Published : Aug 11, 2026, 08:37 AM ISTUpdated : Aug 11, 2026, 10:02 PM IST

Today’s News in Bengali Live: Himachal Pradesh - বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা কমপক্ষে ৭০

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Shooting Stones fall on road in Himachal Pradesh (Photo/ANI)

10:02 PM (IST) Aug 11

Himachal Pradesh - বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা কমপক্ষে ৭০

হিমাচল প্রদেশে বর্ষার দাপট কমছেই না। গত ৪৩ দিনে বৃষ্টি ও ধস সংক্রান্ত ঘটনায় ৭০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ২০০-র বেশি রাস্তা বন্ধ হয়ে আছে। সব মিলিয়ে সরকারি সম্পত্তির প্রায় ৯১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার।
Read Full Story

09:55 PM (IST) Aug 11

Jorge Messi - বাবা প্রয়াত হওয়ার পর ফুটবল থেকে বিরতি, মেসির মাঠে ফেরা অনিশ্চিত

Lionel Messi News: আর্জেন্টিনার (Argentina) কিংবদন্তি লিওনেল মেসির জীবনে ও ফুটবল কেরিয়ারে তাঁর বাবা হোর্হে মেসির (Jorge Messi) অবদান সবচেয়ে বেশি। কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন মেসির বাবা। এই আঘাত সহ্য করতে আর্জেন্টিনার অধিনায়কের সময় লাগবে। তিনি আপাতত ফুটবল থেকে বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আছেন।

Read Full Story

09:32 PM (IST) Aug 11

Prashant Kishor - ১০ হাজার বেকার পাবেন চাকরি! জয়ের পরেই বিহারে বিরাট ঘোষণা পিকের

জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের ১০ হাজার বেকার যুবককে চাকরি দেওয়ার বড় প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা করেছেন, এক বছরের মধ্যে সরকারি স্কুলগুলির হাল ফেরাবেন, আর তা না পারলে বেসরকারি স্কুলের খরচ তাঁর অফিসই দেবে।

Read Full Story

09:09 PM (IST) Aug 11

RAIN - সাগরে নিম্নচাপের ঘনঘটা! ১৮ দিনে ৪র্থ নিম্নচাপ তৈরি হচ্ছে, বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গে হাওয়া-বদল

Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। ১৮ দিনে তৈরি হতে চলেছে চতুর্থ নিম্নচাপ। বুধবার থেকেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় বদল, বৃষ্টির পূর্বাভাস ও বিস্তারিত আপডেট জানুন।

Read Full Story

08:38 PM (IST) Aug 11

Rudraksha Benefits - ১ থেকে ২১ মুখী রুদ্রাক্ষ, কোনটা পরলে কী উপকার? আপনার জন্য কোন রুদ্রাক্ষ, জানুন

১ থেকে ২১ মুখী রুদ্রাক্ষের আলাদা আলাদা ধর্মীয় ও প্রচলিত গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয়। কোন মুখী রুদ্রাক্ষ কোন উদ্দেশ্যে পরা হয় এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার কী কী উপকারিতা রয়েছে, জানুন বিস্তারিত।

Read Full Story

08:24 PM (IST) Aug 11

WTC - চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত? জেনে নিন অঙ্ক

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণের ফাইনালে পৌঁছে গেলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল। তারপর থেকে আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল পৌঁছতে পারবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

Read Full Story

08:10 PM (IST) Aug 11

PMMVY - সন্তান জন্মালেই ৫ হাজার টাকা, কারা পাবেন এই সরকারি সুবিধা? জানুন আবেদন পদ্ধতি

PM Matru Vandana Yojana 2026: প্রথম সন্তানে ৫ হাজার ও দ্বিতীয় সন্তান কন্যা হলে ৬ হাজার টাকা! জেনে নিন পিএম মাতৃ বন্দনা যোজনার যোগ্যতা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথি।

Read Full Story

07:19 PM (IST) Aug 11

Mamata Attack - 'ওই বড় ইটের জন্যই বুকে ব্যথা', কনভয়ে হামলা নিয়ে অভিযোগে সরব মমতা বন্দ্য়োপাধ্যায়

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অভিযোগ করেছেন যে, সম্প্রতি তাঁর কনভয়ে ছোড়া একটি "বড় ইটের" কারণে তাঁর বুকে ব্যথা হচ্ছে। এর পাশাপাশি তিনি পুলিশের বিরুদ্ধে একপেশে আচরণের এবং শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিশানা করারও অভিযোগ তুলেছেন।

Read Full Story

06:39 PM (IST) Aug 11

Solar System - বিদ্যুৎ বিল কমাতে বাড়িতে সোলার? ফ্রিজ-স্মার্ট TV চালাতে কত কিলোওয়াট লাগবে জানুন

ফ্রিজ, Smart TV, fan ও অন্যান্য যন্ত্র চালাতে কত ওয়াটের solar system প্রয়োজন? 1.5kW, 2kW, 3kW ও 5kW solar system-এর হিসাব এবং সরকারি ভর্তুকি জানুন।

Read Full Story

05:36 PM (IST) Aug 11

Gianni Infantino - 'ইনফ্যান্তিনোকে সরিয়ে দিলে ভুল করবে ফিফা,' দাবি ট্রাম্পের

FIFA president Gianni Infantino: ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে কি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার (Selección de fútbol de Argentina) যোগসাজশ আছে? সাম্প্রতিক ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে।

Read Full Story

05:30 PM (IST) Aug 11

Supreme Court - বাংলার SIR ট্রাইব্যুনাল নিয়ে তথ্য চাইল শীর্ষ আদালত, ECI-কে রিপোর্ট জমার নির্দেশ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে আবেদন শোনার জন্য যে SIR ট্রাইব্যুনালগুলি রয়েছে, সেগুলি কীভাবে কাজ করছে, তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চাইল সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর করা একটি মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Read Full Story

05:16 PM (IST) Aug 11

Yuvashakti Portal - কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!

আগের সরকারের যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? এই প্রশ্ন তুলতে শুরু করেছে আবেদনকারীরা। এবার জানা গেল তারিখ।

Read Full Story

04:55 PM (IST) Aug 11

Bashar al-Assad - মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ ছিল, বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

Bashar al-Assad: সিরিয়ার (Syria) প্রাক্তন একনায়ক বাশার আল-আসাদের বিরুদ্ধে দেড় দশক আগে বিদ্রোহ ঘোষণা করেন বিরোধীরা। দীর্ঘদিন ধরে সেই বিদ্রোহ দমন করে রাখতে সক্ষম হলেও, শেষপর্যন্ত ক্ষমতা হারাতে বাধ্য হয়েছেন আসাদ। এবার তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করা হল।

Read Full Story

04:54 PM (IST) Aug 11

Ration Update - চলতি মাসেই বড় বদল রেশন ব্যবস্থায়! এবার রেশন দোকানে গিয়ে কী কী করতে হবে জানুন

Ration: রাজ্যে রেশন বণ্টনে চালু নতুন স্মার্ট পিডিএস সিস্টেম, আগে আঙুলের ছাপ, এখন আগে চোখের মণি স্ক্যান। জেনে নিন নতুন পদ্ধতির খুঁটিনাটি ও গ্রাহকদের অভিযোগ।

Read Full Story

04:11 PM (IST) Aug 11

Abishek Porel - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল

Abishek Porel News: বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএল-এ (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। কিন্তু এই ক্রিকেটার মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে এক অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়েছেন।

Read Full Story

03:24 PM (IST) Aug 11

e-KYC - ১৫ না ১৬ অগস্ট? কত তারিখের মধ্যে গ্যাসের e-KYC না করালে বন্ধ হবে সিলিন্ডার, রইল সঠিক তারিখ

