Published : Apr 21, 2026, 08:43 AM ISTUpdated : Apr 22, 2026, 12:38 AM IST

Today’s News in Bengali Live: Bengaluru Murder - 'ইগনোর' করছিল প্রেমিক, বাড়িতে ডেকে হাত-চোখ বেঁধে পুড়িয়ে খুন!

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Bengaluru murder case

12:38 AM (IST) Apr 22

Bengaluru Murder - 'ইগনোর' করছিল প্রেমিক, বাড়িতে ডেকে হাত-চোখ বেঁধে পুড়িয়ে খুন!

Bengaluru Crime: ত্রিকোণ প্রেম বা বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এবার প্রেমিকের উপর রাগের জেরে রীতিমতো পরিকল্পনা করে তাঁকে বাড়িতে ডেকে ঠান্ডা মাথায় খুন করলেন এক যুবতী। এই ঘটনায় বেঙ্গালুরুতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

10:04 PM (IST) Apr 21

প্রথম দফা ভোটের আগেই বিপাকে কুণাল! BJPর নামে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগে FIR দায়ের

Kunal Ghosh FIR: বিজেপির নামে অনলাইনে একটি ভুয়ো নথি ছড়িয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, ভোটের আবহে মানুষকে বিভ্রান্ত করতে এবং দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।

 

Read Full Story

09:53 PM (IST) Apr 21

একের পর এক মিথ্যে বলে রোগীর জীবন নিয়ে ছেলেখেলা! এশিয়ানেট বাংলার সাংবাদিক ফাঁস করলেন নার্সিংহোমের চক্রান্ত

বাঁকুড়ার ঋতাভরী নার্সিংহোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এশিয়ানেট নিউজ বাংলার সাংবাদিক অনুলেখা কর। তাঁরই হাত ধরে ফাঁস হল ছাতার মত যত্রতত্র গজিয়ে ওঠা নার্সিংহোমের চিকিৎসার নামের টাকার খেলার চক্রান্ত।

Read Full Story

09:39 PM (IST) Apr 21

ভোটের আগে তৎপর কলকাতা পুলিশ, গ্রেফাতার চার 'গুন্ডা', উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Kolkata Police:ভোটের আগে কড়া নজরদারি কলকাতায়। গ্রেফতার করা হয়েছে কলকাতায় অসন্তোষ তৈরি করতে পারে এমন চার জনকে। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।

 

Read Full Story

09:22 PM (IST) Apr 21

Abhishek Sharma - দিল্লির বিরুদ্ধে ৪৭ বলে শতরান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে অভিষেক শর্মা

Abhishek Sharma Century: মঙ্গলবার আইপিএল-এর (IPL 2026) এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Delhi Capitals) ঝোড়ো শতরান করলেন অভিষেক শর্মা। এই ইনিংসের মাধ্যমে তিনি এক নতুন নজির গড়লেন। এখন টি-২০ ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) একই সারিতে অভিষেক।

Read Full Story

09:00 PM (IST) Apr 21

'৮ মহিলাকে মুক্তি দিন'! ইসলামাবাদ বৈঠকের আগেই ইরানকে বিপাকে ফেলতে ট্রাম্পের আর্জি

Trump Urges Iran: যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ৮ জন মহিলাকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছেন। ইসলামাবাদে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্পের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ইসলামাবাদ বৈঠক নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

 

Read Full Story

08:23 PM (IST) Apr 21

Rahul Gandhi - রাহুলের সভায় মমতার কোপ! তেমনই অভিযোগ কংগ্রেসের, অপেক্ষা পরবর্তী সভার জন্য

RAHUL GANDHI: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২৩ এপ্রিলের কলকাতা সফর বাতিল করা হয়েছে। দলের সূত্র অনুযায়ী, স্থানীয় প্রশাসন এই সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। কংগ্রেসের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইশারাতেই পুলিশ-প্রশাসন এই কাজ করেছে। 

 

Read Full Story

08:02 PM (IST) Apr 21

FIFA World Cup 2026 - ২৪ বছর পর ফের বিশ্বকাপ জিতবে ব্রাজিল, আশাবাদী কাফু

FIFA World Cup 2026: ১৯৭০ সালের পর ১৯৯৪, ২৪ বছর পর চতুর্থবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তারপর ২০০২ সালে পঞ্চম খেতাব জেতে সেলেকাও (Selecao)। এরপর কেটে গিয়েছে ২৪ বছর। এবার কি ফের বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল (Brazil)? আশাবাদী ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু (Cafu)।

