কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:05 AM (IST) Oct 18
চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুন, ১১০ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং ৩(৫) ধারায় একই অভিপ্রায়ে দলবদ্ধ ভাবে অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
09:13 AM (IST) Oct 18
Puja Pandal Stampede Case: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সপ্তমীর রাতে প্রবল বৃষ্টির কারণে ভিড়ের চাপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।
09:06 AM (IST) Oct 18
08:44 AM (IST) Oct 18
দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নতুন পোশাক, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা আর বন্ধু-পরিবারের সঙ্গে ঘোরাঘুরি—সব মিলিয়ে উৎসবের অপেক্ষায় বাংলার মানুষ। কিন্তু পুজোর আগে আবহাওয়ার বদল নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা ঘিরে প্রশ্ন উঠছে, উৎসবের দিনগুলিতে কি বৃষ্টির মুখে পড়তে হবে রাজ্যবাসীকে?