MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ঢিলে পোশাক পরে মর্নিং ওয়ার্ক করছেন? হতে পারে মারাত্মক বিপদ, রইল ১০টি ভুলের হদিশ

ঢিলে পোশাক পরে মর্নিং ওয়ার্ক করছেন? হতে পারে মারাত্মক বিপদ, রইল ১০টি ভুলের হদিশ

সুস্থ থাকতে ডাক্তাররা সব সময় অন্তত ৩০ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে থাকেন। সেই মতো অনেকে রোজ মর্নিং ওয়ার্ক করে থাকেন। মর্নিং করতে গিয়ে রোজ অন্তত ৩০ মিনিট হাঁটেন অনেকে। কিন্তু, এতে যে সব সময় লাভ হয় তা নয়। অনেকেই আবার ওজন কমানোর জন্য নিয়মিত ৩০ মিনিট করে হাঁটেন। কিন্তু, হাঁটলেই যে আপনি সুস্থ থাকবেন কিংবা আপনার ওজন কমে যাবে এমন নয়। সঠিক নিয়ম মেনে না হাঁটলে কোনও লাভ নেই। আজ তথ্য রইল মর্নিং ওয়ার্ক নিয়ে। হাঁটতে গিয়ে আমরা প্রায় সকলেই আমরা কয়েকটি ভুল করে থাকি। এই ভুলের জন্য পরিশ্রম করেও লাভ হয় না। দেখে নিন মর্নিং ওয়ার্ক করতে গিয়ে এই কয়টি ভুল করছে না তো? হতে পারে বিপদ।   

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : May 26 2022, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মাথা নিচু করে হাঁটবেন না। হাঁটার সময় সোজা দিকে তাকান। মাথা নিচু করে হাঁটলে ঘাড়ে চাপ পড়বে। এতে শরীরে অন্য জটিল তৈরি হবে। এই কারণে ঘাড় ও কোমড়ে ব্যথা হতে পারে। এবার থেকে হাঁটার সময় এই কথা মাথায় রাখুন। সুস্থ থাকতে ও ওজন কমাতে হাঁটার ভঙ্গিমা ঠিক রাখুন।  

210

সঠিক শ্বাস নিন হাঁটার সময়। শ্বাস প্রশ্বাস সঠিক রাখলে শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে। এতে শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ঠিক থাকবে। সুস্থ থাকতে চাইলে এমন ভাবে হাঁটবেন। হাঁটতে গিয়ে হাঁপিয়ে গেলে ২ মিনিট বিরতি নিন। আবার হাঁটা শুরু করুন। এতে শরীর সুস্থ থাকবে। সঙ্গে ওজন হ্রাস পাবে।  

310

হাঁটতে হাঁটতে গল্প করবেন না বা ফোনে কথা বলবেন না। অনেকেই এই ভুল করে থাকেন। দল করে হাঁটতে যান অনেকে সেখানে গিয়ে হাঁটার সঙ্গে গল্পও হয়। আবার অনেকের হাঁটতে হাঁটকে ফোনে কথা বলে থাকেন। এতে কোনও উপকার নেই। ওজন কমাতে চাইলে কিংবা সুস্থ থাকতে চাইলে কথা না বলে হাঁটুন।   

410

প্রতিদিন একই পথে হাঁটবেন না। এই ভুলতে আমরা অনেকেই করে থাকি। মাঝে মধ্যে হাঁটার রাস্তা পরিবর্তন করুন। আর রোজ একটু একটু করে আপনার হাঁটার টার্গেট বাড়ান। প্রয়োজনে স্মার্ট ওয়াচ পরতে পারেন। কিংবা ফোনে কত স্টেপ হাঁটলেন তা রেকর্ড রাখতে পারেন। এতে হাঁটার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। এই টোটকা বেশ উপকারী।

510

রোজ লম্বা রাস্তা হাঁটুন। ডাক্তার হাঁটতে বলেছে বলে ছাদে হাঁটা শুরু করলেন আর এতে বারে বারে পাক খেলে হচ্ছে, এমন হাঁটায় লাভ নেই। সোজা রাস্তা হাঁটলে তবেই উপকার পাবেন। ছাদ যদি লম্বা হয়, তাহলে হাঁটতে পারেন। বারে বারে পাক খেলে মাথা ঘুয়ে যায়। এই কথা মাথায় রেখে হাঁটতে শুরু করুন।  

610

ধীরে ধীরে নয়, বরং দু হাত ছেড়ে দ্রুত হাঁটুন। তবেই কমবে ওজন। এই টোটকা মেনে চলুন রোজ। তা না হলে ওজন কমা কঠিন। তাই বলে দৌড়াবেন না। দ্রুত হাঁটলেই উপকার পাবেন। এবার থেকে রোজ মেনে চলুন এই টোটকা। তবেই সহজে ওজন কমবে। তবে, শরীরে কোনও জটিলতা থাকলে ডাক্তারি পরামর্শ নিয়ে হাঁটবেন।  

710

সঠিক জুতো পরে হাঁটুন। হাঁটতে হবে বলে হাই হিল পরে হাঁটতে শুরু করলেন এতে কোনও লাভ নেই। এবার থেকে সঠিক জুতো পরে হাঁটুন। তা না হলে পায়ের ক্ষতি হতে পারে। হাঁটার জন্য বিভিন্ন জুতো প্রস্তুত কারক সংস্থা নানা জুতো তৈরি করেছেন। নিজের পছন্দ মতো একটি কিনে নিন সবার আগে।    

810

সঠিক পোশাক পরে হাঁটবেন। এমন পোশাক পরুন তা যেন খুব ঢিলে না হয়, তেমনই খুব টাইট না হয়। খুব টাইট পোশাক পরলে শরীরে রক্ত চলাচল ব্যহত হবে। এই টিপস মেনে চলুন রোজ। সঠিক পোশাক না পরলে শরীরে অন্য জটিলতা দেখা দিতে পারে। হাঁটার সময় সঠিক পোশাক পরে সবার আগে দরকার।    

910

রোজ অন্তত ৪০ মিনিট হাঁটুন। হেঁটে ওজন কমাতে চাইলে অন্তত ৪০ মিনিট দ্রুত গতিতে হাঁটতে হবে। রোজ ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা প্রয়োজন। তা না হলে উপকার পাবেন না। অনেকেই ১০ মিনিট হেঁটে মনে করেন তিনি সুস্থ থাকবেন। এই ধারণা একেবারে ভুল। হাঁটতে গেলে রোজ ৩০ থেকে ৪০ মিনিট হাঁটতে হবে। তা না হলে উপকার পাবেন না। 

1010

ভরপেট খাবার খেয়ে হাঁটতে যাবেন না। তেমনই ক্ষুধার্থ অবস্থায় হাঁটতে যাবেন না। এই ভুল অনেকে করে থাকেন। হালকা খাবার খেয়ে হাঁটতে যান। তা না হলে বাড়তে পারে শারীরিক জটিলতা। এই কথা মাথায় রেখে হাঁটতে যান। মর্নিং ওয়ার্ক করতে গিয়ে এই ভুল সকলেই করে থাকেন। তা না হতে পারে বিপদ।    

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
Recommended image2
পেট ফাঁপার সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া টোটকায় মিলবে আরাম
Recommended image3
Heart Test: হৃদরোগ আটকাতে বছরে অন্তত একবার হার্টের এই পরীক্ষাগুলি করুন
Recommended image4
হার্টের স্বাস্থ্য উন্নত করে এমন আটটি খাবার কী কী?
Recommended image5
হাড় মজবুত করতে ডায়েটে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved