কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
12:15 AM (IST) Oct 27
El Clasico:সান্তিয়াগো বার্নাবিউতে রবিবার, বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। বলা চলে, ঘরের মাঠে রীতিমতো দাপট দেখাল তারা।
11:05 PM (IST) Oct 26
Super Cup 2025: গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে রবিবার, সুপার কাপে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্টার কাশী। সেই ম্যাচে শেষ হল ২-২ ফলাফল নিয়ে (inter kashi vs north east united fc)।
10:07 PM (IST) Oct 26
এবার ইউজারদের জন্য দারুণ সুখবর নিয়ে এল মেটার মালিকানাধীন এই অ্যাপ! এবার এক এমন ফিচারের দেখা মিলল যার সাহায্যে ইউজাররা চ্যাট ও ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবে।
09:57 PM (IST) Oct 26
বাবা-মা হওয়ার অনুভূতিই অন্য, আদরে আবদারে সন্তানকে বড় করে তোলা প্রত্যেক মা-বাবার গুরু দায়িত্ব। আপনার খুদেকে নিয়ে গড়ে ওঠে সব কিছু। তার পরিচর্যায় কেটে যায় দিনের বেশিরভাগ সময়। তার ফলে অনেক সময় অভিভাবকরা নানা ভুল করে ফেলেন।
09:50 PM (IST) Oct 26
রবিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির লক্ষ্মীবাই কলেজের কাছে ২১ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলা হয়। অভিযুক্ত জিতেন্দ্র, যে তাকে উত্যক্ত করত, এবং তার দুই সঙ্গী অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়।
09:48 PM (IST) Oct 26
Saudi Pro League: সৌদি প্রো লিগের ম্যাচে, আল-নাসেরের হয়ে ফের গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ারের ৯৫০ তম গোলের মাইলফলকটিও স্পর্শ করে ফেলেছেন।
09:29 PM (IST) Oct 26
বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য— প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা তরুণীর! শোক ও ক্ষোভে ফেটে পড়ল ভরতপুর।মৃত তরুনীর দেহ ময়নাতদন্ত হলো রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
09:01 PM (IST) Oct 26
Ranji Trophy 2025: সেই ম্যাচেই যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে বোলিং নেয় গুজরাত। আর প্রথমে ব্যাট করে বাংলা করে ২৭৯ রান।
08:30 PM (IST) Oct 26
এক মর্মান্তিক ঘটনায়, ঝাড়খণ্ডের চাইবাসার একটি হাসপাতালে রক্ত নেওয়ার সময় দূষিত রক্ত পাওয়ায় পাঁচ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এইচআইভি (HIV) সংক্রমিত হয়েছে। ইতিমধ্য়েই নড়ে বসেছে প্রশাসন।
08:05 PM (IST) Oct 26
Quality Failure Medicine List: বাজারে থাকা ১১২ ধরনের ওষুধ এবার গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। যা নিঃসন্দেহে উদ্বেগের কারণ।
08:02 PM (IST) Oct 26
বঙ্গোপসাগরে একটি মারাত্মক ঘূর্ণিঝড় মান্থা তৈরি হওয়ার আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD
07:43 PM (IST) Oct 26
ডোনাল্ড ট্রাম্প: কুয়ালালামপুরে আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান বিরোধ দ্রুত সমাধানের চেষ্টা করবেন।
07:30 PM (IST) Oct 26
পুরনো রাজ্য কমিটি আর চাইছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একই মত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের। বিজেপি সূত্রের খবর আরএসএস চাইছে রাজ্য বিজেপির কমিটিতে আসুন ৭০-৮০ শতাংশ নতুন মুখ। তেমনই নির্দেশ আরএসএস-এর।
07:14 PM (IST) Oct 26
AI Generated Content Checker: কেন্দ্রীয় সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI দিয়ে তৈরি কন্টেন্টের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য লেবেলিং বাধ্যতামূলক করে দিয়েছে। এমনটাই জানিয়েছেন MeitY সচিব এস. কৃষ্ণান।
06:50 PM (IST) Oct 26
India-Bangladesh Border: নদিয়া জেলার গেদে-সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালান, অনুপ্রবেশের অভিযোগ উঠছে। অনুপ্রবেশ রোখার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।
06:30 PM (IST) Oct 26
ড্রাগের নেশা দম্পতি রীতিমত পাগল পাগল হওয়ার মত অবস্থা। পাশাপাশি শিশু পাচারচক্র সেই এলাকায় সক্রিয় হওয়ায় অর্থের প্রলোভন দেখাতে শুরু করে দালালরা। শেষপর্যন্ত মাদক কেনার জন্যই দম্পতি শিশুটিকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
06:28 PM (IST) Oct 26
Jagadhatri Puja 2025: সোমবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। আলোর মালায় সেজে উঠেছে হুগলি জেলার গঙ্গা তীরবর্তী শহর চন্দননগর। তবে শুধু চন্দননগরেই নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও জগদ্ধাত্রী পুজো হয়।
05:52 PM (IST) Oct 26
Murshidabad News: রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ নতুন নয়। এবার মুর্শিদাবাদে নদী থেকে বালি তোলাকে কেন্দ্র করেই এক প্রৌঢ়কে পিটিয়ে খুন করা হল।
05:38 PM (IST) Oct 26
৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ভারত-আসিয়ানের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দেন। তিনি আসিয়ানকে ভারতের 'অ্যাক্ট ইস্ট পলিসি'-র মূল স্তম্ভ এবং ২১ শতককে ভারত-আসিয়ানের শতক বলে অভিহিত করেন।
05:38 PM (IST) Oct 26