Read Full Story

08:00 PM (IST) Apr 21

ভয়ঙ্কর দিন সামনে! এপ্রিল - জুন তাপমাত্রা রেকর্ড করতে পারে, তাপপ্রবাহের সতর্কতা জারি

India Weather: IMD জানিয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বেশ কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর গরম পড়বে। স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হতে পারে। পাশাপাশি আর্দ্র তাপ নিয়েও সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

 

Read Full Story

06:48 PM (IST) Apr 21

BJP vs AITC - দাঁতনে প্রচার চলাকালীন 'আক্রান্ত' বিজেপি প্রার্থী, নির্বিঘ্নে ভোট সম্ভব?

2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিরোধী দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ভয় দেখানো, হুমকি দেওয়া, এমনকী মারধর করার অভিযোগও উঠেছে। ফলে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

Read Full Story

06:36 PM (IST) Apr 21

মোদীর 'দিদি ও দিদি'পরে অমিত শাহের 'এই দিদি'! ভিডিও পোস্ট করে সমালোচনা TMC-র

TMC Video: ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'দিদি ও দিদি'। যা নিয়ে আজও নরেন্দ্র মোদীর সমালোচনা করেন অনেকে। এবার প্রায় সেই পথে হেঁটেই 'এই দিদি' বললেন অমিত শাহ। সমালোচনা তৃণমূলের।

 

Read Full Story

05:48 PM (IST) Apr 21

AITC - 'যদি অন্য কোথাও ভোট পড়ে কেটে পিস পিস করে দেওয়া হবে,' ভাইরাল তৃণমূল নেতার ভিডিও

AITC vs BJP: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি-র লড়াই তুঙ্গে উঠেছে। বিভিন্ন জায়গায় শাসক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিরোধী দলের সমর্থকদের ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বীরভূমের লাভপুরে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

05:46 PM (IST) Apr 21

Amit Shah - পরের মুখ্যমন্ত্রী 'ভাইপো' নয়! তব কে? জনসভা থেকে বড় ঘোষণা অমিত শাহের

Amit Shah: পশ্চিমবঙ্গের শালবনিতে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মমতা নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করেছেন এবং শুধু নিজের 'ভাইপো'কে মুখ্যমন্ত্রী বানাতে চান। 

 

Read Full Story

05:13 PM (IST) Apr 21

'কেন সরকারি কর্মীদের ৪% DA দেওয়া হয়নি?' জনসভায় মহার্ঘ ভাতা নিয়ে ECI-কে তোপ মমতার

Mamata Banerjee on DA: এবার রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ইস্যুতেও নির্বাচন কমিশনকে একহাত নেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুখবরও দেন প্রচার মঞ্চ থেকে।

 

Read Full Story

05:08 PM (IST) Apr 21

Mamata Banerjee - "১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার!" বিজেপিকে নিশানা করে বহিরাগত তত্ত্ব মমতার

Mamata Banerjee: ব্যারাকপুরের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “বাংলা দখল করতে বিজেপি ১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার এবং দু-লক্ষ বহিরাগত নিয়ে এসেছে। আমরা বারবার কেন্দ্রকে বলি যে, পাটের ব্যাগ নাও। ওরা নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আর আমরা খোলার চেষ্টা করি।" 

Read Full Story

04:38 PM (IST) Apr 21

Ayush Mhatre - আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ূষ মাত্রে

Ayush Mhatre: এবারের আইপিএল (IPL 2026) থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ূষ মাত্রে। চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে (Chennai Super Kings vs SunRisers Hyderabad) ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান আয়ূষ। সেই চোটের জন্যই তিনি চলতি আইপিএল-এ আর কোনও ম্যাচে খেলতে পারবেন না।

Read Full Story

04:21 PM (IST) Apr 21

'নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদী'! চেন্নাইতে একী বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদী'। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তামিলনাড়ুতে এমনটাই বলেছেন। তিনি বিজেপি আর এআইএডিএমকে জোটের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন।

 

