LIVE NOW
Published : Sep 08, 2026, 08:34 AM ISTUpdated : Sep 08, 2026, 11:07 PM IST

Today’s News in Bengali Live: Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Lamine Yamal and Lionel Messi

11:07 PM (IST) Sep 08

Ballon D'Or 2026 - বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স, ব্যালন ডি'অরের জন্য মনোনীত মেসি-ইয়ামাল

Ballon D'Or 2026 Nominees: প্রতি বছরই ব্যালন ডি'অর নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ফলে এবারের ব্যালন ডি'অর নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বকাপে যাঁরা সেরা পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই কেউ এই পুরস্কার পেতে পারেন।

Read Full Story

09:54 PM (IST) Sep 08

AI দিয়ে ভুয়ো পোস্টে সোশ্যাল মিডিয়ায় 'অপমান'? CJP নেতাদের বিরুদ্ধে কোর্টে BJP নেতা

বিজেপি নেতা তথা আইনজীবী গৌরব ভাটিয়া দিল্লি হাইকোর্টে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো AI-জেনারেটেড গ্রাফিক পোস্ট করে তাঁর সম্মানহানি করা হয়েছে।

Read Full Story

09:43 PM (IST) Sep 08

Nepal Rescue - 'পাওয়ারহাউসের দিকে এগোচ্ছি আমরা', নেপালের উদ্ধারকাজ নিয়ে জানালেন আর্নল্ড ডিক্স

নেপালের চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে। গত বছর ভারতের সিল্কিয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধারের নায়ক, অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স এই অভিযানের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন

Read Full Story

09:11 PM (IST) Sep 08

8th Pay Commission - ৩৫ লক্ষ কর্মীর বেতন কি বাড়বে? ৮ম বেতন কমিশনের চেন্নাই বৈঠকের বড় আপডেট

8th Pay Commission Latest Update: ৩৫.৭৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন নিয়ে বড় আপডেট। চেন্নাইয়ে কমিশনের বৈঠক। বেতন, ভাতা ও পেনশন কত বাড়তে পারে? জানুন সর্বশেষ খবর।

Read Full Story

09:02 PM (IST) Sep 08

Suvendu Adhikari - মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে তৃণমূলের প্রাক্তন নেতার ছেলের গাড়ি, তীব্র উত্তেজনা

West Bengal CM Suvendu Adhikari: মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সব জায়গায় যেতে পারেননি। এরই মধ্যে তাঁর জন্য নির্ধারিত হেলিপ্যাডে অন্য গাড়ি ঢুকে পড়া নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হল।

Read Full Story

08:18 PM (IST) Sep 08

Food Safety - বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড

পুজোর আগে কলকাতায় খাদ্য সুরক্ষা অভিযানে বড় পদক্ষেপ। খাদ্য সুরক্ষাবিধি অমান্য করায় ৪০টি রেস্তরাঁ ও খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড। কোথায় কী অনিয়ম ধরা পড়ল, জানুন বিস্তারিত।

Read Full Story

07:35 PM (IST) Sep 08

Big Bash League - ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?

Big Bash League 2027-28: আইপিএল-এর (IPL) মতো না হলেও, ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয় অস্ট্রেলিয়ার (Australia) বিগ ব্যাশ লিগ। ভারতের কোনও পুরুষ ক্রিকেটার এই লিগে খেলার অনুমতি পাননি। তাঁদের বিদেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই (BCCI)। তবে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা বিদেশের লিগে বিনিয়োগ করতে পারেন।

Read Full Story

07:34 PM (IST) Sep 08

Asian Games 2026 Hockey - বিতর্কের পর অবশেষে 'নীল' জার্সিতে ফিরছে ভারতীয় হকি দল, তবে থাকছে গেরুয়াও

Asian Games 2026 Hockey বিশ্বকাপের জার্সিতে ব্যাপক বিতর্ক ও সমালোচনার পর অবশেষে সিদ্ধান্ত বদলাতে চলেছে হকি ইন্ডিয়া (HI)। হকিতে আবার ফিরছে ‘ম্যান ইন ব্লু’। আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের মূল প্রাথমিক জার্সি হিসেবে নীল রঙকেই বেছে নেওয়া হয়েছে।

Read Full Story

07:34 PM (IST) Sep 08

Hasina Assets - কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত? হাসিনার সম্পত্তি দখলে নিতে উদ্যোগ বাংলাদেশের

Sheikh Hasina Net Assets: শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে নতুন করে চর্চা। নির্বাচনী হলফনামায় তাঁর নিজের নামে কত টাকার সম্পত্তি ছিল, রইল বিস্তারিত তথ্য।

Read Full Story

06:38 PM (IST) Sep 08

Durga Puja - দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী

Durga Puja 2026: মহাষ্টমীর দিন রাজ্যে ২৪ ঘণ্টার জন্য মদ বিক্রি বন্ধের ঘোষণা। পুজোর মুখে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু অধিকারী। কবে থেকে কবে পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা, জানুন বিস্তারিত।

Read Full Story

06:37 PM (IST) Sep 08

Nabanna Puja Bonus - পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের

দুর্গাপুজোর আগে এই কর্মীদের জন্য দুর্দান্ত খবর দিল নবান্ন। পুজোর আগেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২০ শতাংশ বোনাস। ২০ শতাংশ বোনাস ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Read Full Story

06:08 PM (IST) Sep 08

Bonus - পুজোর আগে বোনাসে বড় আপডেট! ৭০০০ টাকা পর্যন্ত মজুরি ধরে কীভাবে হবে হিসেব, জানুন নিয়ম

Bonus Rules Change: শ্রমিক-কর্মচারীদের বোনাস গণনা নিয়ে বড় বিজ্ঞপ্তি জারি করল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। গেজেট নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে বোনাসের হিসেব কীভাবে হবে।

Read Full Story

05:56 PM (IST) Sep 08

VinFast VF 9 - এক চার্জে ৫৯৪ কিমি! ভিয়েতনামের এই ইলেকট্রিক SUV কি ভারতে আসছে?

ভিয়েতনামের গাড়ি নির্মাতা ভিনফাস্ট ভারতে তাদের VF 9 ইলেকট্রিক SUV পেটেন্ট করিয়েছে। এই ৭-সিটার গাড়িটি এক চার্জে প্রায় ৫৯৪ কিলোমিটার চলতে পারে এবং এতে রয়েছে অল-হুইল ড্রাইভ ও একাধিক প্রিমিয়াম ফিচার।

Read Full Story

05:52 PM (IST) Sep 08

Narendra Modi - মুম্বইয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুয়ো দেহরক্ষী!

Prime Minister Narendra Modi: মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Read Full Story

05:22 PM (IST) Sep 08

Rekha Patra - এবার জমি বিবাদে রেখা পাত্র, প্রতিবেশীর সঙ্গে বচসার ভিডিও ভাইরাল বিজেপি বিধায়কের

বিজেপি বিধায়ক রেখা পাত্রকে ঘিরে ফের বিতর্ক। জমি বিবাদকে কেন্দ্র করে বাপের বাড়ির প্রতিবেশীর সঙ্গে তাঁর বচসা, ঠিক কী নিয়ে ঘটল ঝামেলা? জানুন বিস্তারিত।

Read Full Story

04:53 PM (IST) Sep 08

PM Modi - ভদোদরায় ৩৫,০০০ কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন মোদীর, লক্ষ্য বিকশিত ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভদোদরায় ৩৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি বলেন, এই প্রকল্পগুলি 'বিকশিত ভারত' গড়ার যাত্রাকে আরও গতি দেবে।

Read Full Story

04:20 PM (IST) Sep 08

Prafulla Chaki Exclusive - বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের

Prafulla Chandra Chaki: অবিভক্ত ভারতে ব্রিটিশ-বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রফুল্ল চন্দ্র চাকী। তিনি ১৯০৮ সালে মাত্র ১৯ বছর ৫ মাস বয়সে ব্রিটিশ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান। বাংলাদেশের (Bangladesh) বগুড়া জেলার বিহার গ্রামে এই বিপ্লবীর জন্মভিটে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরিবার চাইছে, প্রফুল্ল চাকীর স্মৃতি সংরক্ষণ করা হোক।

