Ballon D'Or 2026 Nominees: প্রতি বছরই ব্যালন ডি'অর নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ফলে এবারের ব্যালন ডি'অর নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বকাপে যাঁরা সেরা পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই কেউ এই পুরস্কার পেতে পারেন।
KNOW
Ballon D'Or 2026 Nominations: এ বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনীত হওয়া ৩০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করা হয়েছে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), ল্যামিন ইয়ামাল (Lamine Yamal,), হ্যারি কেন (Harry Kane) এবং গতবারের বিজয়ী উসমান ডেম্বেলে-সহ (Ousmane Dembele) একাধিক তারকা। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি আধিপত্য প্যারিস সাঁ জার্মাঁর (Paris Saint-Germain)। ফরাসি চ্যাম্পিয়নদের দল থেকে জায়গা পেয়েছেন ১০ জন ফুটবলার। রিয়াল মাদ্রিদের (Real Madrid) চারজন রয়েছেন তালিকায়। বার্সেলোনা (Barcelona FC) ও বায়ার্ন মিউনিখেরও (Bayern Munich) একাধিক ফুটবলার পুরস্কারের দৌড়ে আছেন।
ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি
অসাধারণ একটি মরসুম কাটিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে নাম লিখিয়েছেন কেন। ক্লাব ও দেশের হয়ে গত মরসুমে মোট ৭৩টি গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। অন্যদিকে, আরও একটি অসাধারণ মরসুম কাটিয়ে অন্যতম ফেভারিট এমবাপে। বার্সেলোনার তরুণ তারকা ইয়ামালও ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর ব্যালন ডি’অর জেতা ডেম্বেলে এবারও পুরস্কার ধরে রাখার লক্ষ্যে। তবে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে নিজের ক্লাব পিএসজি-র একাধিক সতীর্থের কাছ থেকেই। তাঁদের মধ্যে রয়েছেন খভিচা কোয়ারাতসখেলিয়াও (Khvicha Kvaratskhelia)। এবার মনোনয়নের তালিকায় আছেন লিওনেল মেসিও (Lionel Messi)। বিশ্বকাপে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) হয়ে তাঁর পারফরম্যান্সের পর ফের ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন ৩৯ বছর বয়সি তারকা। তবে তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ফলে পর্তুগিজ মহাতারকা এবারও ব্যালন ডি’অরের মনোনয়ন থেকে বাইরে রইলেন।
পুরুষদের ব্যালন ডি’অরের মনোনীতরা
জুড বেলিংহ্যাম — রিয়াল মাদ্রিদ
পাও কুবর্সি — বার্সেলোনা
মার্ক কুকুরেয়া — চেলসি/রিয়াল মাদ্রিদ
উসমান ডেম্বেলে — প্যারিস সাঁ জার্মাঁ
লুইস দিয়াজ — বায়ার্ন মিউনিখ
ব্রুনো ফার্নান্দেজ — ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
গ্যাব্রিয়েল — আর্সেনাল
আর্লিং হালান্ড — ম্যাঞ্চেস্টার সিটি
আশরাফ হাকিমি — প্যারিস সাঁ জার্মাঁ
হ্যারি কেন — বায়ার্ন মিউনিখ
খভিচা কোয়ারাতসখেলিয়া — প্যারিস সাঁ জার্মাঁ
ল্যামিন ইয়ামাল — বার্সেলোনা
সাদিও মানে — আল-নাসর
মারকিনিয়োস — প্যারিস সাঁ জার্মাঁ
লাউতারো মার্টিনেজ — ইন্টার মিলান
কিলিয়ান এমবাপে — রিয়াল মাদ্রিদ
নুনো মেন্ডেজ — প্যারিস সাঁ জার্মাঁ
লিওনেল মেসি — ইন্টার মায়ামি
হোয়াও নেভেস — প্যারিস সাঁ জার্মাঁ
মাইকেল অ্যালিসে — বায়ার্ন মিউনিখ
উইলিয়ান পাচো — প্যারিস সাঁ জার্মাঁ
হুলিয়ান কুইনোনেস — আল-কাদসিয়াহ
ডেকলান রাইস — আর্সেনাল
রডরি — ম্যাঞ্চেস্টার সিটি/বার্সেলোনা
ফ্যাবিয়ান রুইজ — প্যারিস সাঁ জার্মাঁ
উইলিয়াম সালিবা — আর্সেনাল
ফেরান টোরেস — বার্সেলোনা/প্যারিস সাঁ জার্মাঁ
দায়োত উপামেকানো — বায়ার্ন মিউনিখ
ভিনিসিয়াস জুনিয়র — রিয়াল মাদ্রিদ
ভিতিনিয়া — প্যারিস সাঁ জার্মাঁ
জোড়া পুরস্কারের সামনে ইয়ামাল
এদিকে, ব্যালন ডি’অরের পাশাপাশি কোপা ট্রফি (Kopa Trophy) জিতেও ইতিহাস গড়ার হাতছানি ইয়ামালের সামনে। বিশ্ব ফুটবলের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। বার্সেলোনার তরুণ তারকা গত দুই আসরেই কোপা ট্রফি জিতেছেন। ২০২৬ সালেও পুরস্কার ধরে রাখতে পারলে তিনি তিনবার কোপা ট্রফি জেতা প্রথম খেলোয়াড়দের একজন হওয়ার নজির গড়বেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