Read Full Story

03:44 PM (IST) Apr 21

BJP - প্রথম দফায় বিজেপির টার্গেট কত আসন, জেলাওয়ারি গেরুয়া প্রত্যাশার হিসাব

BJP: প্রথম দফায় বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজ্যের ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরবঙ্গ সহ বেশ কিছু জেলায় বিজেপি বেশ শক্তিশালী। দেখে নেওয়া যাক প্রথম দফায় জেলাগুলি থেকে BJP-র প্রত্যাশা কতগুলি আসন। 

 

Read Full Story

03:40 PM (IST) Apr 21

ভোটারদের জন্য - ভুয়ো ভোটারদের ৬ মাসের জেল! ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোটের জন্য কড়া কমিশন

voter security: এবার নির্বাচন কমিশন ভোটারদের সুরক্ষা আর স্বচ্ছ ভোট করাতে রীতিমত বদ্ধপরিকর। একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে। মূলত ভোটারদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটাররা যাতে ভয়মপুক্ত হয়ে ভোট দিতে পারে আর অবাধে ভোট হয় তার ওপর জোর দেওয়া হয়েছে।

 

Read Full Story

03:13 PM (IST) Apr 21

Bishnoi Gang - টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিল বিষ্ণোই গ্যাং!

Lawrence Bishnoi Gang: কানাডায় (Canada) লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্ত নতুন কিছু নয়। এই দলের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠল। ফলে বিড়ম্বনার মুখে কানাডা ক্রিকেট (Canada Cricket)।

Read Full Story

03:09 PM (IST) Apr 21

Mamata Banerjee - "শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!" হলদিয়ার জনসভা থেকে বললেন মমতা

Mamata Banerjee: হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্প এবং কৃষি, আমার দুই ভাই-বোন!। আপনাদের গর্ব হওয়া উচিত। কারণ, নন্দীগ্রামে আমি প্রাইভেটে জাহাজ কারখানা তৈরি করে দিচ্ছি। হলদিয়াতে তৈরি হচ্ছে তাজপুর পোর্ট। আর নয়াচকে নতুন ইকো ট্যুরিজ়ম।"

 

Read Full Story

01:12 PM (IST) Apr 21

সন্ধে ৬টা থেকে সকাল ৬টা-রাজ্যে বাইক চলাচলে নিষেধাজ্ঞা কমিশনের, জারি হাই অ্যালার্ট

সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজ্যে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে জারি হয়েছে হাই অ্যালার্ট। জানুন বাইক চলাচলের নতুন নিয়ম, ছাড়ের ক্ষেত্র এবং কমিশনের কড়া নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত।

Read Full Story

01:07 PM (IST) Apr 21

Food Poisoning at Wedding - বিয়ের অনুষ্ঠান খাবার খেয়ে অসুস্থ ৪০০-র বেশি, একাধিক জায়গায় খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ

Food Poisoning at Wedding: গুজরাটের দাহোদ জেলার বিভিন্ন এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে বহু মানুষের অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আভলোদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে, যেখানে ভোজ খাওয়ার পর ৪০০-রও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন।

Read Full Story

12:32 PM (IST) Apr 21

শুভেন্দুকে হারাতে তৃণমূলের মেগা প্ল্যান, ভোটারদের টাকা বিলি করতে গিয়ে ধৃত তৃণমূল নেতার জামাই

Purba Medinipur Election News:  ভোটবঙ্গে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার ভোটের ময়দানে শুভেন্দুকে হারাতে ভোটারদের টাকা বিলির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:06 PM (IST) Apr 21

Salary Twice a Month - এবার থেকে মাসে দু'বার মিলবে বেতন! নেপালের সিদ্ধান্তে বদলে যাবে জীবন?

Nepal Salaries Twice a Month: সরকারি কর্মচারীদের জন্য পাক্ষিক বেতন ব্যবস্থা চালু করেছে। এই নিয়মে কর্মচারীরা প্রতি ১৫ দিন অন্তর বেতন পাবেন, যার উদ্দেশ্য তাদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করা এবং দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ বৃদ্ধি করা। 

Read Full Story

11:59 AM (IST) Apr 21

Manipur Earthquake - ভয়াবহ ভূমিকম্পে ঘুম ভাঙল উত্তর পূর্ব ভারতের, ৫.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল মণিপুর

Manipur Earthquake: মণিপুরে ভয়াবহ ভূমিকম্প। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ৫.২ মাত্রার কম্পন অনুভূত হল। আজ, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কেঁপে ওঠে মণিপুরের বেশ কয়েকটি জেলা। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মণিপুরের কামজং জেলা।