Read Full Story

04:14 PM (IST) Sep 08

Dilip On Puja Food - আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh on Durga Food Controversy: পুজোর আগে আমিষ-নিরামিষ বিতর্কে সরগরম বাংলা। বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই স্পষ্ট অবস্থান জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

Read Full Story

04:00 PM (IST) Sep 08

BRICS Summit - ভারতকে সমর্থন চিনের, কিন্তু শি জিনপিং কি আসবেন? জল্পনা তুঙ্গে

দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতকে সমর্থন জানিয়েছে চিন। তবে চিনের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছে। এই সম্মেলনে বাণিজ্য, প্রযুক্তি এবং বিশ্ব প্রশাসন নিয়ে আলোচনা হবে। পুতিনের আসা নিশ্চিত হলেও শি জিনপিংয়ের অংশগ্রহণ নিয়ে জল্পনা চলছে।

Read Full Story

03:56 PM (IST) Sep 08

Rajnath Singh - সমুদ্র-নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী, কেন এই সফর গুরুত্বপূর্ণ?

Rajnath Singh: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনদিনের সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। এই সফরের প্রধান লক্ষ্য হল, সমুদ্র এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা। ভারতের 'প্রতিবেশী প্রথম' এবং 'মহাসাগর' নীতির অধীনে শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন।

Read Full Story

03:25 PM (IST) Sep 08

Weather Update - কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ! ছয় জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

রাজ্যের ছয় জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয়ই অন্তর্ভুক্ত। বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, এবং চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও দুর্যোগ চলবে।
Read Full Story

03:19 PM (IST) Sep 08

DA Controversy - ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন

DA Controversy: গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা সরব কর্মচারী সংগঠন। ১২ হাজার কোটি টাকার এরিয়ার, মালহোত্রা কমিটি ও ১২ তারিখের বৈঠক নিয়ে বিস্তারিত জানুন।

Read Full Story

03:19 PM (IST) Sep 08

BRICS Summit 2026 - নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লিকে, এনএসজি-র বিশেষ মহড়া 'ব্রিকস কবচ'

BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলনের জন্য তৈরি দিল্লি। সপ্তাহান্তে হতে চলা এই হাই-প্রোফাইল ইভেন্টের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। ইতিমধ্যেই 'ব্রিকস কবচ' নামে বিশেষ অপারেশন শুরু হয়েছে। হেলিকপ্টার থেকে নেমে মহড়া সহ দিল্লির একাধিক জায়গায় চলছে চূড়ান্ত প্রস্তুতি।

Read Full Story

03:02 PM (IST) Sep 08

Delhi Building Collapse - দিল্লিতে বাড়ি ভেঙে বিপর্যয়, সাসপেন্ড ৫ কর্তা, মালিক গ্রেপ্তার

দিল্লির সত্য নিকেতনে বাড়ি ভেঙে পড়ার পর কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই ঘটনায় MCD-র পাঁচজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বিপজ্জনক বাড়ি চিহ্নিত করতে শুরু হয়েছে তল্লাশি।
Read Full Story

02:35 PM (IST) Sep 08

Durga Puja 2026 - শারদীয়ায় দুই জমানা! মমতার ‘মেগা কার্নিভাল’ বনাম শুভেন্দুর ‘সনাতনী অনুশাসন’

Durga Puja 2026: এই বছরের দুর্গাপূজা শুভেন্দু অধিকারী সরকারের অধীনে এক নতুন রূপ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বিশ্বজনীন উৎসবের পরিবর্তে, নতুন নিয়মে সনাতনী শাস্ত্রীয় অনুশাসন, অনুদান পুনর্বিন্যাস, এবং সামাজিক সংযমের ওপর জোর দেওয়া হয়েছে।

Read Full Story

01:43 PM (IST) Sep 08

Tech Layoffs - অ্যাপল, উবের, ওরাকল, পেপ্যাল এবং স্যামসাং! বিশ্বজুড়ে একাধিক সংস্থায় ছাঁটাই, প্রশ্নের মুখে টেক সেক্টরে চাকরির বাজার

