কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:38 PM (IST) Jul 20
Kolkata Traffic Diversion 21 July: কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসূচি আয়োজিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং কংগ্রেস সমাবেশ করবে শহীদ মিনারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
11:26 PM (IST) Jul 20
রবিবারের দুপুর। কড়াইতে কষা মাংস হচ্ছে। আদা-রসুন-পেঁয়াজের গন্ধে গোটা বাড়ি ম ম করছে। ঠিক সেই সময়েই হাত কেঁপে গরমমশলার কৌটোটা উপুড় হয়ে গেল। ১ চামচ দেওয়ার কথা, পড়ে গেল ৩ চামচ। মুহূর্তে মন খারাপ। কারণ আমরা সবাই জানি, গরমশলা একটু বেশি হলেই গোটা রান্নার স্বাদ তেতো ঝাঁঝালো হয়ে যায়। সেই কড়া গন্ধে আসল মাংসের স্বাদই চাপা পড়ে যায়।
09:33 PM (IST) Jul 20
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেছেন। তিনি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে শহিদ পরিবারদের ক্ষতিপূরণ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন।
06:51 PM (IST) Jul 20
সকালে তরতাজা থাকতে রাতের ভাল ঘুম খুব জরুরি। কিন্তু আমাদেরই কিছু অভ্যাস সেই ঘুমে বাধা দেয়। দেখে নিন, অজান্তেও আপনি এই ভুলগুলো করছেন না তো? এই অভ্যাসগুলি বেশ ক্ষতি করে স্বাস্থ্যের।
06:48 PM (IST) Jul 20
06:48 PM (IST) Jul 20
Jantar Mantar CJP Protest: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দলের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সোমবার। নাড্ডা আলোচনার কথা স্বীকার করেছেন।
06:14 PM (IST) Jul 20
06:12 PM (IST) Jul 20
06:04 PM (IST) Jul 20
05:56 PM (IST) Jul 20
04:54 PM (IST) Jul 20
03:37 PM (IST) Jul 20
সোমবার আগরতলার পুলিশ সদর দফতরে ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। প্রাথমিক তথ্যানুযায়ী, ধারণা করা হচ্ছে যে এই প্রবীণ আইপিএস কর্তা আত্মহত্যা করে থাকতে পারেন।
03:09 PM (IST) Jul 20
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ করবেন ৩৩ বছরের পুরনো Sushanta Chatterjee Commission-এর রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র জমানায় চাপা পড়েছিল মণীষ গুপ্ত (Manish Gupta) কাণ্ডের তথ্য।
02:22 PM (IST) Jul 20
দিল্লিতে পরীক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন আরও জোরদার হয়েছে। অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেছেন CJP প্রতিনিধিরা।
02:11 PM (IST) Jul 20
চলতি বছর অর্থাৎ ২০২৬ এর জানুয়ারি মাসে ২% ডিএ বাড়িয়ে ৫৮ থেকে ৬০% করা হয়েছিল। তবে এবার যদি ৩% বাড়ে তাহলে তা ৬৩%-এ গিয়ে দাঁড়াবে, এবং সরকারি কর্মচারীদের বেতন যে এতে অনেকটাই বৃদ্ধি পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
01:47 PM (IST) Jul 20
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মদন মিত্র। অভিষেকের সঙ্গে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আজ আবারও ফেসবুক লাইভে আসতে পারেন মদন মিত্র। তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
01:13 PM (IST) Jul 20
জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালের ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা' (QDENGA) ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এর ফলে এটিই ভারতে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। সোমবার কোম্পানিটির একটি শাখা এই তথ্য জানিয়েছে। ডেঙ্গু সংক্রমণ হয়ে থাকুক বা না থাকুক যে কোনও ব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে এবং এর জন্য টিকা দেওয়ার আগে কোনও পরীক্ষার প্রয়োজন হয় না।
01:04 PM (IST) Jul 20
Lionel Scaloni: টানা দুবার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষ হতেই আবেগ ধরে রাখতে পারলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি বলেন, এই হার তাঁর 'আত্মাকে কষ্ট দিচ্ছে'।
12:41 PM (IST) Jul 20
World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে বিতর্কে জড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লিওনেল মেসিদের হারিয়ে স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে তোলার ঐতিহাসিক মুহূর্তেই তৈরি হল অপ্রত্যাশিত বিতর্ক।
12:33 PM (IST) Jul 20
সোমবার সংসদ অভিযানের চেষ্টা করে CJP সমর্থকরা। পুলিশি বাধার মুখে পড়েন তারা। এর মধ্যেই দলের মুখপাত্র সৌরভ দাসকে ডেপুটি কমিশনারের অফিসে নিয়ে যাওয়া হয়। সৌরভ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে তাদের কথা চলছে।
12:02 PM (IST) Jul 20
১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সবস্তরে সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক। বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা এই রাজ্যে বাধ্যতামূলক করা হল। অনুবাদক-সহ বাকি কাজ সেরে নেওয়া হবে। বাংলা ভাষায় চিঠি দেব ও করব। হিন্দি ভাষাতেও করব। সমস্ত সরকারি ক্ষেত্রে আমাদের মাতৃভাষাকে প্রয়োগ করা হবে।।"
11:40 AM (IST) Jul 20
বন্ধুর ফোনে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ফিরলেন বস্তাবন্দি দেহ হয়ে! ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য, খুনের অভিযোগে গ্রেফতার ৩।
11:38 AM (IST) Jul 20
11:25 AM (IST) Jul 20
সোমবার মহাকাশ স্টার্টআপ 'স্কাইরুট অ্যারোস্পেস'-এর রকেট উৎক্ষেপণের সাফল্য উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীক্ষ্ণ কটাক্ষ করেন। তিনি বলেন, এই কৃতিত্ব ২৮ বছর গড় বয়সি তরুণ উদ্ভাবকদের একটি দলের কোনও ৫৬ বছর বয়সি তরুণের নয়।
11:03 AM (IST) Jul 20
Ration Card থাকলে আজই যাচাই করুন এই ৬টি বিষয়! নাম, Aadhaar Link, মোবাইল নম্বর আপডেট না থাকলে বন্ধ হতে পারে সরকারি প্রকল্পের সুবিধা। জেনে নিন কীভাবে সংশোধন করবেন।
10:47 AM (IST) Jul 20
রবিবার (১৯ জুলাই) লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও নির্ণায়ক ওডিআই ম্যাচের আগে ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে এই ম্যাচটিই তার শেষ ওডিআই হতে পারে। তবে, মাঠে ১৩৮ রানের শক্তিশালী ইনিংস খেলে রোহিত তার জবাব দেন।
10:14 AM (IST) Jul 20
10:12 AM (IST) Jul 20
ডোনাল্ড ট্রাম্প যে প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন, তা সবারই জানা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যামেরার ফ্রেমে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এমনকি স্পেনের শিরোপা জয়ের উদযাপনের সময় পোডিয়ামে তিনি কিছুটা সফলও হয়েছিলেন।
10:11 AM (IST) Jul 20
TMC Vs TMC: লোকসভায় বড় রদবদল! প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরে এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। Abhishek Banerjee, Sudip Bandyopadhyay, Lok Sabha, TMC, NCPI, Om Birla-র সিদ্ধান্তে বদলে গেল আসন বিন্যাস।
09:31 AM (IST) Jul 20
Taslima Nasrin: প্রায় ১৯ বছর পর কলকাতা সফরের আগে তাঁকে বিজেপি বা আরএসএস-এর সমর্থক বলায় পশ্চিমবঙ্গের বাম নেতাদের একহাত নিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে আমন্ত্রণ জানিয়েছে একটি ধর্মনিরপেক্ষ সংগঠন, বিজেপি বা রাজ্য সরকার নয়।
09:18 AM (IST) Jul 20
হাসপাতালে সিলিং ফ্যান পড়ে গিয়ে মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের জরুরি বিভাগে। ৪২ বছরের এক রোগীর উপর সিলিং ফ্যান পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার তদন্তের দাবি জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে, ফ্যানটি খুলে রোগীর বেডের উপর পড়েছিল, যার ফলে তাঁর মৃত্যু হয়।
09:07 AM (IST) Jul 20
সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই খবরের পরেই দিল্লির যন্তর মন্তরের বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, এই মিছিলের জন্য এখনও কোনও অনুমতি চায়নি দলটি।