- Home
- India News
- DA Hike: পুজোর মুখে বিরাট খবর! ৬৪% হারে ডিএ পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা? কবে মিলবে বাড়তি টাকা?
DA Hike: পুজোর মুখে বিরাট খবর! ৬৪% হারে ডিএ পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা? কবে মিলবে বাড়তি টাকা?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবরের ইঙ্গিত। শোনা যাচ্ছে, পুজোর আগেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে, যা জুলাই মাস থেকে কার্যকর হবে এবং বকেয়া হিসেবে মিলবে। এর পাশাপাশি অষ্টম পে কমিশন নিয়েও আলোচনা চলছে, যার রিপোর্ট ২০২৭ সালের মধ্যে জমা পড়তে পারে।

গত বছর থেকে একের পর এক চমক পেয়ে চলেছেন কেন্দ্র সরকারি কর্মীরা। গতবছর ঘোষণা হয়েছে অষ্টম পে কমিশনের কথা। তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। আপাতত এই বেতন কমিশন কার্যকর না হলেও পুরো টাকা বকেয়া হিসেবে পেতে চলেছেন কর্মীরা। এরই মাঝে এল আরও এক চমক।

শোনা যাচ্ছে, পুজোর মুখে বিরাট খবর পেতে চলেছেন কেন্দ্রীয় কর্মীরা। কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ হচ্ছে ৬৩%। সেপ্টেম্বর থেকেই মিলবে এই টাকা। শোনা যাচ্ছে এমনটা।
কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ডিএ ও ডিআর সাধারণত বছরে ২ বার সংশোধন করা হয়। জানুয়ারি ও জুলাই মাসে। ২০২৬ সালের জানুয়ারিতে ২ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে তা হয়েছে ৬০ শতাংশ। এর দ্বারা উপকৃত হচ্ছেন ৫৫ লক্ষ কর্মী এবং আনুমানিক ৬৯ লক্ষ পেনশনভোগী। জানুয়ারর পর এবার নতুন করে ডিএ বৃদ্ধির খবর এল প্রকাশ্যে.
শোনা যাচ্ছে, এক ধাক্কায় ৪ শতাংশ বাড়তে চলেছে ডিএ। আশা করা যাচ্ছে, এবার ৬৪ শতাংশ হারে ডিএ পেতে চলেছেন কর্মীরা। তবে এই ৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। ঘোষণার পরই মিলবে বাড়তি টাকা। জুলাই থেকে বাড়বে ডিএ। পুরো টাকা মিলবে বকেয়া হিসেবে।
এদিকে জোর আলোচনা চলছে অষ্টম বেতন কমিশন নিয়ে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৩.৮০ থেকে ৩.৮৩ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর করার দাবি উঠেছে। এদিকে এখনও জমা পড়েনি অষ্টম বেতন কমিশনের রিপোর্ট। কমিশনের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের মে মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে।