সলমন খানের ওপর ক্ষুব্ধ পাকিস্তান সরকার। বালুচিস্তান মন্তব্যের জন্য সলমন খানকে জঙ্গি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সম্প্রতি রিয়াধে একটি অনুষ্ঠানে বালুচিস্তান নিয়ে মন্তব্য করেন বলিউড ভাইজান।
04:49 PM (IST) Oct 26
হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। Y+ ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল দুইজন নিরাপত্তা রক্ষি এখন সেই সংখ্যা ১১।
04:33 PM (IST) Oct 26
2025 ICC Women's Cricket World Cup: ৩০ অক্টোবর মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া (Australia Women vs India Women) লড়াই হতে চলেছে। এই ম্যাচের আগে চোট সমস্যায় অস্ট্রেলিয়া।
04:13 PM (IST) Oct 26
ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায়: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর তিনি এমন কিছু করেছেন যা সবার নজর কেড়েছে। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।
04:11 PM (IST) Oct 26
পাকিস্তানের সেনা সদস্যদের বাংলাদেশ সফর। কথা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে। দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনাও হয়।
03:09 PM (IST) Oct 26
New Zealand vs England: নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য খারাপ ছিল। ৬৬ রানের মধ্যে নিউজিল্যান্ড চারটি উইকেট হারায়। উইল ইয়ং (৫) প্রথম আউট হন। কার্সের বলে বোল্ড হন তিনি।
03:07 PM (IST) Oct 26
Cyclone Montha: বঙ্গোপাসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সাধারণ থেকে গভীর হল। যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি ততই শক্তি সঞ্চয় করছে। সোমবারের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় মান্থা।
03:03 PM (IST) Oct 26
Kolkata Knight Riders: ২০২৪ সালে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হলেও, ২০২৫ সালের আইপিএল-এ মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ সালের আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর।
02:05 PM (IST) Oct 26
ডোনাল্ড ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি বড় দাবি করেছেন। তিনি বলেছেন, ভারতের রাশিয়ান তেল কেনা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলছে। যদিও, ভারত আগেও ট্রাম্পের এই ধরনের দাবি অস্বীকার করেছে।
01:55 PM (IST) Oct 26
2027 ICC Men's Cricket World Cup: ঠিক দু'বছর পর দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় দল নিয়ে এখন থেকেই জল্পনা চলছে।
01:18 PM (IST) Oct 26
Bhangar News: ভাঙড়ে ফের রাজনৈতিক সঙ্ঘর্ষ। তুঙ্গে শাসক-বিরোধী তরজা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:05 PM (IST) Oct 26
TMC Crime News: বেশি সুদের লোভ দেখিয়ে কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠল খোদ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল এলাকায়। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:08 PM (IST) Oct 26
Rohit Sharma: ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) রোহিত শর্মা খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে কিছুদিন আগে পর্যন্ত সংশয় ছিল। কিন্তু শনিবারের পর থেকে আর কোনও সংশয় থাকছে না।
11:51 AM (IST) Oct 26
Nadia News: ভোটার লিস্টে নাম না থাকা ব্যক্তিদের দিয়ে বিএলও-র কাজ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার কৃষ্ণগঞ্জে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:10 AM (IST) Oct 26
Shreyas Iyer's injury: এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেও, শনিবার সিডনিতে (Sydney) তৃতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় পাঁজরে চোট পান শ্রেয়াস আইয়ার। তিনি এখন হাসপাতালে ভর্তি।
10:47 AM (IST) Oct 26
Health Tips: রাতের বেঁচে যাওয়া ভাতে জল দিয়ে সকালবেলা খাওয়ার এই পদ্ধতিটিকে দীর্ঘদিন ধরে গরীবের খাবার বলে হালকাভাবে নেওয়া হয়েছে। অবশ্য সাম্প্রতিক গবেষণা এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছে।
10:42 AM (IST) Oct 26
মাদ্রাজ হাইকোর্ট: শনিবার মাদ্রাজ হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে যে ক্রিপ্টোকারেন্সিকে ভারতীয় আইনের অধীনে সম্পত্তি হিসেবে গণ্য করা হবে।
09:44 AM (IST) Oct 26
Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি গত ১৫ বছর ধরে একের পর এক অসাধারণ ইনিংসের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। মাঠের বাইরেও তাঁর আচরণ প্রশংসনীয়।
09:40 AM (IST) Oct 26
দিল্লির বাতাসের মান আরও খারাপ হয়েছে, ইন্ডিয়া গেট এবং আশ্রমে AQI 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছেছে। GRAP-এর দ্বিতীয় পর্যায় চালু রয়েছে, ট্রাক স্প্রিংকলার মোতায়েন হয়েছে, দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ক্লাউড সিডিংয়ের পরিকল্পনা করা হয়েছে।
09:02 AM (IST) Oct 26
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।