Read Full Story

11:44 AM (IST) Apr 21

West Bengal Dry Day - ভোটের বাজারে সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ, নির্বাচনে রাজ্যে 'ড্রাই-ডে' ঘোষণা কমিশনের

West Bengal Dry Day: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজ্যজুড়ে ভোটের দিনগুলিতে ড্রাই-ডে ঘোষণা নির্বাচন কমিশনের। ভোটের সময়ে মিলবে না মদ। ধরা পড়লেই কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বিক্রেতাদের। কী বলছে কমিশনের নিয়ম? জানুন বিশদে।।

Read Full Story

11:05 AM (IST) Apr 21

BREAKING NEWS - সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের কর্মীদের একাংশ জানিয়েছেন, প্রায় ২০ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র। সকলে সুরক্ষিত রয়েছেন। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story

10:38 AM (IST) Apr 21

Rahul Gandhi - ভোট প্রচারে ফের রাজ্যে রাহুল! বৃহস্পতিবার জনসভা করবেন শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাসে

Rahul Gandhi: প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার তথা ২৩ এপ্রিল, শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস এলাকায় জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। প্রসঙ্গত, শ্রীরামপুরে এবার কংগ্রেসের প্রার্থী প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নিজেই।

Read Full Story

10:30 AM (IST) Apr 21

US-Iran Talks - সবুজ সঙ্কেত দিলেন মোজতবা খামেনেই! ইসলামাবাদে কি বরফ গলবে?

খবর অনুযায়ী, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই আমেরিকা-ইরান শান্তি আলোচনায় সবুজ সঙ্কেত দিয়েছেন। যদিও ইরানের বিদেশ মন্ত্রক এই খবর অস্বীকার করেছে। ইসলামাবাদ বৈঠক, যুদ্ধবিরতির শেষ আর ট্রাম্পের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।
Read Full Story

10:21 AM (IST) Apr 21

সাংবাদিকদের একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত! মোদীকে ঝালমুড়ি খাইয়ে বিপাকে বিক্রম

তাঁর দোকানে বিক্রি বেড়েছে। ক্রেতার আনাগোনাও বেড়েছে কয়েক গুণ। প্রধানমন্ত্রীকে মুড়ি মেখে খাইয়েছেন বলে কথা। তবে খ্যাতির বিড়ম্বনাও সামলাতে হচ্ছে দোকানের পাশাপাশি।

Read Full Story

10:18 AM (IST) Apr 21

Crude Oil Price - ট্রাম্পের সতর্কবার্তার পরেও কমলো অপরিশোধিত তেলের দাম, আজ পেট্রোল ও ডিজেলের দাম কত

Crude Oil Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ক্রমাগত ওঠানামা করছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব ভারতীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দামের ওপর পড়ছে।

Read Full Story

09:45 AM (IST) Apr 21

Pahalgam Attack - পহেলগামের সেই হামলার এক বছর, ভয়ে ভয়ে পর্যটকদের কাশ্মীর ফেরা শুরু

পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর কেটে গেছে। সেই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর কাশ্মীরের পর্যটন শিল্প প্রায় ভেঙে পড়েছিল। এক বছর পর, খুব অল্প সংখ্যায় হলেও পর্যটকরা আবার উপত্যকায় ফিরতে শুরু করেছেন। হোটেল মালিকরা আশার আলো দেখছেন।

Read Full Story

09:18 AM (IST) Apr 21

Share Market Today - যুদ্ধের আবহে বাজার উর্দ্ধমুখী থাকার সম্ভাবনা! আজ নজরে থাকবে কোন স্টকগুলি?

Share Market Today: বিশ্ববাজারের মিশ্র সংকেত এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার সতর্ক আশাবাদের মধ্যে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার ইতিবাচকভাবে খোলার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন স্টক নির্দিষ্ট খবরের কারণে আজ নজরে থাকবে। 

Read Full Story

08:44 AM (IST) Apr 21

West Bengal Weather Update: তীব্র গরমে পুড়ছে বাংলা, তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, স্বস্তির বৃষ্টি কবে?

এপ্রিলের শেষে তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, যেখানে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতা সহ বিভিন্ন জেলায় আদ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে, তবে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Read Full Story

More Trending News