MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • করোনা ছাড়াও শতকের পর শতক মহামারীর কোপে পড়েছে ভারত, দেখে নিন সেই তালিকা

করোনা ছাড়াও শতকের পর শতক মহামারীর কোপে পড়েছে ভারত, দেখে নিন সেই তালিকা

সমগ্র বিশ্ব জুড়ে বর্তমানে আতঙ্কের নাম কোবিড-১৯ ভাইরাস। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষের এই ভাইরাসের মারণ থাবায় মৃত্যু হয়েছে। এই রোগকে বিশ্ব মহামারি বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৭২৮। সেই সঙ্গে ভারতে এই মুহূর্ত অবধি আক্রান্তের সংখ্যা ১৪৭। তবে শুধু এই করোনাই নয় এর আগেও বহু মহামারীর মুখোমুখি হয়েছে ভারত। জেনে নিন করোনার মতই এদেশে আগেও থাবা বসিয়েছিল এই মহামারীগুলো-

3 Min read
Author : Deblina Dey
Published : Mar 18 2020, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কলেরা- ১৮ ১৭ থেকে ১৮৮১ সালের মধ্যে মোট পাঁচবার কলেরা-র প্রাদুর্ভাব হয়েছিল। এই কলেরা মহামারীর আকার নিয়েছিল। মূলত এই কলেরা-তে আর্থিকভাবে দুর্বল শ্রেণির মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। ভারতে বসবাসকারী ইউরোপিয়ানরা সেভাবে এতে প্রভাবিত হয়নি। মূলত বন্যা থেকে এই রোগের উৎপত্তি হয়েছিল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বম্বে প্লেগ, ১৮৬৫- মহামারীর আকার নিয়েছিল এটি। এতে অন্তত কয়েক হাজার লোক মারা গিয়েছিল। কয়েক লক্ষ মানুষ বম্বে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। একে অতিমারিরও আখ্যা দেওয়া হয়েছিল।
310
কলেরা, ১৮৯৯- ফের কলেরার আক্রমণ। মূলত বম্বে, কলকাতা এবং চেন্নাই এতে প্রভাবিত হয়। এটা ছিল ০১ স্টিরিওটাইপের ভিবিরিও কলেরা। এবং আমেরিকা-সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। ২৫ বছর এই কলেরা-র প্রভাব বজায় ছিল।
410
ইনফ্লুয়েজ্ঞা অতিমারি, ১৯১৮- ১৯- সাল পর্যন্ত এটা বজায় ছিল। এটাকে স্প্যানিস ফ্লু-বলেও অভিহিত করা হয়। এতে বিশ্বজুড়ে ৫০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এবং ভারতের মহামারির ইতিহাসে একে সবচেয়ে ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়। এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েজ্ঞা স্টেনের জন্য এটা ঘটেছিল। ১৯১৮ সালে শরৎকালে শুরু হয়েছিল ইনফ্লুয়েজ্ঞা অতিমারি।
510
পোলিও মহামারি, ১৯৭০-১৯৯০- পোলিও-তে ভারত বিশ্বের অন্যতম শীর্ষস্থানাধিকারী দেশ। উন্নয়নশীল দেশগুলির মধ্যে এতে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভেলোর, উত্তরপ্রদেশ। ১৯৬৪ সালে বম্বে এবং ১৯৬৫ সালে ভেলোরে ওরাল পোলিও ভ্যাকসিন কর্মসূচি শুরু হলেও আক্রান্তের সংখ্যা-কে কমানো যায়নি। পোলিও-তে অনেকেই পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন।
610
স্মল পক্স মহামারি, ১৯৭৪- বিশ্বজুড়ে এটা মহামারির আকার নিয়েছিল। এই তালিকায় ভারতের নাম ছিল সবার উপরে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৫ হাজারের-ও বেশি মানুষ এতে প্রাণ হারিয়েছিলেন। কয়েক হাজার মানুষ কোনওভাবে বেঁচে গেলেও তারা শারীরিকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছিল। কেই চিরদিনের মতো অন্ধ হয়ে গিয়েছিল অথবা শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ বেঁকে গিয়েছিল।
710
সুরাট প্লেগ মহামারি, ১৯৯৪- সুরাটের এই সংক্রমণ ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছিল। ১২০০ মানুষ এতে সংক্রমিত হয়েছিল। তবে, এর মারণ ক্ষমতা এই প্লেগ-কে কুখ্যাত করে তুলেছিল। প্রথমদিকে চিকিৎসকরা ধরতেই পারছিলেন না এর মোকাবিলার রাস্তাটা।
810
ডেঙ্গু, ২০০৩- সেপ্টেম্বর থেকে এর উপস্থিতি সামনে আসে। মূলত নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় এর প্রাদুর্ভাব হয়েছিল। এতে অসংখ্য লোকের মৃত্যু হয় এবং ওই বছরের ডিসেম্বরে এর প্রভাব কমতে থাকে।
910
সার্স, ২০০৩- সিভায়ার অ্যাকুউট রেসপাইরেটোরি সিনড্রোম এর নাম হলেও লোকে একে সার্স বলেই জানে। কয়েক বছর ধরে টানা সার্সের প্রভাব ছিল। চিনের গুয়ানডোঙ শহর থেকে এটা কয়েক মাসের মধ্যেই ৩০টি দেশে ছড়িয়ে পড়েছিল। মাত্র সাত থেকে আট মাসের মধ্যে এশিয়া, আমেরিকা ও ইউরোপ থেকে মোট ৮,৪৩৯টি কেস পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছিল ৮১২ জনের।
1010
চিকুনগুনিয়া, ২০০৬- চিকুনগুনিয়ায় আহমেদাবাদ ও ওড়িশা-তেই শুধু মৃত্যু হয়েছিল ২,৯৪৪ জনের। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। কয়েক বছর সময় লেগেছিল চিকুনগুনিয়াকে নিয়ন্ত্রণ করতে। এর বাইরেও আরও কিছু রোগের প্রাদুর্ভাব হয়েছিল ভারতের বুকে সোয়াইন ফ্লু(২০১৫), মেনিনজাইটিস, ২০০৫ এবং নিপা সংক্রমণ।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Recommended image2
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Recommended image3
নাক দিয়ে ধোঁয়া টানছেন শেহনাজ! এটা কি আদৌ ধূমপান? আয়ুর্বেদে ‘ধূমপান’ কোন রোগ সারায়?
Recommended image4
Eating Too Fast: গোগ্রাসে খাবার খান? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন শরীরে?
Recommended image5
H1N1 Virus: সোয়াইন ফ্লু থেকে হতে পারে নিউমোনিয়া? কী বলছেন বিশেষজ্ঞরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved