MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • কাঠ ফাটা গরমে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, বাড়িতে এইভাবে করুন বেসনের ফেসিয়াল

কাঠ ফাটা গরমে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, বাড়িতে এইভাবে করুন বেসনের ফেসিয়াল

ফেসিয়াল হিসেবেও বেসন ব্যবহার করতে পারেন। ত্বকের ট্যান দূর করা থেকে শুরু করে মুখের মৃত কোষ দূর করা পর্যন্ত এটি আপনার ত্বকের জন্য খুবই উপকারী। এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন ফেসপ্যাক। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে কাজ করে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 20 2022, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

গরম বাড়তে না বাড়তেই ত্বকের অবস্থা বেজায় করুন। বেসন আপনার ত্বকের জন্যও খুব উপকারী। এই প্রাকৃতিক উপাদানগুলো আপনার ত্বকের অনেক উপকার করে থাকে। ত্বকের যত্নে আপনি এটি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন । 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

ফেসিয়াল হিসেবেও বেসন ব্যবহার করতে পারেন। ত্বকের ট্যান দূর করা থেকে শুরু করে মুখের মৃত কোষ দূর করা পর্যন্ত এটি আপনার ত্বকের জন্য খুবই উপকারী। এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন ফেসপ্যাক। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে কাজ করে।

39

ফেসিয়াল হিসেবে এভাবে বেসন ব্যবহার করুন 
ধাপ - ১ বেসন ফেস ক্লিনজার
প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই দিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণটি সারা মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

49

ধাপ - ২ বেসন ফেস টোনার
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১/২ চা চামচ হলুদ এবং গোলাপ জল যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি সারা মুখে এবং ঘাড়ে লাগান। টোনারটি ২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
 

59

ধাপ-৩ বেসন ফেস স্ক্রাব
একটি পাত্রে ২ চা চামচ বেসন, ১ চা চামচ ওটস, ২ চা চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চা চামচ কাঁচা দুধ দিন। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১০ মিনিটের জন্য লাগিয়ে এটি ছেড়ে দিন। এরপর ফেস স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

69

ধাপ - ৪ বেসনের ফেস প্যাক
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ ক্রিম যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। এর পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

79

ট্যানিং দূর করতে ফেসপ্যাক
একটি পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ ম্যাশ করা পেঁপে এবং কয়েক ফোঁটা কমলার রস যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। ট্যান দূর করতে এই ফেসপ্যাকটি নিয়মিত লাগান।
 

89

ব্রণ থেকে মুক্তি পেতে ফেসপ্যাক
একটি পাত্রে ১ চা চামচ বেসন এবং ১/২ চা চামচ হলুদ যোগ করুন। কিছু দুধে ভালো করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
 

99

শুষ্ক ত্বকের জন্য ফেস প্যাক
একটি পাকা কলা, ১ চামচ বেসন এবং ১ চামচ মধু একটি পাত্রে রাখুন। ভালো করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি আপনার মুখে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। এর পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Data Safety: পুরনো ফোন বিক্রি করবেন ভাবছেন? এই ৪টি কাজ না করলে কিন্তু বড় বিপদ!
Recommended image2
কাঁচা আম ফ্রিজে ঢোকাচ্ছেন? সর্বনাশ করছেন: পাকার বদলে পচে যাবে, টকই থেকে যাবে সারাজীবন
Recommended image3
আধার আপডেটে লাগাম: নাম-ঠিকানা-মোবাইল কতবার বদলাতে পারবেন? লিমিট পেরোলেই বিপদ
Recommended image4
Weight Loss Drinks: ওজন ঝরাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি ঘরোয়া পানীয়, মেদ ঝরবে দ্রুত
Recommended image5
Other Lifestyle Tips: এবার জল-সাবান ফেল, হলুদ-কালো সুইচবোর্ড 5 মিনিটে টিউবলাইটের মতো চকচকে করুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved