কলকাতার সাউথ সিটি মল সংলগ্ন অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বহুতলের টাওয়ার টু-এর ২৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে ৮টি ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়। দ্রুত সেখানে একাধিক ইঞ্জিন পাঠানো হয়। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়িয়ে দেন কর্তৃপক্ষ। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। দমকলের সাতটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে কাজ করছে। তবে শুরুতে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারা। সাউথ সিটি মলের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। দ্রুত বাসিন্দাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। তলবে লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে বাসিন্দাদের নামাতে রীতিমতো বেগ পেতে হয়।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বহুতলের ভিতরে কেউ আটকে পড়েছিলেন কি না, তা নিয়েও বিস্তারিত তথ্য মেলেনি। বহুতলের ২৭ তলায় কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎস এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন সম্পূর্ণভাবে নিভে যাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হবে। পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে। ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকরা ও দমকলের পদস্থ আধিকারিকরা রয়েছেন।