কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
12:55 AM (IST) Jul 09
Mitsubishi West Bengal: উল্লেখ্য, গত বছরই ভারতে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কথা ঘোষণা করে মিৎসুবিশি। সেই আবহেই পশ্চিমবঙ্গে সরকার বদলের পর, মিৎসুবিশি গোষ্ঠীর তরফ থেকে এই রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। কারণ, বিগত সরকারের আমলে রাজ্যে কোনও শিল্প তৈরির মতো পরিস্থিতিই ছিল না। তবে এবার বিনিয়োগ করতে চায় মিৎসুবিশি।
11:34 PM (IST) Jul 08
Indian Super League: মঙ্গলবার, একটি সাংবাদিক বৈঠক করে ফেডারেশন কর্তারা জানিয়েছেন, এই মেগা প্রতিযোগিতার যাবতীয় প্রশাসনিক ক্ষমতা থাকবে ফেডারেশনের হাতে এবং কমার্শিয়াল রাইটস থাকবে ক্লাবগুলির কাছে।
10:29 PM (IST) Jul 08
Modi in Indonesia: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার, ৬ জুলাই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছন। সেখানে রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো নিজে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
09:50 PM (IST) Jul 08
US Iran Conflict 2026: ট্রাম্পের দাবি, “ওরা হিংস্র। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত। ওরা আসলে বোকা। ওদের কিছু সমস্যা রয়েছে। গত ৪৭ বছর ধরে ওরা পশ্চিম এশিয়ায় দাপট দেখাচ্ছে। কিন্তু এখন আর সেই দাপট দেখানোর জায়গায় ওরা নেই। কারণ, ওদের হাতে কিছুতেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। এটাই আমরা চাই। আর সেই জন্যই আমি আছি।"
08:04 PM (IST) Jul 08
Sourav Ganguly Biopic: নিজের ৫৪তম জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জীবনের সেরা উপহারটি পেলেন। সামনে এল তাঁর বায়োপিক 'দাদা'-র ফার্স্ট লুক পোস্টার। এই পোস্টারে রাজকুমার রাও-কে দেখা যাচ্ছে। মনে করিয়ে দিচ্ছেন, সৌরভের সেই বিখ্যাত লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর মুহূর্তে, যা ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর, একটি অনন্য ইতিহাস।
05:53 PM (IST) Jul 08
তথ্য জানার অধিকার (RTI) আইনের আওতায় পাওয়া একটি জবাব অনুযায়ী, ২০১৩ সালের ২৬ জুন থেকে কংগ্রেস দল আকবর রোডের ২৪ নম্বর বাড়িতে অননুমোদিতভাবে অবস্থান করছে এবং এই সময়ের মধ্যে সরকার ওই বাংলোর জন্য কোনো ভাড়াও পায়নি। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে, দলের বকেয়া অর্থের বিষয়টি পর্যালোচনাধীন এবং তা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
05:24 PM (IST) Jul 08
মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর বাড়ির সামনেই একজনকে চড় মারেন তিনি। সেই ভিডিও সংবাদমাধ্য়মের ক্যামেরাতে ধরা পড়েছে। বারুইপুরকাণ্ডের প্রতিবাদে বুধবার শহরে মিছিল বেরোয় কালীঘাট তৃণমূলের। সেই মিছিল ঘিরে ব্যাপক অশান্তি, বিশৃঙ্খলা শুরু হয়।
04:54 PM (IST) Jul 08
নিম্নচাপটি সরে গেলেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
04:38 PM (IST) Jul 08
Viral Video: মধ্যপ্রদেশের ইন্দোর-মহু ডিইএমইউ ট্রেনকে ঘিরে এক বিতর্কিত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসল ভারতীয় রেল। অভিযোগ, ট্রেনের লোকো পাইলট যাত্রাপথের মাঝখানে নির্ধারিত স্টেশন ছাড়াই ট্রেন থামিয়ে সিঙারা কিনতে যান।
04:37 PM (IST) Jul 08
Argentina vs Egypt: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচে (FIFA World Cup 2026) রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিশরের প্রধান কোচ। এবার আসরে নামল মিশরের ফুটবল সংস্থা (Egyptian Football Association)।
03:30 PM (IST) Jul 08
রাজ্য সরকার বেকারদের জন্য চালু করেছে নয়া এই প্রকল্প। মাসে ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে এই স্কিমে। এই টাকা কারা পাবেন, কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং কী কী নথি প্রয়োজন, তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া হল।
02:54 PM (IST) Jul 08
02:53 PM (IST) Jul 08
French Football Team: চলতি বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ফ্রান্স দল। কোয়ার্টার -ফাইনালে মরক্কোর (France vs Morocco) মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। এই ম্যাচের আগে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
02:18 PM (IST) Jul 08
01:34 PM (IST) Jul 08
২০১৫ সালে তৎকালীন রাজ্য সরকার বালি পুরসভার ১৬টি ওয়ার্ডকে হাওড়া পুরসভার মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হয় ৬৬। ২০২১ সালে ফের হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তখন হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৬৬ থেকে কমে ফের ৫০ হয়ে যায়।
12:57 PM (IST) Jul 08
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিকবার রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা ও মিশরের (Argentina vs Egypt) ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফিফার বিরুদ্ধে সরব হয়েছেন মিশরের প্রধান কোচ।
12:48 PM (IST) Jul 08
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা সুবিধাভোগীদের রেকর্ড পিএম-কিষাণ ডেটাবেসের সঙ্গে মেলানো হবে, যাতে সুবিধাভোগীদের চিহ্নিত করা যায় এবং যেসব যোগ্য কৃষক এখনও পিএম-কিষাণ প্রকল্পের আওতায় আসেননি, তাঁদের সুবিধা দেওয়া যায়।
12:02 PM (IST) Jul 08
Asian Cricket Council: আগামী বছরের এশিয়া কাপের (2027 Asia Cup) প্রস্তুতি শুরু করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশে (Bangladesh) হতে চলেছে এশিয়া কাপ। এই বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। একাধিকবার ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল হয়েছে। তবে এশিয়া কাপে খেলবে ভারত।
12:00 PM (IST) Jul 08
11:58 AM (IST) Jul 08
মহারাষ্ট্রের সাতারা জেলায় বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফলটান তালুকার খামগাঁও গ্রামে ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এই ঘটনাটি ঘটে। একে অপরকে বাঁচাতে গিয়েই পরিবারের চার সদস্য পর্যায়ক্রমে প্রাণ হারান।
10:44 AM (IST) Jul 08
'কৃতকর্মের শাস্তি পেয়েছে', ছেলের মৃত্যু সংবাদ পেয়ে প্রথম এটাই বললেন বারুইপুরকাণ্ডে পুলিশের এনকাউন্টারে নিহত হওয়া প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল। ছেলের মরদেহ পরিবারের কেউ আনতে যাবেন না বলেও তিনি জানিয়েছেন। ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মঙ্গলবার ভোরে পুলিশের গুলিতে (এনকাউন্টারে) নিহত হয়েছে।
10:18 AM (IST) Jul 08