LPG-KYC: ১৬ অগাস্টের মধ্যে LPG e-KYC না করলে বন্ধ হতে পারে ভর্তুকি, সিলিন্ডার বুকিংয়েও দেখা দিতে পারে সমস্যা। Indane, HP ও Bharat Gas গ্রাহকদের জন্য জেনে নিন জরুরি নিয়ম।

Read Full Story

03:23 PM (IST) Aug 11

Himachal Pradesh - হিমাচল প্রদেশে হড়পা বান-ধস, প্রাণ গেল অন্তত ১৫৭ জনের

Himachal Pradesh Rains: এবারের বর্ষাতেও (Monsoon 2026) পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে প্রকৃতির তাণ্ডব দেখা যাচ্ছে। ভূমিধস, হড়পা বানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বহু মানুষের প্রাণ যেমন গিয়েছে, তেমনই বাড়ি ভেঙে গিয়েছে, রাস্তারও ক্ষতি হয়েছে। বর্ষা যতদিন চলবে হিমাচলে এরকমই আবহাওয়া থাকতে পারে।

Read Full Story

02:17 PM (IST) Aug 11

Netaji's Ashes - বাবার চিতাভস্ম দেশে ফেরাতে চান অনিতা, কেন্দ্রের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট

নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে অনিতা পাফ বাবার চিতাভস্ম দেশে ফেরাতে চান। জাপানের রেনকোজি মন্দিরে রাখা সেই চিতাভস্ম ফিরিয়ে আনার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই আবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্রের মতামত জানতে চাইল শীর্ষ আদালত।
Read Full Story

02:09 PM (IST) Aug 11

জল পান করেও হেঁচকি যাচ্ছে না? জিভের নিচে এই ১টি দানা রাখুন, ১০ সেকেন্ডেই বন্ধ

বার বার হেঁচকি উঠে অস্বস্তি? জল, শ্বাস বন্ধ কিছুই কাজ করছে না? ডাক্তারদের মতে জিভের নিচে এই সাধারণ জিনিস ১০সেকেন্ড রাখলেই ডায়াফ্রামের খিঁচুনি বন্ধ।

Read Full Story

02:02 PM (IST) Aug 11

Suvendu Adhikari News - হেলিকপ্টারে যান্ত্রিক সমস্যা, সড়কপথেই কেশপুরে রওনা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari News: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে খারাপ হেলিকপ্টার। সড়ক পথেই গন্তব্যে রওনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী করতে যাচ্ছেন তিনি কেশপুরে ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:57 PM (IST) Aug 11

Education Loan - সন্তানের ইউনিভার্সিটির খরচ নিয়ে ভাবছেন? জেনে নিন শুরু থেকে প্ল্যান করার সহজ রাস্তা

আগে থেকে সঞ্চয় শুরু করুন, মুদ্রাস্ফীতির হিসেব মাথায় রাখুন এবং ৬০% সঞ্চয় ও ৪০% শিক্ষা ঋণের ফর্মুলায় পরিকল্পনা করুন। স্কলারশিপের সুযোগ নিন এবং ভবিষ্যতের খরচ সামলানোর জন্য নমনীয় থাকুন।
Read Full Story

01:54 PM (IST) Aug 11

Assam-Arunachal Firing - জমি বিবাদে ফের উত্তপ্ত অসম-অরুণাচল সীমান্ত, চলল গুলি, জখম ৮

অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে জমি দখলের বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। অরুণাচল প্রদেশের দিক থেকে চালানো গুলিতে অসমের ৮ জন বাসিন্দা জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, জমি দখলকে কেন্দ্র করেই এই গন্ডগোলের সূত্রপাত।
Read Full Story

01:42 PM (IST) Aug 11

Dilip Ghosh News - রাঁচির ছাত্র আন্দোলনে 'ডুমুরের ফুল' রাহুল গান্ধী, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh News: রাঁচির ছাত্র আন্দোলন থেকে শুরু করে কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। একাধিক ইস্যুতে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? জানুন বিশদে…

Read Full Story

11:23 AM (IST) Aug 11

Gold Price Today Kolkata - মঙ্গলবারে এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহের মঙ্গলবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ১১ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:41 AM (IST) Aug 11

Cal HC Mosque Mike - ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ, শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

Cal HC On Mosque Mike: মুসলিম বা সংখ্যালঘু ইসলামদের মসজিদ থেকে মাইক সরিয়ে নেওয়া বা খুলে নেওয়ার বিষয়টি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে গড়ালো মামলা। জোড়া মামলা দায়ের আদালতে। কী বলছে কোর্ট? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

10:37 AM (IST) Aug 11

DA Calculator - সেপ্টেম্বরের শুরুতেই মিলবে মহার্ঘ্যভাতা! আপনার বকেয়া কত, এখনই DA Calculator-এ দেখুন

সেপ্টেম্বর মাসের শুরুতেই বকেয়া ডিএ নিয়ে ভালো খবর পাবেন সরকারি কর্মীরা। কে কত পাবেন, সেই হিসেব চলছে এখন। কিন্তু আপনার বকেয়া DA কত? নিচের DA Calculator-এ হিসাব করে এখনই জেনে নিন যে সেপ্টেম্বরে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে।

Read Full Story

10:13 AM (IST) Aug 11

Kolkata Rain - সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Rain: সকাল থেকেই আকাশের মুখ কখনও ভার তো কখনও আবার উজ্জ্বল। দিনভর কেমন থাকবে আবহাওয়া? সপ্তাহের শুরুতেই কী বৃষ্টিতে নাজেহাল হবে বঙ্গবাসী? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

Read Full Story

09:59 AM (IST) Aug 11

8th Pay Commission - অবসরপ্রাপ্তরা প্রতি ৩ মাস অন্তর মহার্ঘ ভাতা সংশোধন এবং পেনশনের সঙ্গে ২৫% হারে ডিআর একীভূত করার দাবি জানাচ্ছেন

8th Pay Commission: প্রায় ১০ লক্ষ পেনশনভোগীর সংগঠন 'ভারত পেনশনার্স সমাজ' অষ্টম বেতন কমিশনে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ প্রতি তিন মাস অন্তর পর্যালোচনার দাবি জানিয়েছে। ন্যূনতম পেনশন ৪৫০০০ টাকা, ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর সহ একাধিক প্রস্তাব জমা পড়েছে।

Read Full Story

09:48 AM (IST) Aug 11

7th Pay Commission - সপ্তম বেতন কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর, নতুন ওয়েবসাইট চালু নবান্নের

7th Pay Commission New Website: সপ্তম বেতন কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীদের ইনহ্যান্ড স্যালারি কত টাকা হবে? কী বলছে নবান্ন? এই সমস্ত বিশদ তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:13 AM (IST) Aug 11

Share Market Today - মঙ্গলে শেয়ার বাজারে পরিস্থিতি দুর্বল থাকতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের! আজ নজরে কোন স্টক?

Share Market Today: মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার দুর্বলভাবে শুরু হতে পারে, যার প্রধান কারণ ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। রেল বিকাশ নিগম, এমআরএফ, জাইডাস লাইফসাইন্সেস-এর মতো স্টকগুলি আজ তাদের Q1 ফলাফল প্রকাশ করবে, তাই সেগুলির ওপর নজর থাকবে।

Read Full Story

09:11 AM (IST) Aug 11

Sourav Ganguly News - রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রাণনাশের হুমকি চিঠি, আতঙ্কে পরিবার

Sourav Ganguly News: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে প্রাণনাশের হুমকি। রাতের অন্ধকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ির ঠিকানায় হুমকি চিঠি। বাড়ির স্টাফদেরও হুমকি। কারা করল এই কাজ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:38 AM (IST) Aug 11

মঙ্গলেও জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, জেনে নিন দুর্যোগ চলবে কতদিন

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম থেকে এখনই মুক্তি মিলবে না।

 

Read Full Story

More Trending News