কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:05 AM (IST) Mar 03
Finalissima 2026: পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে, মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে পারেন ফুটবলপ্রেমীরা (finalissima 2026 latest news)।
11:11 PM (IST) Mar 02
Richa Ghosh SIR Notice: তালিকায় নাম রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও। যা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনকে রীতিমতো নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
09:17 PM (IST) Mar 02
Iran-Israel War: ইজরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আচমকাই মিসাইল হামলা চালায় ইরান। একই সঙ্গে হাইফয় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র ও পূর্ব জেরুজালেমে একাধিক জায়গায় হামলা । ইরানের দাবি নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত
08:59 PM (IST) Mar 02
Isfahan Blast: ইরানের পারমাণবিক কেন্দ্রের কাছেই বিরাট বিস্ফোরণ! ভয়ঙ্কর অবস্থা দেশ জুড়ে দেখুন
08:53 PM (IST) Mar 02
গর্ভবতী মহিলাদের এবার এককালীন ১১০০০ টাকা দেবে সরকার! কীভাবে আবেদন করবেন? ঝটপট জেনে নিন
06:40 PM (IST) Mar 02
06:37 PM (IST) Mar 02
05:46 PM (IST) Mar 02
Holi 2026 lunar eclipse: বড় আপডেট! 'এবারের দোল পূর্ণিমায় খেলা যাবে না রং, চন্দ্রগ্রহণই কারণ', কী বলছেন বিশেষজ্ঞরা?
05:22 PM (IST) Mar 02
UP Murder: উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জমি ও গয়না নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি তার বাবা-মা, দিদি এবং ঠাকুমা-সহ পরিবারের চারজনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।
05:21 PM (IST) Mar 02
05:06 PM (IST) Mar 02
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে পড়ে মৃত্যু হল এক ভারতীয়র। সোমবার ওমান উপসাগরে একটি তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি বিস্ফোরক ভর্তি নৌকা। তাতেই একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।
05:05 PM (IST) Mar 02
পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বেকার রয়েছে জানেন? যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার পর বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য…জেনে নিন বড় আপডেট..
04:57 PM (IST) Mar 02
ভোটের মুখে ডিএ নিয়ে ক্রমশই রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াল বিজেপি। প্রতিশ্রুতি নতুন বেতন কমিশন কার্যকর ক্ষমতায় এলেই।
04:51 PM (IST) Mar 02
Lakshmir Bhandar: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়ে মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভোটের আবহে ফের কি টাকা বাড়তে পারে? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
03:00 PM (IST) Mar 02
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (West Bengal Election 2026) ঘোষণার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। এবার দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী আসবে।
02:59 PM (IST) Mar 02
PM Modi On Iran War: পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেন। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত সবসময়ই আলোচনার পক্ষে।
02:25 PM (IST) Mar 02
Personal Loan: আজকাল অনলাইনে পার্সোনাল লোন নেওয়া খুবই সহজ। কাগজপত্রের ঝামেলা কম, ব্যাঙ্কে দৌড়াদৌড়ি নেই। তবে 'কম কাগজপত্র' মানে কিন্তু একেবারে কিছুই লাগবে না, তা নয়। পরিচয়, আয় আর লোন শোধ করার ক্ষমতা যাচাই করার জন্য কিছু নথি ব্যাঙ্কের লাগবেই।
01:25 PM (IST) Mar 02
১৯৮১ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিলেন আয়াতোল্লা আলি খামেনেই। তখন ৪১ বছর বয়সের খামেনেই ইসলামিক প্রজাতন্ত্রের একজন ধর্মযাজক ছিলেন। সেই সময় খামেনেই কাশ্মীর ও কর্নাটকের আলিপুরে গিয়েছিলেন।
12:48 PM (IST) Mar 02
12:45 PM (IST) Mar 02
Bank Holiday March: মার্চ ২০২৬-এ হোলি, ঈদ, এবং রাম নবমী সহ বিভিন্ন উৎসবের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক ছুটির তালিকা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে নির্দিষ্ট তারিখ এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির বিবরণ রয়েছে, যেখানে শাখাগুলি বন্ধ থাকবে।
12:41 PM (IST) Mar 02
সোমবার সকালে কুয়েতের আকাশসীমায় একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভেঙে পড়েছে। প্রাথমিক তথ্যে বিমানটি ভেঙে পড়ার পরিস্থিতি নিয়ে বিভিন্ন উদ্বেগের কথা বলা হচ্ছে।
12:25 PM (IST) Mar 02
প্রাথমিকের পর এবার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)র নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়। সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে ১৬-১৮ মার্চের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
12:12 PM (IST) Mar 02
দোলের দিন কলকাতা মেট্রোর পরিষেবা সকালে বন্ধ থাকবে। ব্লু, গ্রিন, অরেঞ্জ ও পার্পেল লাইনে দুপুর ২টোর পর থেকে মেট্রো চলাচল শুরু হবে। উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো দুপুর আড়াইটে এবং গ্রিন লাইনে প্রথম মেট্রো দুপুর ৩টে থেকে পাওয়া যাবে।
11:49 AM (IST) Mar 02
বাংলার জন্য সুখবর। ভারতের দ্বিতীয় প্যাঙ্গোলিন প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে ঝাড়গ্রামে। বাংলার প্রথম প্যাঙ্গোলিন প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র তৈরি হবে হাতি পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গেই।
11:35 AM (IST) Mar 02
Oil Price: ইরান ও ইজরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে তেলের বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। শক্তি নীতি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজার মতে, এই পরিস্থিতি বেশিদিন চলবে না। তিনি জানিয়েছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করবে।
10:57 AM (IST) Mar 02
Gold Silver Price Today Kolkata: সপ্তাহের শুরুতে সোমবার সোনার দামে পতন দেখা গেছে। আজ ১৮, ২২ এবং ২৪ ক্যারেট সোনার নতুন দাম বিস্তারিতভাবে জানানো হয়েছে। এছাড়াও, ভারতে রুপোর দাম এবং তার নির্ধারক কারণগুলি সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।
10:46 AM (IST) Mar 02
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ( T20 World Cup) সেমিফাইনালে পৌঁছনোর পর সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখোমুখি হলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মুহাম্মদ আমির (Mohammad Amir)।
10:36 AM (IST) Mar 02
The Untold Story of Banerjee ছবির টিজার রিলিজ করবে আজ কলকাতা প্রেস ক্লাবে। ভোটের আগেই মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে থাকছে মমতা-অভিষেকের সংগ্রামের কথা।
10:16 AM (IST) Mar 02
মার্চ মাসে বাংলার ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। দোলযাত্রা, হোলি, ইদ-উল-ফিতর এবং রামনবমী মিলিয়ে মার্চ মাসে একাধিক দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন দিন ছুটি এবং কীভাবে লম্বা ছুটির পরিকল্পনা করবেন, জেনে নিন।
10:11 AM (IST) Mar 02
ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তারপরেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। কয়েকটি জায়গায় হিংসা হয়েছে।
09:38 AM (IST) Mar 02
Iran War: ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ হানায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর মুখ খুললেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি এই ঘটনাকে 'শাসনের শেষের শুরু' বলে উল্লেখ করেছেন।
09:13 AM (IST) Mar 02
অতীতের সব নজির ভেঙে পাকিস্তানে বড় হামলা চালাল আফগানিস্তান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তারা পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে।
09:10 AM (IST) Mar 02
Share Market Today: মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে সোমবার ভারতীয় শেয়ার বাজারে পতনের সম্ভাবনা রয়েছে। গিফট নিফটির প্রবণতাও একটি ব্যবধান-ডাউন শুরুর ইঙ্গিত দিচ্ছে, যার ফলে বিনিয়োগকারীদের নজর থাকবে এই স্টকগুলির উপর।
08:55 AM (IST) Mar 02
Ayatollah Ali Khamenei: মৃত্যুর পরেই আয়াতুল্লাহ আলি খামেনেইকে নিয়ে জল্পনার অন্ত নেই। কেন তিনি একটি হাত চাদর দিয়ে সর্বদা ঢেকে রাখতেন? নেতা হওয়ার ৮ বছর আগেই হত্যার ছক কষেছিল জঙ্গিরা।
08:45 AM (IST) Mar 02
মার্কিন মিসাইল এবং ইজরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ৩০ সেকেন্ডের মধ্যে ৩০টি বিস্ফোরণ ঘটায়। সাদা ধোঁয়ার কুণ্ডলী এমনভাবে উঠে এসেছে যেন ইরান কখনও এত বড় ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়নি। এটাই সত্য।