MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • নাকের লোম তুলছেন, এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে

নাকের লোম তুলছেন, এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে

সব সময়ই আমরা নিজেদের সুন্দর করে তোলার চেষ্টা করি। তার জন্য কত সময় কত কিছুই না করি। তবে কিছু পরিচর্যা শরীরের চরম ক্ষতি করতে পারে। অনেক সময় ঝামেলার সৃষ্টি করে নাকের লোম। অতিরিক্ত বার বাড়ন্তের কারণে তা নাকের বাইরের দিকে বেরিয়ে আসে। আর হাসার সময় তা আরও স্পষ্ট হয়ে যায়। এটা খুবই বিরক্তিকর। তাই এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই নাকের লোম টুইজার বা চিমটার মাধ্যমে তুলে ফেলেন। কিন্তু, এতে সাময়িকভাবে দেখতে সুন্দর লাগলেও, এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 02 2021, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

নাক দিয়ে নিশ্বাস নেওয়ার সময় আমরা যতটা বাতাস ভিতর পর্যন্ত টেনে নিই, তা নাক ফিল্টার করে। নাকের ভিতরে থাকা লোমগুলি সর্বপ্রথম ধুলাবালি থেকে রক্ষা করার জন্য ফিল্টার হিসেবে কাজ করে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

ধুলো-বালি আটকে যায় সেই লোমের মধ্যে। এর ফলে আমরা বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারি। কিন্তু, লোম না থাকলে বাতাসের সঙ্গে সঙ্গে ধুলো-বালিও আমাদের নাকে ঢুকে যেতে পারে। তার থেকে হতে পারে অ্যালার্জি। 

39

কিন্তু, অনেকেই নাকের লোম একেবারেই পছন্দ করেন না। আর সেই কারণে টুইজার বা চিমটার মাধ্যমে অনেকেই সেই লোম তুলে ফেলেন। এতে শরীরের প্রচুর ক্ষতি হয়। 

49

নাকের ভিতরে থাকা লোমগুলি চিমটা দিয়ে তুলে ফেলার ফলে এটি গোড়া থেকে উঠে আসে। এর ফলে সেখানে গর্তের সৃষ্টি হয়। আর নিশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এই গর্ত দিয়ে ব্যাকটেরিয়া আমাদের নাকের ভিতর লোমকূপে সহজেই প্রবেশ করে। 

59

লোম তোলার সময় অনেকের নাক দিয়ে রক্ত বের হয়। আসলে লোমের ঠিক গোড়ার দিকে রক্তনালী থাকে। ফলে লোম তুলে ফেলার সময় ব্যাক্টেরিয়া নাকের মধ্যে প্রবেশ করে তা লোমকূপ দিয়ে খুব সহজেই রক্তে মিশে যেতে পারে। এর ফলে ইনফেকশন গোটা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। 

69

উপড়ে ফেলা লোমের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়াগুলো অনেক সময় মস্তিষ্কের মধ্যেও চলে যেতে পারে। তার থেকে ব্রেন টিউমার হতে পারে। যার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। 

79

আসলে নাকের বাইরে লোম বেরিয়ে আসা কারও পছন্দ নয়। তবে সেগুলিকে চিমটা দিয়ে তোলার কোনও প্রয়োজন নেই। এতে আখেরে ক্ষতিই হবে।
 

89

নাকের লোম বেশি বড় হয়ে গেলে তা কাঁচি বা ট্রিমার দিয়ে কেটে ফেলুন। তবে লোমগুলি গোঁড়া পর্যন্ত কেটে ফেললে তা রোগের কারণ হয়ে দাঁড়াবে। তাই যতটুকু প্রয়োজন ততখানি কাটুন। 
 

99

বাজারে নাকের লোম কাটার জন্য কাঁচি পাওয়া যায়। প্রয়োজনে তা কিনে নিন। তা দিয়ে লোম কাটুন। এতে ভয়ের কোনও কারণ থাকবে না। এমনকী, আপনি শ্বাস নেওয়ার সময় ফিল্টারের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image2
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Recommended image3
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Recommended image4
নাক দিয়ে ধোঁয়া টানছেন শেহনাজ! এটা কি আদৌ ধূমপান? আয়ুর্বেদে ‘ধূমপান’ কোন রোগ সারায়?
Recommended image5
Eating Too Fast: গোগ্রাসে খাবার খান? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন শরীরে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved