বং গাই-এর সঙ্গে বিবাদ মেটালেন অঙ্কুশপ্রকাশ্যেই বললেন ক্ষমা চাইবার কিছু নেইএই নিয়ে আর কোনও কথা হবেসোশ্যাল মিডিয়ায় সাফ পোস্ট অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছিল বং গাই ও অঙ্কুশের মধ্যে। কথার পৃষ্ঠে কথা, একের পর এক বাক্যবানে বিঁধছিলেন একে অন্যকে। এবার সেই সম্পর্কের মধ্যে জমে থাকা বরফই গলালেন দুজনেই। বিতর্কে ইতি টেনে প্রকাশ্যেই পোস্ট করলেন টলি অভিনেতা অঙ্কুশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় হেনস্তা অভিনেত্রী! পরিবারসহ আক্রান্ত জুহি সেনগুপ্ত

কয়েকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে অঙ্কুশ ছবি নিয়ে নিজের বেশ কয়েকটি মতামত দিয়েছিলেন। তা দেখার পরই কিছু মন্তব্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেন কিরণ দত্ত (বং গাই)। দেখা মাত্রই রেগে লাল যান অঙ্কুশ, প্রকাশ্যেই বক্তব্য রাখেন তিনি, তাঁকে ভাঙিয়েই নাকি লাইম লাইটে আসার চেষ্টা করছেন কিরণ। 

Scroll to load tweet…

এখান থেকেই একে অন্যকে আক্রমণ করার প্রবণতা ক্রমেই গেল বেড়ে। কে ঠিক কে ভুল সেই বিতর্কের জল গিয়ে গড়ালো বহুদূর। শনিবারই বিষয়টা থেকে বেড়িয়ে আসার জন্যই একপ্রকার ক্ষমা চেয়ে কিরণ দত্ত মেসেজ করেন। যেখানে লেখা থাকে, তাঁর উদ্দেশ্য ছিল না কাউকে কষ্ট দেওয়ার। তাঁর জন্য যদি কেউ আঘাত পেয়ে থাকে তবে তিনি সত্যিই এর জন্য ক্ষমা প্রার্থী। বং গাই-এর সেই মেসেজ আবার প্রকাশ্যেই অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

আরও পড়ুনঃ পুড়ছে আমাজন, চিন্তার ভাঁজ শংকরের কপালেও

Scroll to load tweet…

তারই একদিন পর একইভাবে সুর নরম করলেন অভিনেতা অঙ্কুশ। জানালেন- আমার আর তাঁর প্রতি কোনও রাগ নেই। আবার নতুন করে এই বিতর্ক শুরু হওয়ারও কিছু নেই। বর্তমানে সব ঠিক আছে। আমার ভালোবাসা ও আশির্বাদ তাঁর সঙ্গে থাকল। এই থ্রিলার এবার শেষ হক। অন্য খবরের জন্য এবার অপেক্ষা শুরু। আগামীতে কিছু ভালো ছবি হোক, সবাই সেগুলো দেখুক।