MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মেদিনীপুরে গিয়েই ঐক্যের বার্তা, বাইকে চড়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী জুন মালিয়ার

মেদিনীপুরে গিয়েই ঐক্যের বার্তা, বাইকে চড়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী জুন মালিয়ার

প্রার্থী তালিকা  ঘোষণার পরে মেদিনীপুর শহরে প্রথম উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর বিধানসভার প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ প্রথমে প্রয়াত মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান তিনি। এদিন থেকেই শুরু করে দেন ভোট প্রচার। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Mar 07 2021, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

 মেদিনীপুরের প্রায়ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মোটরবাইকে চড়ে ঘুরলেন মেদিনীপুর শহরে ,পাড়ায় ঘুরে কিছুটা প্রচার সেরে কর্মীদের সাথে পরিচয় পর্ব সারলেন ৷ সকলের কাছে অনুরোধ করলেন একতার ৷ 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

মেদিনীপুর বিধানসভার দুবারের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি ৷ প্রয়াত হয়েছেন কয়েকমাস আগেই ৷এবার সেই স্থানে প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া ৷ রবিবার বেলা বারোটা নাগাদ তিনি প্রথম হাজির হন প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে ৷ পরিবারের সাথে কথা বলে , মৃগেন বাবুর ছবিতে মালা দিয়ে প্রণাম করে বের হন প্রচারে ৷ 
 

36

পাশেই পাড়াতে কিছুটা মানুষের সাথে কথা বলে পরে সেখান থেকে কর্মীদের মোটর বাইকে চেপে হঠাত্ বেরিয়ে পড়েন কর্মী বৈঠকের উদ্দেশ্যে ৷ শহরের রিংরোড ঘুরে হাজির হন পাটনাবাজার এলাকাতে ৷ সেখানে কর্মী বৈঠকে প্রবেশ করার আগে কিছুটা হেঁটে জনসংযোগ সারেন ৷ এরপরে কর্মী বৈঠকে উপস্থিত হন ৷ তবে তাঁকে ঘিরে কৌতুহলীদের ভীড় সামাল দিতে অনেকটা চাপে পড়তে হয়েছে তৃণমূল নেতাদের ৷ সেলিব্রিটির সাথে সেলফী তোলার আগ্রহ মেটান তিনি। 
 

46

এই বিধানসভাতে স্থানীয় একদল তৃণমূল কর্মীর টিকিট নিয়ে প্রত্যাশা ছিল ৷ ফলে টিকিট না পেয়ে ক্ষোভ রয়েছে একদল কর্মীর মধ্যে ৷ তাই কর্মী বৈঠকে হাজির হয়ে প্রথমে সকলকে একতার বার্তা দেন জুন মালিয়া ৷ তিনি বলেন- সকলেরই পরিবার রয়েছে ৷ সেই পরিবারে সকলেরই ঝগড়া, রাগারাগি. হয় ৷ এখানে দিদি-র পরিবার সারা বাংলা জুড়ে ৷ দশ কোটি মানুষের পরিবারেও রাগ, অভিমান ভালোবাসাও রয়েছে ৷ কিন্তু আমরা তা পরিবারের মতোই মিটিয়ে নেবো ৷ 

56

মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন তার চেষ্টা সকলে মিলে করা হবে বলেও জনিয়েছেন তিনি৷ এখানে আমাদের ব্যাক্তিগত রাগ, অভিমানের কোনো স্থান নেই ৷ আমরা যারা সিনেমা জগত থেকে এসেছি, তারা কেউই পালিয়ে যাওয়ার লোক নই ৷ দিদি আমাদের পাশই থাকছেন , নন্দীগ্রামে ৷ মেদিনীপুরের লোকেদের কাছে বড়ো প্রাপ্তি এটা ৷ তাই সবাইকে একসাথে একত্রিত হয়ে খেলাটা করতে হবে ৷

66

দীর্ঘ দিন ধরেই তৃণমূল কংগ্রেসের সভাসমিতিতে দেখা যেত অভিনেত্রী জুন মালিয়া। কিন্তু এই প্রথম ভোট প্রার্থী হলেন তিনি। আর প্রার্থী হয়েই জুন মালিয়া জানিয়েছিলেন জয়ের লক্ষ্যেই তিনি আসরে নেমেছেন। তবে সেলিব্রিটি প্রার্থী নিয়ে কিছুটা হলেও দলীয় কর্মীদের ক্ষোভ বাড়ছিল। তাই মেদিনীপুরে পৌঁছেই জুন মালিয়া দলীয় ঐক্যের বার্তা দেন প্রথমে।  
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather: ফিরছে দুর্যোগের মেঘ, সপ্তাহান্তে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
Recommended image2
ED Raid Madan Mitra: ১২৫ টিরও বেশি বেআইনি চাকরি দিয়েছেন মদন? ঘুষ হিসেবে সোনা! পুরসভা দুর্নীতিতে বিস্ফোরক অভিযোগ ইডির
Recommended image3
বকেয়া DA নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, কী জানালেন সরকারি কর্মীদের জন্য
Recommended image4
Vidyasagar Setu: রবিবার সকাল থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? রইল ট্রাফিক আপডেট
Recommended image5
Annapurna Bhandar News: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি, পুরসভার নির্দেশ না মানলে পাবেন না ৩০০০ টাকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved