কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:33 PM (IST) Oct 12
Terrorist Killed in India: জানা যাচ্ছে, ফয়জান ছাড়াও সেই দলে ছিল লস্করের আরও তিনজন লস্কর-ই-তৈবার সদস্য। তারা হল ওয়াকাস, ইসতিয়াক এবং আসিম। এই বিস্ফোরণের পর, কৃষ্ণা ঘাটী সেক্টর পুরো ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। নিহত চারজন ছাড়া ঐ দলে আর কেউ ছিল কি না, তাঁরও খোঁজ শুরু হয়েছে বলে জানা গেছে।
10:58 PM (IST) Oct 12
Indian Super League 2026: যদিও ম্যাচে উভয় দলই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথম মিনিটেই নর্থইস্ট ইউনাইটেড গোলের সুযোগ তৈরি করে। তবে মোহনবাগানের গোলকিপার ভিশাল কেইথ সতর্ক থাকায় গোল আসেনি। এরপর ম্যাচের ৯ মিনিটে, মোহনবাগানও সুযোগ তৈরি করে। লি আরউইনের শট বারপোস্টে লেগে প্রতিহত হয়।
09:39 PM (IST) Oct 12
07:42 PM (IST) Oct 12
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
06:22 PM (IST) Oct 12
Suvendu Adhikari: আসন্ন কলকাতা পুরসভা ভোটে সব ওয়ার্ডে পদ্মফুল ফোটানোর আহ্নবান জানিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
05:28 PM (IST) Oct 12
Rahul Gandhi Supreme Court: ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন রাহুল গান্ধী। এর মাঝেই সুপ্রিম কোর্টের দিকে 'দিল্লি চলো' মিছিল নিয়ে এগোচ্ছেন ইন্ডিয়া জোটের নেতারা। তবে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করার আর্জি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
05:01 PM (IST) Oct 12
পুজোয় আনন্দ সবার, কিন্তু বয়স ৬০ পেরোলে শরীর আর আগের মতো ধকল নিতে পারে না। একটু অসতর্কতায় সুগার বেড়ে যাওয়া, প্রেসার ফ্লাকচুয়েশন বা হাঁটুতে ব্যথা বেড়ে যেতে পারে। তাই পুজোর প্ল্যানে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন।
04:55 PM (IST) Oct 12
Gyanesh Kumar Protest: সময় যত গড়াচ্ছে ততই জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়ছে। এবার শুধু রাজধানী দিল্লির রাজপথ নয়। কলকাতাতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলছেন তিনি? জানুন বিশদে…
04:36 PM (IST) Oct 12
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যষ্টিক অর্থনৈতিক ভিত্তির উপর গবেষণার স্বীকৃতি। ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড। তাঁদের গবেষণা অর্থনৈতিক ওঠানামা সামলাতে সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
04:11 PM (IST) Oct 12
Durga Puja School Holidays: অক্টোবর মাস মানেই খাতায় কলমে উৎসবের মরশুম। কারণ এই মাসেই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই স্কুল-কলেজে লম্বা ছুটি। এবার দুর্গাপুজোয় কতদিন বন্ধ থাকবে স্কুল? দেখুন ফটো গ্যালারিতে।।
03:45 PM (IST) Oct 12
CJP Vs Delhi Police: যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিল ককরোচ জনতা পার্টি (CJP)। পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দলের নেতারা।
03:32 PM (IST) Oct 12
Cal HC On CPIM Bookstall: দুর্গাপুজোয় উত্তর ২৪ পরগনার নৈহাটি ও বনগাঁতে বুকস্টল করা নিয়ে এবার জল গড়াল আদালতে। সিপিআইএমের করা মামলা নিয়ে কী জানালো কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:08 PM (IST) Oct 12
Cal HC On Kunal Ghosh: নিজের বিধানসভা এলাকাতেই বেশ কিছুদিন আগে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার বিধায়ক। সেই মামলায় এদিন কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:01 PM (IST) Oct 12
মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত একটি রায়ের কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই রায়ের ফলে সরকারের কয়েক হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে এবং অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।
02:20 PM (IST) Oct 12
বিশ্লেষণমূলক ভিডিও বানিয়ে কোটি কোটি সাবস্ক্রাইবার জোগাড় করেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি কিন্তু দারুণ বিলাসবহুল জীবনযাপন করেন। দেখে নিন তাঁর দামি গাড়িগুলোর তালিকা।
01:49 PM (IST) Oct 12
দিল্লির যন্তর মন্তর আর বিক্ষোভ-অবস্থানের নির্দিষ্ট কেন্দ্র থাকছে না। রাজধানীতে প্রতিবাদ ও ধরনায় বসার জন্য নতুন করে তিনটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। দিল্লি পুলিশ বিক্ষোভ ও আন্দোলনের জন্য নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
01:20 PM (IST) Oct 12