Tech Layoffs: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর উপর বড় ধরনের বিনিয়োগ করছে একাধিক টেক জায়ান্ট বা এনেবেলড সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি।ফলে, সংকুচিত হচ্ছে কাজের জায়গা এবং কমছে কর্মীর সংখ্যা। লেগে রয়েছে লাগাতার ছাঁটাই।

Read Full Story

11:12 AM (IST) Sep 08

North India Floods - ক্রমশ ডুবছে বিহার-উত্তরপ্রদেশ, জলস্তর বিপদসীমার ওপরে! ফের ভারী বৃষ্টির সতর্কতা

উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিহার ও উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। সেখানকার নদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
Read Full Story

11:04 AM (IST) Sep 08

LPG Cylinder Rules Changed - গ্যাস বুকিংয়ের মিলল স্বস্তি! কম সময়েই গ্রাহকদের মিলবে সিলেন্ডার

LPG cylinder rules changed: সরকার ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার রিফিল বুকিংয়ের ন্যূনতম সময়ের ব্যবধান কমিয়েছে। এখন থেকে শহর ও গ্রামীণ উভয় এলাকার গ্রাহকদের জন্য এই সময়সীমা ৪৫ দিন থেকে কমিয়ে ২৫ দিন করা হয়েছে।

Read Full Story

10:57 AM (IST) Sep 08

LPG Price - ঘরে ঘরে কানেকশন, তবু জ্বলছে কাঠের উনুন! আসল কারণটা কী?

CEEW-এর একটি সমীক্ষা বলছে, LPG কানেকশন থাকা সত্ত্বেও ভারতের গ্রামের দিকে এর ব্যবহার খুবই কম। মাত্র ৪৭% মানুষ বাড়িতে সিলিন্ডার পান, আর কেবল ২৩% পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল। চড়া দাম আর সময়মতো গ্যাস না পাওয়াই এর মূল কারণ।
Read Full Story

10:20 AM (IST) Sep 08

অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে ফের বড় ধাক্কা! এই মাসেই বাতিল ১৭ লক্ষ নাম! টাকা না পেলে কী করবেন?

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের ৩,০০০ টাকার কিস্তি নিয়ে বড় আপডেট। প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল বা আটকে রয়েছে। কেন আবেদন বাতিল হল, টাকা না পেলে কী করবেন এবং নতুন আবেদন কবে—জেনে নিন বিস্তারিত।

Read Full Story

09:58 AM (IST) Sep 08

8th Pay Commission - লেভেল সেভেন এর ন্যূনতম পেনশন মাসে প্রায় ৫৮,০০০ টাকা হতে চলেছে? হিসেব বিশেষজ্ঞদের

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন গঠনের পর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে পেনশন সংশোধনের দাবি জোরালো হচ্ছে। দেখা যাচ্ছে, লেভেল ৭-এর একজন কর্মীর ন্যূনতম পেনশন প্রায় ৫৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

Read Full Story

09:52 AM (IST) Sep 08

BRICS Summit 2026 - ২০২৬-এ নয়াদিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন, সভাপতিত্ব করবে ভারত

২০২৬ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত। এবারের থিম হলো 'স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ'। বাণিজ্য, স্বাস্থ্য, শক্তি এবং ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রে বাস্তব সহযোগিতার ওপর জোর দেওয়া হবে।

Read Full Story

08:55 AM (IST) Sep 08

Fake Paneer Food - খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস

Fake Paneer Food: ভেজাল মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। কোথায় পাওয়া গেল ভেজাল পনির? কী বলছে দোকানের মালিক কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

08:51 AM (IST) Sep 08

Reliance Jio IPO - জিও-র মেগা আইপিও! নভেম্বরেই কি ভারতীয় বাজারে নয়া ইতিহাসের শুরু?

Reliance Jio IPO: জিও প্ল্যাটফর্মসের বহু প্রতীক্ষিত আইপিও চালু করার পরিকল্পনা করছে। এই মেগা আইপিও-র মাধ্যমে প্রায় ৪ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যা ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে অন্যতম বৃহত্তম হতে পারে।

Read Full Story

08:36 AM (IST) Sep 08

নিম্নচাপের প্রভাবে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা বাড়ৃতেই ভাসবে দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

Read Full Story

More Trending News