বিয়ের পরের দিনই হাসপাতালে দীপঙ্কর শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন অভিনেতা শনিবার বিকেলে দেওয়া হল সাধারণ বেডে চিকিৎসায় সারা দিচ্ছেন অভিনেতা

বৃহস্পতিবারই ঘনিষ্টমহলের সকলকে পাশে নিয়ে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কাগজে কলমে সিকৃতি হয়েছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। একে অন্যের প্রতি থাকা অটুট প্রেমের সম্পর্কের পরিণতির সাক্ষী থেকেছিলেন অনেকেই। ছিমছাম বিয়েকে নিয়ে নেট দুনিয়ায় জল্পনাও হয় বিস্তু। সকলেই শুভেচ্ছা জানিয়েছিলেন এই দম্পতিকে। কিন্তু বিয়ের পর কাটল না ২৪ ঘন্টা, তারই আগে হাসপাতালে ভরতি হতে হয়েছিল অভিনেতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'তোমাকে'-এর পর 'তুমি যদি চাও', ধর্মযুদ্ধ-র গানে আবারও নয়া শুভশ্রী

আরও পড়ুনঃ ছোট পর্দাকে এবারের মতো বিদায় জানাচ্ছে বকুল কথা, জানুন শেষ পর্বের কথা

শুক্রবার দুপুরে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে দীপঙ্করকে এক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ডাক্তারের পরিমর্শে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসারত দীপঙ্কর দে। শুক্রবার তাঁকে আইসিইউ-তেই রাখা হয়েছিল। শনিবার বিকেলে স্বাস্থ্যের অবস্থার খানিক ঘটলে তাঁকে সাধারণ বেডে দেওয়া হয়। এখনও চিকিৎসা চলছে অভিনেতার।

বর্তমানে অভিনেতার বয়স হয়েছে ৭৫ বছর। ঘনিষ্ট সূত্রে খবর তিনি মাঝে মধ্যেই সিওপিডি-র সমস্যায় ভোগেন। এখন চিকিৎসা চলছে। হাসপাতেই রয়েছেন এখন অভিনেতা। দীর্ঘদিন ধরে দোলন রায়ের সঙ্গে সম্পর্কে থাকার পর অবশেষে তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এবার বিয়ে করে নেওয়া যাক। বয়সকালে বিস্তর আড়ম্বর নয়। হাইল্যান্ড পার্কের কাছে থাকা একটি রেস্তোরাতেই বসেছিল বিয়ের আসর। রেজিষ্ট্রি করে বিয়ে করে মালাবদল। সঙ্গে খানিকটা খাওয়া দাওয়া। বৃহস্পতিবারের সুখ যেন পলকরে ম্লান হয়ে গেল।