Petrol & Diesel Price: পুজোর আগে ফের জ্বালানির দামবৃদ্ধি! জিয়ো-বিপি পাম্পে লিটারপিছু ৫ টাকা বাড়ল পেট্রোল, ডিজেলের দাম বাড়ল ৩ টাকা। ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর, জানুন বিস্তারিত।
01:01 PM (IST) Oct 12
কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের বিভিন্ন জেলা আদালত—সর্বত্র সিগারেট, পান ও গুটখার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আদালত চত্বরকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি, আদালতে প্রবেশের আগে প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
12:21 PM (IST) Oct 12
নির্বাচন কমিশনের কাজের প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত মেগা মিছিল করছে ইন্ডিয়া জোট। প্রধান বিচারপতি দেখা করতে না চাইলেও, পিছু হটতে নারাজ বিরোধীরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি।
12:14 PM (IST) Oct 12
অন্নপূর্ণা যোজনার ৩,০০০-এর আবেদনে ‘Under Process’ দেখালে কী করবেন? আবেদন অনুমোদনে দেরি হলে কোথায় যোগাযোগ করবেন, আর ‘Approved’ হওয়ার পরেও টাকা না ঢুকলে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও DBT-র কোন তথ্যগুলি যাচাই করা জরুরি, জেনে নিন।
11:59 AM (IST) Oct 12
রাজস্থানের ভরতপুর জেলায় খনি ও ক্রাশার প্ল্যান্টের লিজ নিয়ে বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হল প্রাক্তন বিধায়ক অতার সিং ভাদানার। রবিবার সন্ধ্যায় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
11:48 AM (IST) Oct 12
দেশে মূল্যবৃদ্ধির হার আগামী দিনে ৬ থেকে ৭ শতাংশে পৌঁছতে পারে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট ১০০ থেকে ১৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
11:15 AM (IST) Oct 12
PM Kisan Yojana: পিএম কিষান যোজনার ২৪তম কিস্তির ২,০০০ টাকা অক্টোবরেই আসার সম্ভাবনা। টাকা আটকে না যাওয়ার জন্য ই-কেওয়াইসি, ব্যাঙ্কের তথ্য ও বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখনই যাচাই করুন। জেনে নিন বিস্তারিত।
10:58 AM (IST) Oct 12
বাড়ি তৈরি করার সময় ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে RCC শব্দটি প্রায়ই শোনা যায়। কিন্তু RCC-এর পুরো নাম কী? কেনই বা বাড়ির ছাদ তৈরির সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়? RCC এবং PCC-র মধ্যে পার্থক্যই বা কী? জেনে নিন বিস্তারিত।
10:21 AM (IST) Oct 12
BJP Dropbox: পুরভোটে প্রার্থী বাছাইয়ে ৬ নম্বর মুরলিধর সেন লেনে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি। শুধু কর্মী নন, সাধারণ মানুষও দিতে পারবেন নাম। সোমবার থেকেই শুরু প্রক্রিয়া। কী বললেন সুকান্ত মজুমদার? জানুন বিস্তারিত।
10:15 AM (IST) Oct 12
নাইটি পরে অ্যাম্বুল্যান্সে চেপে এসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এটিএমে লুটপাট! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেলঙ্গনার কামারেড্ডি জেলায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এটিএম থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।
09:59 AM (IST) Oct 12
বিএমডব্লিউ বাইক কেনার জন্য পণের টাকা না দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে….
09:32 AM (IST) Oct 12
ভোট কারচুপির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট অভিযান করবে ইন্ডিয়া জোট। যদিও আগেই বিরোধীদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন CJI সূর্য কান্ত। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কড়া নিরাপত্তা দিল্লি পুলিশের।
09:31 AM (IST) Oct 12
বিশ্ব ব্যাঙ্কের 'Poverty and Inequality Platform'-এর তথ্য অনুযায়ী, বিশ্বের কয়েকটি ধনী দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষ ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের চেয়েও বেশি আয় বা ভোগব্যয় করে থাকেন। এই তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ভারতে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের মাথাপিছু দৈনিক আয় বা ভোগব্যয়ের পরিমাণ প্রায় ৩ ডলার।
08:59 AM (IST) Oct 12
সোমবার দেশের বিভিন্ন শহরে সোনার দামের দিকে নজর ক্রেতাদের। গয়না কেনার পরিকল্পনা থাকলে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দর জেনে নেওয়া জরুরি।
08:57 AM (IST) Oct 12
Durga Puja Weather Update: দেবীপক্ষের প্রথম দিন সোমবার কলকাতা ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? ১৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৪ অক্টোবর পুজোর চতুর্থী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। জেনে নিন উত্তরবঙ্গের পূর্বাভাসও।