MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি

যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি

১৪ জুলাই। এই দিনটি কলকাতার মেট্রোরেলের ইতিহাসে আরও এক ইতিহাসের জন্ম দিয়েছে। আর সেই ইতিহাসটা হচ্ছে যে এই দিনেই মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যাত্রী পরিবহণের কাজ শুরু করল শিয়ালদহ মেট্রো। ১১ জুলাই-ই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির হাতে উদ্বোধন হয়েছিল শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোরেলের। জানা গিয়েছিল যে ১৪ জুলাই থেকে যাত্রী পরিবহণ শুরু করবে শিয়ালদহ মেট্রো। অবশেষে সেই পালা সাঙ্গ হল। 

3 Min read
Author : Web Desk - ANB
| Updated : Jul 14 2022, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কলকাতার মেট্রোর ইতিহাসে বারবারই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনকে সংযোগের প্রসঙ্গ এসেছে। মেট্রো রেল বলছে আগামী ১ বছরের মধ্যে হাওড়া থেকে মেট্রোরেল ছুটবে। আর তৈরি হয়ে যাওয়া শিয়ালদহ স্টেশন থেকে ১৪ জুলাই ছুটতে শুরু করল মেট্রো। বলতে গেলে এক ঐতিহাসিক ক্ষণের জন্ম হল এই দিনটিতে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এমন এক ঐতিহাসিক দিনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাগু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে এই দিন থেকেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোরেলের সংখ্যা ১০০ করে দেওয়া হচ্ছে। মানে এই দিন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই করিডরে ১০০টি ট্রেন যাতায়াত করবে। 

310

১৪ জুলাই সকাল থেকেই শিয়ালদহ মেট্রো স্টেশনে লাইন লেগে গিয়েছিল। সকাল থেকে মেট্রোকর্মীরাও ছিলেন প্ল্যাটফর্মের প্রতিটি জায়গায়। ইলেক্ট্রনিক গেট ঠেলে ভিতরে আসা যাত্রীদের সকলকে গোলাপ ফুল দিয়ে স্বাগতও জানানো হয়। প্রথম দিনেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মুখী মেট্রোতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

410

মেট্রো রেল কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন যে, রবিবার বাদে রোজ সকালে ৬.৫৫ টায় সেক্টর ফাইভ থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। আর শিয়ালদহ থেকে সকাল ৭টায় এই পরিষেবা চালু থাকবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে, রবিবার ইস্ট-ওয়েস্ট করিডরে কোনও মেট্রো চলাচল করবে না। রোজ রাতে শিয়ালদহ থেকে শেষ মেট্রো মিলবে ৯.৩৫টা নাগাদ। আর সেক্টর ফাইভ থেকে রাতে শেষ মেট্রো ৯.৪০টায়। 
 

510

একলব্য চক্রবর্তী জানান যে, ১৪ জুলাই থেকে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো চলাচলের দিন থেকে আশা করা যাচ্ছে যাত্রী সংখ্যা বাড়়বে। আর সেই কারণে এই দিন থেকে শিয়ালদহ-সেক্টক ফাইভের মধ্যে ১০০টি মেট্রোরেল চলবে। তিনি আরও জানিয়েছেন যে, দিনের ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। আর দিনের কম ব্যস্ত সময়ে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোরেলের ভাড়া ২০ টাকা করা হয়েছে। আর নূন্যতম ভাড়া করা হয়েছে ১০টাকা। 
 

610

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মাধ্যমে এই এলাকার সংলগ্ন একটি বিশাল এলাকার মানুষ নিত্য পরিবহণ ব্যবস্থায় এর ফায়দা তুলতে পারবেন। এরমধ্যে যেমন রাজারহাট-নিউটাউন এবং তার সংলগ্ন উত্তর ২৪ পরগণা জেলার মানুষ রয়েছে। আর অন্যদিকে শিয়ালদহ স্টেশনে যাতায়াত করা মানুষজনের মধ্যে যারা মধ্য কলকাতা থেকে পূর্ব কলকাতা এবং সল্টলেকের দিতে চান তারাও এর ফায়দা তুলতে পারবেন। 
 

710

এছাড়াও সেক্টর ফাইভের তথ্য-প্রযুক্তি পার্কে কাজ করা অসংখ্য মানুষও যারা মধ্য কলকাতা অথবা আরও উত্তর অথবা গঙ্গার ওপার থেকে আসেন তাদের ক্ষেত্রেও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রুট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 
 

810

রোজ অন্তত ৩৫ হাজার মানুষ এই মেট্রো রুটে যাতায়াত করবে বলেই আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী দিনে এই যাত্রী সংখ্যাটা আরও বাড়বে বলবেই মনে করা হচ্ছে। 
লকডাউনের মধ্যেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো যোগাযোগ চালু হয়েছিল। কিন্তু, সেভাবে যাত্রী সাড়া পাওয়া যাচ্ছিল না এই মেট্রোরুটে। একে অতিমারি, তারমধ্যে লকডাউন থাকাকেই এত কম সংখ্যক যাত্রী পাওয়ার ক্ষেত্রে কারণ হিসাবে দর্শিয়েছিল রেল। 
 

910

কলকাতার মেট্রোর ইতিহাসে বারবারই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনকে সংযোগের প্রসঙ্গ এসেছে। মেট্রো রেল বলছে আগামী ১ বছরের মধ্যে হাওড়া থেকে মেট্রোরেল ছুটবে। আর তৈরি হয়ে যাওয়া শিয়ালদহ স্টেশন থেকে ১৪ জুলাই ছুটতে শুরু করছে মেট্রো। বলতে গেলে এক ঐতিহাসিক ক্ষণের জন্ম এই দিনটিতে।

1010

শিয়ালদহ এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন। এবার সেখান থেকে শুরু হচ্ছে মেট্রো যোগাযোগ। সুতরাং প্রথম দিন থেকেই শিয়ালদহ টু সেক্টর ফাইভ মেট্রোরুট সুপারডুপার হিট হবে বলেই আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।  

About the Author

WD
Web Desk - ANB
Latest Videos
Recommended Stories
Recommended image1
Salary Hike in Bengal: একধাক্কায় ৫০ শতাংশ বাড়ল বেতন! নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের
Recommended image2
Kolkata Weather: অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Recommended image3
NIA Probe: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তদন্তকে পূর্ণ সমর্থন মন্ত্রী তাপস রায়ের
Recommended image4
Annapurna Bhandar: ফর্মে এইসব তথ্য না দিলেও মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নয়া আপডেট নবান্নের
Recommended image5
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved