শনিবার সন্ধ্যায় কালার্স টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের প্রিমিয়ার হয়েছে। একে একে সকল প্রতিযোগীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছেন ভাইজান সালমান খান। তবে পরিচয় করানোর সময়েই শিব ঠাকরেকে বিজয়ী বলে সম্বোধন করেন তিনি কিন্তু কেন? অবশ্যই চোখ রাখুন খবরে।

শনিবার জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের প্রিমিয়ার হয়েছে। একে একে নাম ঘোষণা হয়েছে প্রতিযোগীদের। ১৪ জন প্রতিযোগীদের মধ্যে রয়েছেন শিব ঠাকরে। হ্যাঁ এনিই সেই যিনি বিগ বসের মারাঠি ভারসানের সিজন ২-এ বিজয়ী হয়েছিলেন। তিনি তার অভূতপূর্ব খেলার কৌশলের জন্য প্রখ্যাত। জনপ্রিয় শো-এর মারাঠি ফর্ম্যাট জেতার পর, ঠাকরেকে এখন বিগ বস ১৬ এর একজন প্রতিযোগী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শনিবার বিগ বস ১৬-এর গ্র্যান্ড প্রিমিয়ারের সময়, শিব ঠাকরের ভিডিওটি দেখে অনুরাগীরা ইতিমধ্যেই অনুভব করেছেন যে শিবের মধ্যে এই মরসুমেও জেতার জ্বলন্ত ইচ্ছা রয়েছে। বিগ বসের ঘরে ঢোকার আগেই সালমান খান শিবকে 'বিজয়ী' হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন দর্শকদের কাছে।

 দর্শকদের কাছে শিব ঠাকরের পরিচয় করিয়ে দিয়ে সালমান খান বলেন, “ইনি শিব ঠাকরে এবং তিনি বিগ বস বিজয়ী হিসেবে পরিচিত।সালমান তাকে এবিষয়ে জিজ্ঞাসা করেন যে তার আগের জয় এবারের প্রতিযোগিতায় কোনও প্রভাব ফেলবে কি না প্রশ্নের জবাবে ঠিকরে বলেন “আমি বিগ বস মারাঠি ২ বিজয়ী হওয়ার সমস্ত তকমা একপাশে রেখেছি এবং নতুন করে শুরু করতে যাচ্ছি। আমি এখানে জিরো হিসেবে এসেছি, তবে আমি অবশ্যই শেষ পর্যন্ত টিকে থাকতে চাইব।

শিব ঠাকরের প্রতি হোস্টের আস্থা দেখার পরে এটি আরও স্পষ্ট যে সহ-প্রতিযোগীদের জন্য এটি মোটেই সহজ হবে না।এদিকে, জনপ্রিয় রিয়েলিটি টিভি শোতে দেখা যাবে অন্যান্য প্রতিযোগীদের যাদের মধ্যে রয়েছে র‌্যাপার এমসি স্ট্যান, সাজিদ খান, টিনা দত্ত, শ্রীজা দে, আবদু রোজিক, এবং গৌতম ভিগ সহ আরও অনেকেই।

আরও পড়ুন

বিগ বস সিজন ১৬ এর ঘরকে কোন থিমে সাজালেন উমঙ্গ কুমার?

বিগ বসের নতুন প্রতিযোগী সাম্বাল তৌকির খান নাকি সবচেয়ে বেশি অঙ্কের টাকা নিচ্ছেন? টাকার অঙ্ক শুনলে অবাক হবেন আপ

কোপ পড়ল সলমনের পারিশ্রমিকে,বিগ বসের ১৬-র জন্য হাঁকিয়েছিলেন ১০০০ কোটি, কত পাচ্ছেন জানেন?