আজ থেকে টানা ৩ দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে, পুজোর মুখে নিম্নচাপের কাঁটা বঙ্গে

Published : Sep 10, 2022, 07:20 AM IST
আজ থেকে টানা ৩ দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে, পুজোর মুখে নিম্নচাপের কাঁটা বঙ্গে

সংক্ষিপ্ত

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব  জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। 

অস্বস্তিকর অবহাওয়া থেকে কবে মুক্তি পাওয়া যাবে? পুজোর শাড়ি জামা কাপড় বা মণ্ডপ সজ্জার থেকেও এই প্রশ্নটা এখনও বেশি চর্চায়। কারণ ভাদ্র মাস শরতের মিঠে-কড়া রোদ উদাও। বদলে চোখ ঝলসানো রোদ আর সঙ্গে অস্বস্তিকর গরম। জৈষ্ঠের গরমকেও হার মানিয়েছে ভাদ্রের এই পচা গরম। একদিকে প্রবল বৃষ্টিতে যখন বেঙ্গালুরের মত সিলিকন সিটি ভাসছে তখন চাকত পাখির মত অবস্থায় কলকাতাবাসীর। এই অবস্থায় দাঁড়িয়ে কিছুটা সুখবর দিল হাওয়া অফিস। তবে সপ্তাহ শেষে যাদের পুজোর বাজার করার পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য অবস্যই খবরটা ভাল নয়।  শনিবার থেকেই দক্ষিবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেরও জন্যও রয়েছে। 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব  জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতায় বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সোম ও মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি চলবে। 

শুক্রবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করবে। এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। আগামী ৩৬ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে একই জায়গায় অবস্থান করবে। তারই জেরে দক্ষিণের জেলাগুলি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে ১১  ও ১২ সেপ্টেম্বর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নমুর্শিদাবাদ, বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। 

শুধু দক্ষিণবঙ্গ নয়। এদিন থেকে  উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। দুই দিনাজপুর ও মালদায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস উপকূলবর্তী এলাকাগুলির জন্য সতর্কতা জারি করেছে। বলেছেন নিম্নচাপ সমুদ্রে থাকবে, তাই আবহাওয়া যেকোনও সময় খারাপ হতে পারে। উপকূলবর্তী এলাকায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে। তাই তাপমাত্র কিছুচা কমবে বলেও আশা করছে হাওয়া অফিস। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি