MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Bank strike Deferred: রাত ৯:৩০ মিনিটে বৈঠকেই সমাধান সূত্র, অবশেষে স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট

Bank strike Deferred: রাত ৯:৩০ মিনিটে বৈঠকেই সমাধান সূত্র, অবশেষে স্থগিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট

Bank Strike Call off: শেষ মুহূর্তের বৈঠকে ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করল UFBU। IBA-র সঙ্গে আলোচনায় পাঁচ দিনের ব্যাঙ্কিং ও সব শনিবার ছুটির দাবিতে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পরিষেবা স্বাভাবিক, স্বস্তিতে গ্রাহকরা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 28 2026, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ধর্মঘট স্থগিত, স্বস্তিতে কোটি গ্রাহক
Image Credit : ANI

ধর্মঘট স্থগিত, স্বস্তিতে কোটি গ্রাহক

সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল তিন দিনের দেশজোড়া ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু শেষ মুহূর্তে সেই ধর্মঘট স্থগিত করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। ফলে আপাতত ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিকই থাকছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক
Image Credit : Pinterest

রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক

UFBU-র বিবৃতি অনুযায়ী, রবিবার রাত ৯টা ৩০ মিনিটে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে বৈঠকে বসেন ইউনিয়ন নেতারা। এই আলোচনার পরেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

Related Articles

Related image1
El Nino: শীত পড়বে না, উল্টে বাড়বে গরম! এই সময়ে ভারতে প্রাণ যেতে পারে ১৫৮০০ জনের
Related image2
DA Notification: পুজোর আগেই ডিএ মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, কোমর বেঁধে নামল অর্থ দফতর
310
সব শনিবার ছুটির দাবি
Image Credit : X

সব শনিবার ছুটির দাবি

মাসে দুটি শনিবার নয়, সব শনিবার ছুটির দাবিতে সরব কর্মীরা। কর্মীদের দাবি মত সব শনিবার ব্যাঙ্ক ছুটির বিষয়টি খতিয়ে দেখতে IBA ও UFBU-র যৌথ কমিটি গঠন করা হবে অবিলম্বে। সব বিকল্প খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, বিশেষ করে গ্রাহকের স্বার্থ মাথায় রেখে সমাধানের চেষ্টা করবে এই কমিটি।

410
'পাঁচ দিনের ব্যাঙ্কিং'পরিষেবা
Image Credit : X

'পাঁচ দিনের ব্যাঙ্কিং'পরিষেবা

ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘ দিনের দাবি হল ৫ দিনের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার। সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস কর্তৃপক্ষের। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের প্রেসিডেন্ট আর সেকারান জানিয়েছেন, IBA উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছে। সেই কমিটিতে UFBU-র প্রতিনিধিরাও থাকবেন।

510
পিএলআই স্কিম নিয়েও শুরু হবে আলোচনা
Image Credit : CHATGPT

পিএলআই স্কিম নিয়েও শুরু হবে আলোচনা

স্কেল IV ও তার উপরের অফিসারদের পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমে বদলের বিষয়ে IBA-র সঙ্গে আলোচনা শুরু হবে। ইউনিয়নের উদ্বেগ সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথাও হয়েছে।

610
বকেয়া অন্য দাবিগুলিও মিটবে দ্রুত
Image Credit : Asianet News

বকেয়া অন্য দাবিগুলিও মিটবে দ্রুত

২০২৪ সালের ৮ মার্চের মিনিটসে উল্লিখিত অন্য বকেয়া বিষয়গুলিও আলোচনার মাধ্যমে দ্রুত মেটানোর কথা বলা হয়েছে ব্যাঙ্ক কর্মীদের পক্ষ থেকে। সেগুলিও খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

710
৮ লক্ষ কর্মী-অফিসার নামার কথা ছিল ধর্মঘটে
Image Credit : GEMINI

৮ লক্ষ কর্মী-অফিসার নামার কথা ছিল ধর্মঘটে

প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ক অফিসার ও কর্মীর ধর্মঘটে যোগ দেওয়ার কথা ছিল। এর প্রভাব পড়ার কথা ছিল দেশের ১.৮১ লক্ষের বেশি ব্যাঙ্ক শাখায়। ব্যাঙ্ক ধর্মঘট হলে দেশের লেনদেন ব্যবস্থাও বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা ছিল।

810
রবিবারও খোলা ছিল ব্যাঙ্ক
Image Credit : GEMINI

রবিবারও খোলা ছিল ব্যাঙ্ক

ধর্মঘটের আশঙ্কায় ২৭ সেপ্টেম্বর, রবিবারও খোলা রাখা হয়েছিল সরকারি ও গ্রামীণ ব্যাঙ্কগুলি, যাতে গ্রাহকেরা জরুরি কাজ সেরে নিতে পারেন।

910
২০২৪ সালেই মিলেছিল নীতিগত সম্মতি
Image Credit : Google Gemini

২০২৪ সালেই মিলেছিল নীতিগত সম্মতি

২০২৪ সালের মার্চে সব শনিবার ব্যাঙ্ক বন্ধে নীতিগতভাবে রাজি হয়েছিল IBA। বিনিময়ে সোম থেকে শুক্রবার রোজ প্রায় ৪০ মিনিট বেশি কাজ করার কথা ছিল কর্মীদের। ইউনিয়নের দাবি, দু'বছরের বেশি আগে প্রস্তাবটি সরকারের কাছে গেলেও অনুমোদন মেলেনি।

1010
পিএলআই নিয়ে কেন ক্ষোভ?
Image Credit : Gemini AI

পিএলআই নিয়ে কেন ক্ষোভ?

এই স্কিমে স্কেল IV ও তার উপরের অফিসাররা সর্বোচ্চ ৩৬৫ দিনের বেসিক পে-র সমান বোনাস পেতে পারেন। স্কেল III পর্যন্ত অন্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের বেসিক পে ও মহার্ঘ ভাতা। ইউনিয়নের অভিযোগ, এটি অন্যায্য এবং ব্যাঙ্কের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে সবাইকে সমান বোনাসের আগের চুক্তির পরিপন্থী।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
ব্যবসার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LNG Powered Train: ভারতের প্রথম LNG ট্রেন চালু হল, রইল এই ট্রেন চালানোর মূল উদ্দেশ্য আর বিশেষত্ব
Recommended image2
Now Playing
অবৈধ বাংলাদেশীদের বাদ দিয়ে দারুণ কাজ করেছেন, জ্ঞানেশ কুমারের সমর্থনে দিল্লিতে মিছিল
Recommended image3
পেট্রোল ছাড়াই চলবে গাড়ি! অক্টোবরে আসছে ১০০% ইথানল ইনোভা, খরচ মাত্র ২৫ টাকা?
Recommended image4
Election Commission: নির্বাচন কমিশনের সাফাইয়ে খুশি নই, ক্ষোভ উগরে দিলেন CPI(ML) নেতা দীপঙ্কর
Recommended image5
স্থলভাগে বিজয়ই যুদ্ধের জয়ের একমাত্র অকাট্য মাপকাঠি: সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ
Related Stories
Recommended image1
El Nino: শীত পড়বে না, উল্টে বাড়বে গরম! এই সময়ে ভারতে প্রাণ যেতে পারে ১৫৮০০ জনের
Recommended image2
DA Notification: পুজোর আগেই ডিএ মেটাতে বড় উদ্যোগ রাজ্যের, কোমর বেঁধে নামল অর্থ দফতর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved