করোনা মোকাবিলায় এবার সামিল অর্জুন কাপুর ত্রাণ তহবিলে টাকা অনুদান দিলেই মিলবে সুযোগ অর্জুন কাপুরের সঙ্গে বাড়িতে বসেই ডেটিং নয়া পদক্ষেপে দুই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ অভিনেতা

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সচেতন করে চলেছেন মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলে। সকলকে বাড়িতে থাকার নির্দেশও দেওয়া হচ্ছে। আর সেই কাজ সরকারের পাশাপাশি নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সেলিব্রিটিরাও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে চিন্তায় দিন কাটছে এই টলি অভিনেতার, জানুন কেন

বলিপাড়ার ছবিটাও একই। বাড়িতেই কোয়ারেন্টাইনে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সেলিব্রিটিরা। তবে বাড়িতে থেকেই প্রতিটা মুহূর্তে দেশের কঠিন সময় সকলের পাশে থাকার আশ্বাস দিয়ে চলেছেন তাঁরা। সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর চুক্তি বদ্ধ হলেন দুই সংস্থার সঙ্গে, গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল। সেখানেই করোনা মোকাবিলায় অর্থ দান করবেন অর্জুন কাপুর। শুধু তিনি নন, ডাক দিলেন ভক্তদেরও।

Scroll to load tweet…

আরও পড়ুনঃ 'পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ভালো স্মৃতি তৈরি করুন', করোনায় খোলা চিঠি অনুষ্কার

অর্জুন কাপুরের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে এবার বাড়ি বসেই। ভক্তদের জন্য রইল অনবদ্য সুযোগ। তবে সেই ডেটিং শর্ত সাপেক্ষ। অনুদান করতে হবে এই ত্রাণ তহবিলে। সেখান থেকেই লাকি ড্র-এর মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে একজন ভক্তকে। তাঁর সঙ্গেই ভারচ্যুয়াল ডেটিং করবেন অর্জুন কাপুর। ত্রাণ তুলতে এবার এমনই পদক্ষেপে সামিল হয়ে নেটিজেনদের প্রশংসা পেলেন অর্জুন কাপুর। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা