
2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। সব দলই এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ভারতীয় দলও প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে।
07:02 PM (IST) Feb 04
CM Yumnam Khemchand Singh: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়ামনাম খেমচাঁদ সিং। মণিপুরে শুরু হল নতুন যুগ, ফিরল বিজেপি সরকার। আজ, বুধবার সন্ধ্যায় দিল্লির মণিপুর ভবনে শপথ নিলেন বিজেপির মেইতেই সম্প্রদায়ের ৬২ বছরের নেতা তথা বিধায়ক।
06:42 PM (IST) Feb 04
Car Mileage Tips: গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ভর্তি রাখা ভালো নাকি কম জ্বালানিতে চালানো উচিত, এই বিতর্ক বহুদিনের। যদিও কম জ্বালানিতে গাড়ির ওজন কিছুটা কমে, যা তাত্ত্বিকভাবে মাইলেজ সামান্য বাড়াতে পারে, তবে এর গুরুতর অসুবিধা রয়েছে।
06:16 PM (IST) Feb 04
মাঘ মাসের এই অমাবস্যা তিথি অর্থাৎ মৌনী অমাবস্যার গুরুত্ব আলাদাই। কারণ, হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। আর এই দিন গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ বলে বিবেচনা করা হয়। বিস্তারিত জানুন
05:53 PM (IST) Feb 04
চিকেন'স নেক বলতে প্রায় ২২ কিলোমিটার চওড়া একটি সরু ভূখণ্ডকে বোঝায়, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে।
05:50 PM (IST) Feb 04
২০১৬ সালে চিন ও ইরান একটি গুরুত্বপূর্ণ যৌথ চুক্তিতে স্বাক্ষর করে। তারা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছিল।
05:36 PM (IST) Feb 04
Mamata in the Supreme Court: এসআইআর শুনানি মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী হয়ে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সত্যিই কি একজন আইনজীবী? এবার প্রশ্ন উঠছে মমতার (Mamata Banerjee) শিক্ষাগত যোগ্যতা নিয়ে। জেনে নিন কতটা শিক্ষিত বাংলার মুখ্যমন্ত্রী।
05:10 PM (IST) Feb 04
২০২৬ সালের টি২০ বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে আমাজন ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের বিশেষ "ওয়ার্ল্ড কাপ সেল", যেখানে স্মার্ট টিভি ও প্রোজেক্টরের ওপর ৬৫ শতাংশ পর্যন্ত অবিশ্বাস্য ছাড় পাওয়া যাচ্ছে।
04:41 PM (IST) Feb 04
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কেটে গেলেই উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ পতন হবে, তবে হাড়কাঁপানো শীত ফিরছে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকবে।
04:38 PM (IST) Feb 04
‘স্বয়ম্বর: ৫০+ ম্যাচমেকিং, বিবাহ এবং সঙ্গ’ শীর্ষক এই উদ্যোগটি ২০২৬ সালে কলকাতায় তার ১১তম বছরে পড়বে। এই বছর অনুষ্ঠানটি বরানগরের কুঠিঘাটে গঙ্গার তীরে অবস্থিত পুরনো বাগানবাড়ি ‘একান্ত’-তে অনুষ্ঠিত হবে।
04:36 PM (IST) Feb 04
অষ্টম বেতন কমিশন নিয়ে বেশ চর্চা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। তবে লাগু হয়নি এখনও। এরই মধ্যে বিগ বিগ ব্রেকিং! ৬০% হচ্ছে ডিএ? নতুন পে কমিশনের ঘোষণা না হওয়া পর্যন্ত নাকি বাড়তে থাকবে DA! মিলছে এমনই খবর।
04:16 PM (IST) Feb 04
Manipur President Rule: মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং গত বছর ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন। এরপর নতুন সরকার গঠন সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অনুসারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে।
04:10 PM (IST) Feb 04
MS Dhoni: ২০১৯ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে শুধু আইপিএল-এ (IPL 2026) খেলছেন এই কিংবদন্তি। তিনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর কী করবেন, তা ভেবে রেখেছেন।
03:34 PM (IST) Feb 04
খাজা আসিফ স্বীকার করেছেন যে বালুচিস্তান প্রদেশে ধারাবাহিক হামলা চালানো বালোচ বিদ্রোহীরা অত্যাধুনিক আমেরিকান অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে নাইট ভিশন ডিভাইস এবং রাইফেলও রয়েছে, যা এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর কাছেও নেই।
02:57 PM (IST) Feb 04
2026 ICC Men's T20 World Cup: শীতকালে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হয়। শ্রীলঙ্কাতেও (Sri Lanka) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আবহাওয়া নিয়ে চিন্তা তৈরি হয়েছে।
02:52 PM (IST) Feb 04
দিল্লির বিকাশ নগরে শনিবার ভোরে হৃদরোগ বা খিঁচুনিতে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়া এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুই বাইক আরোহী। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
02:46 PM (IST) Feb 04
RBI-এর মুদ্রানীতি কমিটির বৈঠক ৪ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে ভালো GDP বৃদ্ধি, নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এবং একটি নতুন বাণিজ্য চুক্তির কারণে এবার রেপো রেট অপরিবর্তিত রাখা হতে পারে।
01:59 PM (IST) Feb 04
এসআইআর মামলার শুনানিতে মামলাকারী হিসেবে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি নির্বাচন কমিশনকে নিশানা করেন। বলেন, এসআইআরে নাম দিয়ে দিচ্ছেন মাইক্রো অবজার্ভাররা।
12:39 PM (IST) Feb 04
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য়ে মুক্তি বাণিজ্য চুক্তি ও ভারতের উপরে ট্রাম্পের শুল্ক কমানোর ঘোষণা পাকিস্তানিদের মধ্য়ে হতাশা এনে দিয়েছে। তারা খোদ নিজেদের দেশের সামরিক ও অসামরিক নেতৃত্বকে উপহাস করে বিদ্রূপ করেছেন।
12:24 PM (IST) Feb 04
Stock Market Today: কয়েকটি সূচক অবশ্য প্রাথমিক পতন কাটিয়ে কিছুটা সেরে উঠেছে। নিফটি আবার ৬০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়ে ২৫,৮০০-তে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে, আইটি স্টকগুলিও বেশ চাপের মধ্যে রয়েছে। সবথেকে বড় বিষয়, আইটি সূচক ৫%-এরও বেশি হ্রাস পেয়েছে।
11:35 AM (IST) Feb 04
গাজিয়াবাদে ন'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তিন বোনের। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার।
11:31 AM (IST) Feb 04
সোনার দাম (Gold Rate) প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং আজ আবারও দাম বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন বড় শহরের ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দামের তালিকা দেওয়া হয়েছে।
10:59 AM (IST) Feb 04
সামরিক শক্তি জোরদার করার দিকে আরও একটি পদক্ষেপ নিল ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) একটি গুরুত্বপূর্ণ প্রপালশন প্রযুক্তির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।
10:17 AM (IST) Feb 04
Pakistan Boycott World Cup 2026: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের নেপথ্যে পাকিস্তান ক্রিকেটের স্বার্থের থেকেও অনেক বেশি রয়েছে বাংলাদেশ সরকারকে পাশে থাকার বার্তা দেওয়ার কৌশল। এমনটাই দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা।
10:11 AM (IST) Feb 04
সুপ্রিম কোর্টে (Supreme Court) বুধবার এসআইআর মামলার (SIR Case) শুনানি রয়েছে। জানা যাচ্ছে, সেই শুনানিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।