কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:45 PM (IST) Oct 09
Mamata Banerjee On SIR: মমতা বলেন, "এসআইআর-এর নামে ওরা এনআরসি বসানোর চেষ্টা করছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।"
09:51 PM (IST) Oct 09
উচ্চ রক্তচাপের জন্য নুন একেবারে বর্জন করেছেন কিন্তু জানেন কি একেবারে নুন শরীরে না ঢুকলে হতে পারে আরো বিরল সমস্যা দেখে নিন।
09:46 PM (IST) Oct 09
চাণক্যের এই তিনটি উপদেশ মেনে না চললে কোনভাবেই অর্থ আপনার হাতে স্থির থাকবে না দেখে নিন কি কি সেই উপদেশ।
08:57 PM (IST) Oct 09
ChatGPT–UPI Pilot: ভারতে লেনদেনের ক্ষেত্রে গত কয়েক বছরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। এবার এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে ভারত। এর ফলে লেনদেন, কেনাকাটার ক্ষেত্রে সুবিধা হতে চলেছে।
08:49 PM (IST) Oct 09
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
08:25 PM (IST) Oct 09
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করতে চলেছে। কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবেক দুয়া জানিয়েছেন যে 5G-এর পাইলট প্রজেক্ট এবং 4G নেটওয়ার্ক আপগ্রেডেশনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
07:53 PM (IST) Oct 09
পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসেবে এই অর্থ পেল রাজ্য।
07:36 PM (IST) Oct 09
India Women vs South Africa Women: মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গেলেও, লড়াই করার মতো রান করল ভারতীয় দল।
06:57 PM (IST) Oct 09
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৩ বছর শাসনকালে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে। পশ্চিমবঙ্গকে বর্তমানে 'ধর্ষণের রাজ্য' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
06:33 PM (IST) Oct 09
2025 ICC Women's Cricket World Cup: এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India Women vs South Africa Women) মুখোমুখি হয়েছে ভারতীয় দল।
06:32 PM (IST) Oct 09
১৯৯৫ সালের ভোটার কার্ড, দুবারের প্রিসাইডিং অফিসারের নাম বাদ পড়ল ভোটার লিস্ট থেকে। আধার কার্ড বাতিল, আশঙ্কার কালো মেঘ রাজ্যে থাকা বৈধ ভোটারদের মনে।
05:57 PM (IST) Oct 09
Suvendu On SIR: SIR নিয়ে শুভেন্দু অধিকারী রীতিমত হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে। তিনি জানিয়েছেন, বিজেপি ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর প্রক্রিয়ায় যাবতীয় সহযোগিতা করবে।
05:25 PM (IST) Oct 09
IFA Shield 2025: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (AFC Champions League Two) ম্যাচ খেলতে ইরানে (Iran) না যাওয়া নিয়ে দল ও ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) সমর্থকরা। বৃহস্পতিবারও তাঁদের ক্ষোভ দেখা গেল।
05:21 PM (IST) Oct 09
পটল অনেকেই কমবেশি আমরা খাই। তবে পটল খুব একটা পছন্দ করেনা এমন অনেকেই আছেন। কিন্তু জানেন কি পটলের বীজের উপকারিতা ?
04:51 PM (IST) Oct 09
Bihar Election: ভোটের মুখেই চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।। তিনি বলেছেন, তাদের জোট যদি বিহারের ক্ষমতায় আসে তাহলে সেই রাজ্যের প্রতিটি পরিবারের পক্ষ থেকে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
04:23 PM (IST) Oct 09
India vs West Indies: শুক্রবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও সহজ জয় পাওয়ার লক্ষ্যে।
03:59 PM (IST) Oct 09
মন্ত্রীর গড়ে কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ,প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি, সঠিক ভাবে রাস্তা নির্মাণের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর।
03:30 PM (IST) Oct 09
জইশ-ই-মহম্মদ তাদের প্রথম মহিলা ব্রিগেড 'জামাত-উল-মোমিনাত' চালু করেছে, যার নেতৃত্বে মাসুদ আজহারের বোন। পাকিস্তানে মহিলা যোদ্ধাদের নিয়োগ শুরু হয়েছে, এদেব সম্ভাব্য আত্মঘাতী হামলার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
03:28 PM (IST) Oct 09
SIR In Bengal: বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এবার বাংলাতে SIR-এর প্রস্তুতি শুরু করছে কমিশন। হাতের কাছে রাখুন এই ১১টি নথি।
02:45 PM (IST) Oct 09
2027 ICC Men's Cricket World Cup: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপের এখনও দু'বছর বাকি। তবে বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দল নিয়ে পরিকল্পনা তৈরি।
02:25 PM (IST) Oct 09
উৎসবের মরশুমে সোনা এবং শেয়ার বাজারের মধ্যে বিনিয়োগের সেরা বিকল্প কোনটি। সাম্প্রতিককালে সোনা বনাম ঝুঁকিতে থাকা সত্ত্বেও শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে ব্যাপক তরজা চলছে বিনিয়োগকারীদের একাংশে। চিন্তুামুক্ত ও বেশি রিটার্নের জন্য কার উপর করবেন ভরসা, জানুন-
12:58 PM (IST) Oct 09
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তাঁর ২০ দফা শান্তিপ্রস্তাবের প্রথম ধাপ মেনে নিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং হামাস। এই ঐতিহাসিক ঘটনার জন্য তিনি মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর এবং তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
11:31 AM (IST) Oct 09
গুগল বিশাখাপত্তনমে আমেরিকার পরে তার বৃহত্তম ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই পদক্ষেপটি রাজ্য বিনিয়োগ প্রচার বোর্ড (SIPB) দ্বারা অনুমোদিত ১.১৪ লক্ষ কোটি টাকার ৩০টি বিনিয়োগ প্রস্তাবের অংশ, যা ভারতের পরিকাঠামোকে উন্নত করবে।
11:08 AM (IST) Oct 09
৯ অক্টোবর লাগাতার সোনার দামে আগুন। কয়েকদিন ধরে লাগাতার দাম বৃদ্ধির ফলে, বর্তমানে সোনার দামে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আজ কততে বিকোচ্ছে সোনা। জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:44 AM (IST) Oct 09
বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারের প্রাথমিক লেনদেনে নিফটি ও সেনসেক্স সামান্য লাভের সাথে খুলেছে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উদ্বেগ কমা এবং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগের (FPI) নিট প্রবাহ এর প্রধান কারণ।
09:54 AM (IST) Oct 09
ভুটানে ভূমিকম্প: বৃহস্পতিবার সকালে ভুটানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.১ এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে এর উৎস ছিল। এরপর আরও কম্পন অর্থাৎ আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।
09:21 AM (IST) Oct 09
বর্ষা বিদায়ের পথে থাকলেও, একটি ঘূর্ণবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
09:21 AM (IST) Oct 09
কানপুরের মেস্টন রোডে মসজিদের পাশে পার্ক করা দুটি স্কুটারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরেনসিক ও এটিএস দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং এটি কোনও বড় ষড়যন্ত্র নাকি দীপাবলির আতশবাজির জন্য বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে।
09:20 AM (IST) Oct 09
শ্রীসান ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি বিষাক্ত কফ সিরাপ খেয়ে প্রায় ২০টি শিশুর মৃত্যুর অভিযোগে সংস্থার মালিক রঙ্গনাথ গোবিন্দনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।