Weather News: ঠাণ্ডার মেজাজ জমকালো, জানুয়ারির তৃতীয় সপ্তাহেও বঙ্গে জমিয়ে পারাপতন

Published : Jan 16, 2024, 06:58 AM IST

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৫ ডিগ্রি কম।

PREV
19

জানুয়ারির তৃতীয় সপ্তাহেও বঙ্গে পারাপতন অব্যাহত। জেলায় জেলায় হাড়কাঁপানো ঠাণ্ডা। 

29

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৫ ডিগ্রি কম।

39

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা সবথেকে কম, প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, বাঁকুড়া, বর্ধমানের পরিস্থিতিও কনকনে। 

49

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই কনকনে শীতের আয়ু শীঘ্রই শেষ হতে চলেছে। চলতি সপ্তাহে বুধ-বৃহস্পতিবার থেকে ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনা।

59

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য।

69

একই সঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।

79

বুধবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

89

দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

99

তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও কুয়াশার দাপট একই রকম থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories