মা হলেন কোয়েল মল্লিক কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েলের মা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই টলিউড খুশির হাওয়া বইছে বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে

খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এই খবর নিয়ে সকলেই মাতোয়ারা ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন কোয়েল মল্লিক। এপ্রিল শেষের দিকেই খবর আাসর কথা ছিল । মে মাসের শুরুতেই সেই সুখবর মিলল। আজ ভোর রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-বেবিবাম্প নিয়ে ফটোশ্যুটে মত্ত কোয়েল, পোলকা ডটে ঝড় তুললেন নেটদুনিয়ায়...


কোয়েলের মা হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই টলিউড খুশির হাওয়া বইছে। এদিকে মল্লিক ও রানে পরিবারের সকলেই খুশি। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে। ২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে গাটছড়া বাঁধেন কোয়েল। আপাতত পুত্রসন্তান নিয়ে ভীষণই খুশি সকলেই। বরাবরই স্পষ্টবক্তা কোয়েল। কোন জল্পনা, কল্পনায় তিনি যেতে নারাজ। তার প্রমাণ তিনি নিজে দিয়েছেন । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পোস্টকার্ডের মাধ্যমেই প্রেগনেন্সির খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বাজেটের দিন সকালেই উত্তপ্ত পরিস্থিতিতে সুখবর নিয়ে হাজির হয়েছিলেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে প্রত্যেকেই ভীষন ভাবে উচ্ছ্বসিত ছিলেন। মাতৃত্বকালীন অবস্থায় কেমন দেখতে লাগছে অভিনেত্রীকে। এই নিয়ে আগ্রহের শেষ নেই ফ্যানেদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করেছেন কোয়েল। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই ফটোশ্যুটের ছবিগুলি।

আরও পড়ুন-বুম্বা দা মানেই ইন্ডাস্ট্রি, নিজের কাঁধে টলিউডের বাণিজ্যের মোড় ঘুরিয়েছিলেন প্রসেনজিৎ...

সপ্তম বিবাহবার্ষিকীর দিনেই সবথেকে খুশির খবরটি শুনিয়েছিলেন অভিনেত্রী। আর এবার নিজের বেবি বাম্পের ছবি দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। কালো পোলকা আর তার সঙ্গে ফুলের জন্যই ছবিটি যেন আরও বেশি আর্কষণীয় হয়ে উঠেছে। বেবিবাম্প নিয়ে প্রত্যেকেরই কম বেশি আগ্রহ রয়েছে। আর নিজেদের চেহারা, পোশাক বিভিন্ন কারণের জন্য অনেকেই এই বেবিবাম্প নিয়ে কটাক্ষের শিকার হয়। কেউ অন্তঃসত্ত্বা থাকাকলীনও বেবিবাম্পের ছবি দিতে অতটা আগ্রহী নয়, আবার কেউ অন্তঃসত্ত্বা না হয়েও বেবিবাম্পের কটাক্ষের শিকার । এই ঘটনা নতুন নয়। টলি থেকে বলি হামেশাই এই ঘটনা প্রকাশ্যে আসছে। এদের মধ্যে আবার কেউ কেউ বেবিবাম্প নিয়ে এতটাই উৎসাহিত যে অন্তঃসত্ত্বা থাকাকালীন মাতৃত্বের স্বাদ অনুভবের প্রতিটি মুহূর্ত শেয়ার করেন ফ্যানেদের সঙ্গে। 

আরও পড়ুন-মহিলাদের মদ্যপান নিয়ে নারী-বিদ্বেষী মন্তব্য রাম গোপাল ভর্মার, ধিক্বার জানাল একদল নেটিজেন...

সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থাতেও পরিচালক অরিন্দম শীলের 'ঝড় থেমে যাবে একদিন' শর্টফিল্মে অভিনয় করেছেন কোয়েল। তবে এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর। ইতিমধ্যেই লকডাউনের জেরে কোয়েলের আপকামিং ছবি 'রক্তরহস্য' এবং 'বনি' ছবির শ্যুটিং পিছিয়ে গেছে। লকডাউন মিটলে ও তার সন্তান পৃথিবীতে আসার পরই ছবিগুলি মুক্তি পাবে। তবে মা হওয়ার পর ফের কবে টলিউডে কামব্যাক করবেন অভিনেত্রী তা নিয়ে জল্পনা বাড়ছে।