HPCL Visakhapatnam: বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর বিশাখ রিফাইনারিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে, এই ঘটনায় মালকাপুরম ও শ্রীহরিপুরমের মতো পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে (HPCL Visakhapatnam)।

HPCL Visakhapatnam: বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর বিশাখ রিফাইনারিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে, এই ঘটনায় মালকাপুরম ও শ্রীহরিপুরমের মতো পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে (HPCL Visakhapatnam)। জানা গেছে, ‘রুফ পিচ অয়েল’ (Roof Pitch Oil) ভর্তি একটি ট্যাঙ্কের কাছে আগুন লাগে। মূলতম সেখানেই সূত্রপাত এবং তারপর আগুনের লেলিহান শিখা বেশ উঁচুতে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই, আশেপাশের এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে (hpcl vizag)।

Scroll to load tweet…

বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম তৈল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড! এলাকাজুড়ে আতঙ্ক

অনেকেই সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। এইচপিসিএল সূত্রে জানা গেছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কেউ আহতও হননি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে একটি গুজব ছড়িয়ে পড়ে। শোনা যায়, একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এইচপিসিএল কর্তারা জানিয়েছেন, সেইরকম কিছুর সম্ভাবনা কম। বরং, তারা এই মুহূর্তে আগুন লাগার আসল কারণটি অনুসন্ধান করছেন। ইতিমধ্যেই একাধিক দমকলের ইঞ্জিন পৌঁছে গেছে আগুন নেভাতে। এলাকার মানুষরাও ভিড় জমিয়েছেন।

সোমবার রাতে, এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ছুটে যায় একাধিক দমকলের ইঞ্জিন। ‘রুফ পিচ অয়েল’ (Roof Pitch Oil) ভর্তি একটি ট্যাঙ্কের কাছে আগুন লাগে। মূলতম সেখানেই সূত্রপাত এবং তারপর আগুনের লেলিহান শিখা বেশ উঁচুতে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।