কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:51 PM (IST) Oct 17
২০২৬ সালের দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টির সতর্কতা আছে কি না।
12:28 PM (IST) Oct 17
Supreme Court Children Internet Access: বয়স নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের ইন্টারনেট সুবিধা পাওয়া ও ব্যবহার করার অধিকার আসলে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। মঙ্গলবার এক ঐতিহাসিক পর্যবেক্ষণে এই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
12:15 PM (IST) Oct 17
Bangladesh News: সম্প্রতি বিহার (Bihar) থেকে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই সন্দেহভাজন জঙ্গি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। তার সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ। বাংলাদেশে পাকিস্তানের (Pakistan) মদতপুুষ্ট জঙ্গিদের ঘাঁটির সংখ্যা বাড়ছে। এই ঘটনায় ভারতের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
12:13 PM (IST) Oct 17
বুকে সংক্রমণ নিয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। আইসিইউ-তে রাখা হলেও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল।
11:58 AM (IST) Oct 17
জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কেরান সেক্টরের জুমগুন্দ এলাকায় নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
11:50 AM (IST) Oct 17
Smita Patil: প্রখ্যাত অভিনেত্রী স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন স্বামী রাজ বব্বর। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি জানান, স্মিতাকে আজও তিনি কতটা মিস করেন।
11:32 AM (IST) Oct 17
Durga Puja 2026: ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি হয়েছে দুর্গাপুজোর সম্পূর্ণ মণ্ডপ। পরিবেশ সচেতনতার অভিনব বার্তা দিয়ে ‘একটি বাংলার’ পক্ষ থেকে জেলা সেরার পুরস্কার পেল জিয়াগঞ্জের সাধকবাদ যুব সংঘ। কীভাবে বাতিল বোতলেই ফুটে উঠল শিল্পের ছোঁয়া?
11:26 AM (IST) Oct 17
বাংলাদেশের গণঅভ্যুত্থানের সঙ্গে ভারতের সাম্প্রতিক বিক্ষোভের তুলনা টানা একেবারেই ঠিক নয়। ঢাকা ট্রিবিউনের এক বিশ্লেষণে বলা হয়েছে, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
11:18 AM (IST) Oct 17
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কক্রোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে প্রতিরোধমূলক ধারায় গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের
10:59 AM (IST) Oct 17
এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা জবাব দিতে বিজয়া দশমীর পরেই ময়দানে নামছে বিজেপি। দিল্লিতে সব রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন নীতিন নবীন। কী কর্মসূচি, জেনে নিন।
10:47 AM (IST) Oct 17
Wahiduzzaman Shamim Killed: অরাজকতার বাংলাদেশে (Bangladesh) শুধু যে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে তা নয়, কোনও মুসলিম যদি ধর্ম সম্পর্কে মৌলবাদীদের অপছন্দের মন্তব্য করেন, তাহলে তাঁকেও রেহাই দেওয়া হচ্ছে না। সাতক্ষীরায় (Satkhira) ওয়াহিদুজ্জামান শামিম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
10:37 AM (IST) Oct 17
10:12 AM (IST) Oct 17
কলকাতার দুর্গাপুজোয় এবার মহাভারত থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর চমক। ইসি ব্লক এবং নিউটাউনের পুজো মণ্ডপে থাকছে এমনই অভিনব থিম, যা দর্শনার্থীদের নজর কাড়বে।
09:56 AM (IST) Oct 17
100% Tariffs on Indian Goods: রাশিয়ার কাছ থেকে তেল (Russian Oil) কেনা অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। তবে এবার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সরকার নিজেরাই রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিল।
09:41 AM (IST) Oct 17
09:19 AM (IST) Oct 17
DA Report: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এবার কী হতে পারে, শুনানিতে কী হবে এবং কর্মচারীদের জন্য কী অপেক্ষা করছে? জেনে নিন বিস্তারিত।